Hidden Stories (বাংলা)
সর্বশেষ

NIA আসার আগেই বাজিমাত CID-র! মোফাক্কারুল ধরা পড়তেই বিজেপি-মিম ‘সেটিং’ ফাঁস মমতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬
NIA আসার আগেই বাজিমাত CID-র! মোফাক্কারুল ধরা পড়তেই বিজেপি-মিম ‘সেটিং’ ফাঁস মমতার

হরিরামপুর: মালদহকাণ্ডে তদন্তভার এনআইএর হাতে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রণংদেহী মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হরিরামপুরের জনসভা থেকে তিনি সাফ জানিয়ে দিলেন, এনআইএ আসার আগেই আসল কালপ্রিটকে হাতেনাতে ধরেছে তাঁর পুলিশ ও সিআইডি। ধৃত আইনজীবী মোফাক্কারুল ইসলামকে ‘মুম্বই থেকে আনা বিজেপির ভাড়াটে’ বলে তোপ দেগে বিরোধীদের একযোগে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো।


শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় মালদহকাণ্ডের মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত মোফাক্কারুল ইসলামকে। এরপরই হরিরামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে, তাকে হাতেনাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি। ও বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, আমাদের সিআইডি ওকে ধরেছে।" মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, ঘটনার নেপথ্যে গভীর ষড়যন্ত্র ছিল এবং রাজ্য পুলিশ সময় মতো পদক্ষেপ করে অশান্তি রুখে দিয়েছে।

এদিন মোফাক্কারুলের রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "বিজেপি মুম্বই থেকে ওই ‘মিম’-কে ধার করে নিয়ে এসেছে। এরা বিহারে ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল। এখানেও পরিকল্পনা করে দাঙ্গা করানোর চেষ্টা করেছে।" তাঁর অভিযোগের তালিকায় ছিল আইএসএফ, কংগ্রেস এবং বিজেপি। মমতার দাবি, এই চার শক্তি একজোট হয়ে উস্কানি দিয়ে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার মতো পরিস্থিতি তৈরি করেছিল।

অন্যদিকে, গ্রেফতার হওয়ার আগে মোফাক্কারুল ইসলাম একটি ফেসবুক লাইভে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, "আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম। আন্দোলনের পাশ দিয়ে যাওয়ার সময় স্রেফ বক্তব্য রেখেছিলাম। কোনও জজ সাহেবকে আটক করার সঙ্গে আমার যোগ নেই।"


তবে, উত্তরবঙ্গ শাখার এডিজি কে জয়রামন স্পষ্ট জানিয়েছেন, কালিয়াচক ও মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যেই ১৯টি মামলা দায়ের হয়েছে এবং ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকাজে কেন দেরি হয়েছিল, তা নিয়েও তদন্ত চলছে।

নির্বাচনের মুখে বারবার পুলিশ ও প্রশাসনের আধিকারিক বদল নিয়ে এদিন কমিশনের নাম না করে তাদের কড়া সমালোচনা করেন মমতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "কার বিরুদ্ধে কী অভিযোগ আছে, সব তথ্য আমার কাছে আছে। সময় হলে সব প্রকাশ্যে আনব।" মালদহকাণ্ডে তৃণমূলের কোনও যোগ নেই এবং দল যে শান্তিতে বিশ্বাসী, তা ফের একবার মনে করিয়ে দিয়েছেন তিনি।

বিষয় : Mamata Banerjee WestBengalElection

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


NIA আসার আগেই বাজিমাত CID-র! মোফাক্কারুল ধরা পড়তেই বিজেপি-মিম ‘সেটিং’ ফাঁস মমতার

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image
হরিরামপুর: মালদহকাণ্ডে তদন্তভার এনআইএর হাতে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রণংদেহী মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হরিরামপুরের জনসভা থেকে তিনি সাফ জানিয়ে দিলেন, এনআইএ আসার আগেই আসল কালপ্রিটকে হাতেনাতে ধরেছে তাঁর পুলিশ ও সিআইডি। ধৃত আইনজীবী মোফাক্কারুল ইসলামকে ‘মুম্বই থেকে আনা বিজেপির ভাড়াটে’ বলে তোপ দেগে বিরোধীদের একযোগে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো।শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় মালদহকাণ্ডের মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত মোফাক্কারুল ইসলামকে। এরপরই হরিরামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে, তাকে হাতেনাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি। ও বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, আমাদের সিআইডি ওকে ধরেছে।" মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, ঘটনার নেপথ্যে গভীর ষড়যন্ত্র ছিল এবং রাজ্য পুলিশ সময় মতো পদক্ষেপ করে অশান্তি রুখে দিয়েছে।এদিন মোফাক্কারুলের রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "বিজেপি মুম্বই থেকে ওই ‘মিম’-কে ধার করে নিয়ে এসেছে। এরা বিহারে ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল। এখানেও পরিকল্পনা করে দাঙ্গা করানোর চেষ্টা করেছে।" তাঁর অভিযোগের তালিকায় ছিল আইএসএফ, কংগ্রেস এবং বিজেপি। মমতার দাবি, এই চার শক্তি একজোট হয়ে উস্কানি দিয়ে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার মতো পরিস্থিতি তৈরি করেছিল।অন্যদিকে, গ্রেফতার হওয়ার আগে মোফাক্কারুল ইসলাম একটি ফেসবুক লাইভে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, "আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম। আন্দোলনের পাশ দিয়ে যাওয়ার সময় স্রেফ বক্তব্য রেখেছিলাম। কোনও জজ সাহেবকে আটক করার সঙ্গে আমার যোগ নেই।"তবে, উত্তরবঙ্গ শাখার এডিজি কে জয়রামন স্পষ্ট জানিয়েছেন, কালিয়াচক ও মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যেই ১৯টি মামলা দায়ের হয়েছে এবং ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকাজে কেন দেরি হয়েছিল, তা নিয়েও তদন্ত চলছে।নির্বাচনের মুখে বারবার পুলিশ ও প্রশাসনের আধিকারিক বদল নিয়ে এদিন কমিশনের নাম না করে তাদের কড়া সমালোচনা করেন মমতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "কার বিরুদ্ধে কী অভিযোগ আছে, সব তথ্য আমার কাছে আছে। সময় হলে সব প্রকাশ্যে আনব।" মালদহকাণ্ডে তৃণমূলের কোনও যোগ নেই এবং দল যে শান্তিতে বিশ্বাসী, তা ফের একবার মনে করিয়ে দিয়েছেন তিনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার