Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট: সাত জেলায় অরেঞ্জ অ্যালার্ট, বৃষ্টির ভ্রুকুটি কলকাতায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬
দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট: সাত জেলায় অরেঞ্জ অ্যালার্ট, বৃষ্টির ভ্রুকুটি কলকাতায়
ছবি সংগৃহীত

মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা, যেন যেকোনো মুহূর্তে নামবে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার রাত থেকেই শুরু হয়েছে কালবৈশাখীর তাণ্ডব। মঙ্গলবার সকালেও সেই পরিস্থিতির খুব একটা হেরফের হয়নি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সারাদিন রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের আনাগোনা শুরু হয়েছে সকাল থেকেই, যার জেরে একধাক্কায় নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ।



আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের সাতটি জেলায় কমলা সতর্কতা বা ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তিলোত্তমায় আজ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবার সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।




ইতিমধ্যেই বাঁকুড়া ও সংলগ্ন এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আকাশ ঘন মেঘে ঢাকা থাকায় সূর্যের দেখা মেলেনি বললেই চলে। সোমবার সন্ধ্যার বৃষ্টিতে সাময়িকভাবে হলেও গরম থেকে স্বস্তি পেয়েছেন জেলাবাসী। একই ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরেও। 



সেখানে বৃষ্টির জেরে রাস্তাঘাটে কাদা জমলেও তার মধ্যেই পুরোদমে চলছে মুখ্যমন্ত্রীর জনসভার প্রস্তুতির কাজ। তবে এই স্বস্তি খুব বেশিদিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুকনো থাকবে এবং আগামী দু-তিন দিনের মধ্যে তাপমাত্রা ফের ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

বিষয় : WestBengalWeather RainForecast AliporeWeatherOffice KOLKATA WEATHERFORECAST kalboisakhi

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট: সাত জেলায় অরেঞ্জ অ্যালার্ট, বৃষ্টির ভ্রুকুটি কলকাতায়

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image
মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা, যেন যেকোনো মুহূর্তে নামবে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার রাত থেকেই শুরু হয়েছে কালবৈশাখীর তাণ্ডব। মঙ্গলবার সকালেও সেই পরিস্থিতির খুব একটা হেরফের হয়নি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সারাদিন রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের আনাগোনা শুরু হয়েছে সকাল থেকেই, যার জেরে একধাক্কায় নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের সাতটি জেলায় কমলা সতর্কতা বা ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তিলোত্তমায় আজ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবার সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।ইতিমধ্যেই বাঁকুড়া ও সংলগ্ন এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আকাশ ঘন মেঘে ঢাকা থাকায় সূর্যের দেখা মেলেনি বললেই চলে। সোমবার সন্ধ্যার বৃষ্টিতে সাময়িকভাবে হলেও গরম থেকে স্বস্তি পেয়েছেন জেলাবাসী। একই ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরেও। সেখানে বৃষ্টির জেরে রাস্তাঘাটে কাদা জমলেও তার মধ্যেই পুরোদমে চলছে মুখ্যমন্ত্রীর জনসভার প্রস্তুতির কাজ। তবে এই স্বস্তি খুব বেশিদিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুকনো থাকবে এবং আগামী দু-তিন দিনের মধ্যে তাপমাত্রা ফের ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার