Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আর দু'দিনেই কি কলকাতায় 'শাটল'-এর দিন শেষ? উবর নিয়ে বড় ঘোষণা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬
আর দু'দিনেই কি কলকাতায় 'শাটল'-এর দিন শেষ? উবর নিয়ে বড় ঘোষণা!
FILE IMAGE

কলকাতা: শহর কলকাতার অফিস যাত্রীদের যাতায়াতের সংজ্ঞাটাই বদলে দিয়েছিল উবর শাটল (Uber Shuttle)। বাসের ভিড় এড়িয়ে এসিতে বসে গন্তব্যে পৌঁছনোর সেই আরামদায়ক সফর এবার শেষ হতে চলেছে! আগামী ৩ এপ্রিল থেকেই কলকাতায় নিজেদের শাটল পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিচ্ছে বিশ্বখ্যাত এই অ্যাপ-ক্যাব সংস্থা! সংস্থার এই আকস্মিক সিদ্ধান্তে কার্যত দিশেহারা কয়েক হাজার চাকুরিজীবী।


বিগত সাড়ে তিন বছর ধরে কলকাতা ও শহরতলিতে ব্যাপক জনপ্রিয় ছিল এই পরিষেবা। কিন্তু হঠাৎ কেন এই পিছু হটা? বাজার বিশেষজ্ঞদের মতে, মনে করা হচ্ছে, উবর এই মুহূর্তে বড় ধরনের ফান্ডিং সঙ্কটে ভুগছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, এই পরিষেবা থেকে কোম্পানির লাভের অঙ্ক যতটা হওয়ার কথা ছিল, ততটা হয়নি। শুধু কলকাতা নয়, দেশের অন্যান্য শহরেও শাটল পরিষেবা গুটিয়ে নেওয়ার পথে হাঁটছে উবর।


‘ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড’-এর সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২০২৩ সালে যখন এই পরিষেবা পুরোদমে শুরু হয়, তখন বোনাসের লোভে পড়ে অনেক চালক বড় বড় গাড়ি রাস্তায় নামিয়েছিলেন। বর্তমানে প্রায় ৮০০ থেকে ১০০০টি গাড়ি এই পরিষেবার সঙ্গে যুক্ত। উবরের এই সিদ্ধান্তে রাতারাতি কর্মহীন হওয়ার মুখে এই বিপুল সংখ্যক চালক ও মালিক।


এদিকে, উবর শাটল বন্ধ হয়ে যাওয়ায় বিকল্পের খোঁজে শহরবাসী। আশার আলো দেখাচ্ছে 'সিটিফ্লো' (Cityflo) নামে একটি সংস্থা। শোনা যাচ্ছে, তারা খুব শীঘ্রই কলকাতায় বড় আকারে শাটল পরিষেবা শুরু করতে পারে। এছাড়া বাইক-ট্যাক্সি, ছোট শাটল গাড়ি বা শেষ ভরসা হিসাবে কলকাতা মেট্রোর উপরই নির্ভর করতে হবে অফিস যাত্রীদের।


৩ এপ্রিলের পর কলকাতার রাজপথে এসি শাটলের নীল রঙা ঢিমে আলো জ্বলা গাড়িগুলি আর দেখা যাবে কিনা, তা নিয়েই এখন চলছে জোর চর্চা।

বিষয় : ubershuttle closing publicharrasment kolkatatraffic publictransportation

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


আর দু'দিনেই কি কলকাতায় 'শাটল'-এর দিন শেষ? উবর নিয়ে বড় ঘোষণা!

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: শহর কলকাতার অফিস যাত্রীদের যাতায়াতের সংজ্ঞাটাই বদলে দিয়েছিল উবর শাটল (Uber Shuttle)। বাসের ভিড় এড়িয়ে এসিতে বসে গন্তব্যে পৌঁছনোর সেই আরামদায়ক সফর এবার শেষ হতে চলেছে! আগামী ৩ এপ্রিল থেকেই কলকাতায় নিজেদের শাটল পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিচ্ছে বিশ্বখ্যাত এই অ্যাপ-ক্যাব সংস্থা! সংস্থার এই আকস্মিক সিদ্ধান্তে কার্যত দিশেহারা কয়েক হাজার চাকুরিজীবী।বিগত সাড়ে তিন বছর ধরে কলকাতা ও শহরতলিতে ব্যাপক জনপ্রিয় ছিল এই পরিষেবা। কিন্তু হঠাৎ কেন এই পিছু হটা? বাজার বিশেষজ্ঞদের মতে, মনে করা হচ্ছে, উবর এই মুহূর্তে বড় ধরনের ফান্ডিং সঙ্কটে ভুগছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, এই পরিষেবা থেকে কোম্পানির লাভের অঙ্ক যতটা হওয়ার কথা ছিল, ততটা হয়নি। শুধু কলকাতা নয়, দেশের অন্যান্য শহরেও শাটল পরিষেবা গুটিয়ে নেওয়ার পথে হাঁটছে উবর।‘ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড’-এর সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২০২৩ সালে যখন এই পরিষেবা পুরোদমে শুরু হয়, তখন বোনাসের লোভে পড়ে অনেক চালক বড় বড় গাড়ি রাস্তায় নামিয়েছিলেন। বর্তমানে প্রায় ৮০০ থেকে ১০০০টি গাড়ি এই পরিষেবার সঙ্গে যুক্ত। উবরের এই সিদ্ধান্তে রাতারাতি কর্মহীন হওয়ার মুখে এই বিপুল সংখ্যক চালক ও মালিক।এদিকে, উবর শাটল বন্ধ হয়ে যাওয়ায় বিকল্পের খোঁজে শহরবাসী। আশার আলো দেখাচ্ছে 'সিটিফ্লো' (Cityflo) নামে একটি সংস্থা। শোনা যাচ্ছে, তারা খুব শীঘ্রই কলকাতায় বড় আকারে শাটল পরিষেবা শুরু করতে পারে। এছাড়া বাইক-ট্যাক্সি, ছোট শাটল গাড়ি বা শেষ ভরসা হিসাবে কলকাতা মেট্রোর উপরই নির্ভর করতে হবে অফিস যাত্রীদের।৩ এপ্রিলের পর কলকাতার রাজপথে এসি শাটলের নীল রঙা ঢিমে আলো জ্বলা গাড়িগুলি আর দেখা যাবে কিনা, তা নিয়েই এখন চলছে জোর চর্চা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার