কলকাতা: সপ্তাহান্তে শিয়ালদহ মেন ও উত্তর শাখায় ট্রেন যাত্রা করার পরিকল্পনা থাকলে আরও একবার ভেবে নিন। রেল সূত্রে খবর, দমদম স্টেশনে জরুরি সিগন্যালিং এবং সেফটি সিস্টেমের আধুনিকীকরণের কাজ চলবে। আর, এই কাজের জেরে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলে ব্যাপক কাটছাঁট করা হয়েছে। মোট ২৭০ মিনিট অর্থাৎ প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল।
রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (৪ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিট থেকে রবিবার (৫ এপ্রিল) ভোর ৪টে ২০ মিনিট পর্যন্ত এই ব্লক কার্যকর থাকবে। ফলে শনিবারের শেষ ট্রেন এবং রবিবারের ভোরের দিকের একাধিক লোকাল ট্রেনের পরিষেবা ব্যাহত হবে।
কোন কোন ট্রেন বাতিল?
দমদমে কাজের জন্য শিয়ালদহ-ডানকুনি, রানাঘাট, বনগাঁ ও কৃষ্ণনগর শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যথা-
শনিবার রাতে বাতিল ট্রেন:
শিয়ালদহ-ডানকুনি (৩২২৪৯ আপ ও ৩২২৫২ ডাউন)
শিয়ালদহ-রানাঘাট (৬৩১১১ আপ)
শিয়ালদহ-নৈহাটি (৩১৪৪৭ আপ ও ৩১৪৫০ ডাউন)
শিয়ালদহ-বনগাঁ (৩৩৮৫৯ আপ ও ৩৩৮৬০ ডাউন)
শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন (৩১৮৪৪ ডাউন)
রবিবার সকালে বাতিল ট্রেন:
শিয়ালদহ-ডানকুনি (৩২২১১ আপ ও ৩২২১২ ডাউন)
শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন (৩১৮১১ আপ)
শিয়ালদহ-বনগাঁ (৩৩৮১১ আপ)
রুট পরিবর্তন ও নিয়ন্ত্রণ
বাতিল হওয়া ছাড়াও যাত্রী দুর্ভোগ কিছুটা কমাতে বেশ কিছু ট্রেনকে মাঝপথেই থামিয়ে দেওয়া হবে (Short Terminate):
শনিবার: লালগোলা-শিয়ালদহ MEMU (৬৩১০৬ ডাউন) রানাঘাট পর্যন্ত আসবে। শান্তিপুর-শিয়ালদহ লোকাল ব্যারাকপুর পর্যন্ত চলবে। বনগাঁ-শিয়ালদহ লোকাল (৩৩৮৫৮ ডাউন) দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত আসবে।
রবিবার: শিয়ালদহ-শান্তিপুর লোকাল (৩১৫১১ আপ) শিয়ালদহের বদলে ব্যারাকপুর থেকে ছাড়বে। শিয়ালদহ-বনগাঁ লোকাল (৩৩৮৬৩ আপ) শিয়ালদহের বদলে দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করবে।
রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রী সুরক্ষা ও রেল পরিষেবা আরও উন্নত করতেই এই পরিকাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছুটির দিনেও এই ট্রেন বাতিলের জেরে সাধারণ যাত্রীদের যে ভোগান্তিতে পড়তে হবে, তা বলাই বাহুল্য।
বিষয় : Kolkata Train Cancelled

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন