Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রক্তক্ষয়ী পাকিস্তান: আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন মহিলা ও শিশু, মৃত্যুমিছিল খাইবার পাখতুনখোয়ায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬
রক্তক্ষয়ী পাকিস্তান: আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন মহিলা ও শিশু, মৃত্যুমিছিল খাইবার পাখতুনখোয়ায়
ছবি: সংগৃহীত

গৃহযুদ্ধের আগুনে জ্বলছে পাকিস্তান। বিশেষ করে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া প্রদেশে অস্থিরতা থামার নামই নিচ্ছে না। ফের এক ভয়াবহ আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে কেঁপে উঠল এই প্রদেশ। এই রক্তক্ষয়ী হামলায় মহিলা ও শিশুসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মৃতদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং আশেপাশের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর জখম হয়েছেন ৪ জন পুলিশকর্মীও।

ঘটনাটি ঘটেছে বান্নু জেলার ডোমেল তহশিল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলাকারীরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সজোরে স্থানীয় একটি থানায় ধাক্কা মারে। লক্ষ্য ছিল পুলিশ বাহিনীকে বড়সড় ধাক্কা দেওয়া। বিস্ফোরণের পরপরই এলাকাটি রণক্ষেত্রের চেহারা নেয় এবং দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। বহুদূর পর্যন্ত সেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল বলে দাবি করেছেন স্থানীয়রা। ঘটনার পরেই পাক সেনা ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


আফগান সীমান্তের এই অশান্ত অঞ্চলটি দীর্ঘদিন ধরেই বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিদ্রোহীদের অভিযোগ, পাক প্রশাসনের কাছে তারা ক্রমাগত অবহেলিত এবং তারা একটি স্বাধীন খাইবার পাখতুনখোয়ার স্বপ্ন দেখে। অন্যদিকে, পাকিস্তানের দাবি— আফগানিস্তানের মদতপুষ্ট জঙ্গিরাই দেশকে অস্থির করার চক্রান্ত করছে। এই হামলার পর গোটা এলাকায় নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : Pakistan News suicideblast terrorattack civilwar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


রক্তক্ষয়ী পাকিস্তান: আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন মহিলা ও শিশু, মৃত্যুমিছিল খাইবার পাখতুনখোয়ায়

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image
গৃহযুদ্ধের আগুনে জ্বলছে পাকিস্তান। বিশেষ করে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া প্রদেশে অস্থিরতা থামার নামই নিচ্ছে না। ফের এক ভয়াবহ আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে কেঁপে উঠল এই প্রদেশ। এই রক্তক্ষয়ী হামলায় মহিলা ও শিশুসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মৃতদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং আশেপাশের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর জখম হয়েছেন ৪ জন পুলিশকর্মীও।ঘটনাটি ঘটেছে বান্নু জেলার ডোমেল তহশিল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলাকারীরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সজোরে স্থানীয় একটি থানায় ধাক্কা মারে। লক্ষ্য ছিল পুলিশ বাহিনীকে বড়সড় ধাক্কা দেওয়া। বিস্ফোরণের পরপরই এলাকাটি রণক্ষেত্রের চেহারা নেয় এবং দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। বহুদূর পর্যন্ত সেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল বলে দাবি করেছেন স্থানীয়রা। ঘটনার পরেই পাক সেনা ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।আফগান সীমান্তের এই অশান্ত অঞ্চলটি দীর্ঘদিন ধরেই বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিদ্রোহীদের অভিযোগ, পাক প্রশাসনের কাছে তারা ক্রমাগত অবহেলিত এবং তারা একটি স্বাধীন খাইবার পাখতুনখোয়ার স্বপ্ন দেখে। অন্যদিকে, পাকিস্তানের দাবি— আফগানিস্তানের মদতপুষ্ট জঙ্গিরাই দেশকে অস্থির করার চক্রান্ত করছে। এই হামলার পর গোটা এলাকায় নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার