Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাহুলের স্মৃতি উসকে ফের বিপর্যয় তাজপুরে! সমুদ্রে তলিয়ে মৃত্যু দুই চিকিৎসকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬
রাহুলের স্মৃতি উসকে ফের বিপর্যয় তাজপুরে! সমুদ্রে তলিয়ে মৃত্যু দুই চিকিৎসকের

কলকাতা: তালসারির সমুদ্র সৈকতে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের শোকের ছায়া বাংলার উপকূলে। এবার পূর্ব মেদিনীপুরের তাজপুরে সমুদ্রের নোনা জলে প্রাণ হারালেন দুই তরুণ চিকিৎসক। বুধবার রাতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটন কেন্দ্রে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত দুই চিকিৎসকের নাম কুন্তল চক্রবর্তী এবং শৈলজা ভরদ্বাজ। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে এবং দুজনেই উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলা এলাকার বাসিন্দা। বুধবার রাতে তাজপুরের বিশ্ববাংলা উদ্যানের কাছে সমুদ্রে দুটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।


কীভাবে এই দুই চিকিৎসক সমুদ্রে তলিয়ে গেলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাঁরা কি রাতে স্নান করতে নেমেছিলেন নাকি অন্য কোনও দুর্ঘটনা— তা খতিয়ে দেখতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে।


গত রবিবারই তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই শোক কাটতে না কাটতেই বুধবার দিঘাতেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান এক প্রৌঢ় ও তাঁর নাতনি। নুলিয়াদের তৎপরতায় তাঁরা প্রাণ ফিরে পেলেও, তাজপুরের এই জোড়া মৃত্যু আবারও সমুদ্র সৈকতের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। বারবার নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন পর্যটকরা বিপদের ঝুঁকি নিচ্ছেন, নাকি নজরদারিতে কোনও খামতি থেকে যাচ্ছে— তাজপুরের এই ভয়াবহ ঘটনা সেই বিতর্ককেই উসকে দিল।

বিষয় : West Bengal Death DOCTOR

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


রাহুলের স্মৃতি উসকে ফের বিপর্যয় তাজপুরে! সমুদ্রে তলিয়ে মৃত্যু দুই চিকিৎসকের

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: তালসারির সমুদ্র সৈকতে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের শোকের ছায়া বাংলার উপকূলে। এবার পূর্ব মেদিনীপুরের তাজপুরে সমুদ্রের নোনা জলে প্রাণ হারালেন দুই তরুণ চিকিৎসক। বুধবার রাতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটন কেন্দ্রে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত দুই চিকিৎসকের নাম কুন্তল চক্রবর্তী এবং শৈলজা ভরদ্বাজ। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে এবং দুজনেই উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলা এলাকার বাসিন্দা। বুধবার রাতে তাজপুরের বিশ্ববাংলা উদ্যানের কাছে সমুদ্রে দুটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।কীভাবে এই দুই চিকিৎসক সমুদ্রে তলিয়ে গেলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাঁরা কি রাতে স্নান করতে নেমেছিলেন নাকি অন্য কোনও দুর্ঘটনা— তা খতিয়ে দেখতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে।গত রবিবারই তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই শোক কাটতে না কাটতেই বুধবার দিঘাতেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান এক প্রৌঢ় ও তাঁর নাতনি। নুলিয়াদের তৎপরতায় তাঁরা প্রাণ ফিরে পেলেও, তাজপুরের এই জোড়া মৃত্যু আবারও সমুদ্র সৈকতের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। বারবার নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন পর্যটকরা বিপদের ঝুঁকি নিচ্ছেন, নাকি নজরদারিতে কোনও খামতি থেকে যাচ্ছে— তাজপুরের এই ভয়াবহ ঘটনা সেই বিতর্ককেই উসকে দিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার