Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বেঙ্গালুরুতে দম্পতির রহস্যমৃত্যু: স্বামীর ঝুলন্ত দেহ দেখে বহুতল থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬
বেঙ্গালুরুতে দম্পতির রহস্যমৃত্যু: স্বামীর ঝুলন্ত দেহ দেখে বহুতল থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন স্ত্রী
প্রতীকী ছবি

বেঙ্গালুরুতে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার দম্পতির করুণ পরিণতি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। তেলঙ্গানার বাসিন্দা ওই দম্পতি বেঙ্গালুরুর একটি বিলাসবহুল আবাসনে থাকতেন। সোমবার প্রথমে স্বামী ভানু চন্দর রেড্ডি কুন্টা (৩২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এবং তার কিছুক্ষণের মধ্যেই ১৭ তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু বরণ করেন তাঁর স্ত্রী বিবি সাজিয়া সিরাজ (৩১)।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভানু চন্দর তেলঙ্গানার সিদ্দিপেটের বাসিন্দা ছিলেন এবং তাঁর স্ত্রী সাজ়িয়া আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা IBM-এ কর্মরত ছিলেন। সোমবার সাজিয়া লক্ষ্য করেন তাঁদের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও স্বামীর কোনও সাড়াশব্দ না পেয়ে তিনি আতঙ্কিত হয়ে নিরাপত্তারক্ষী ও প্রতিবেশীদের খবর দেন। সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢুকলে ভানুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।


স্বামীর নিথর দেহ দেখে মানসিকভাবে ভেঙে পড়েন সাজিয়া। প্রত্যক্ষদর্শীদের মতে, কিছু বুঝে ওঠার আগেই তিনি আকস্মিকভাবে আবাসনের ১৭ তলা থেকে নীচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।


তেলঙ্গানায় থাকা ওই দম্পতির পরিবারের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কী কারণে এই দম্পতি আত্মহত্যার পথ বেছে নিলেন, তাঁদের মধ্যে কোনও পারিবারিক বিবাদ বা পেশাগত চাপ ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

বিষয় : mysteriousdeath bengaluru tragicdeath socioeconomicstress bengalurudiaries

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বেঙ্গালুরুতে দম্পতির রহস্যমৃত্যু: স্বামীর ঝুলন্ত দেহ দেখে বহুতল থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন স্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image
বেঙ্গালুরুতে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার দম্পতির করুণ পরিণতি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। তেলঙ্গানার বাসিন্দা ওই দম্পতি বেঙ্গালুরুর একটি বিলাসবহুল আবাসনে থাকতেন। সোমবার প্রথমে স্বামী ভানু চন্দর রেড্ডি কুন্টা (৩২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এবং তার কিছুক্ষণের মধ্যেই ১৭ তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু বরণ করেন তাঁর স্ত্রী বিবি সাজিয়া সিরাজ (৩১)।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভানু চন্দর তেলঙ্গানার সিদ্দিপেটের বাসিন্দা ছিলেন এবং তাঁর স্ত্রী সাজ়িয়া আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা IBM-এ কর্মরত ছিলেন। সোমবার সাজিয়া লক্ষ্য করেন তাঁদের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও স্বামীর কোনও সাড়াশব্দ না পেয়ে তিনি আতঙ্কিত হয়ে নিরাপত্তারক্ষী ও প্রতিবেশীদের খবর দেন। সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢুকলে ভানুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।স্বামীর নিথর দেহ দেখে মানসিকভাবে ভেঙে পড়েন সাজিয়া। প্রত্যক্ষদর্শীদের মতে, কিছু বুঝে ওঠার আগেই তিনি আকস্মিকভাবে আবাসনের ১৭ তলা থেকে নীচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।তেলঙ্গানায় থাকা ওই দম্পতির পরিবারের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কী কারণে এই দম্পতি আত্মহত্যার পথ বেছে নিলেন, তাঁদের মধ্যে কোনও পারিবারিক বিবাদ বা পেশাগত চাপ ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার