Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ তদন্তে গতি, ভিডিওগ্রাফি সম্পন্ন, জোরদার জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬
মোথাবাড়ি কাণ্ডে এনআইএ তদন্তে গতি, ভিডিওগ্রাফি সম্পন্ন, জোরদার জিজ্ঞাসাবাদ

কলকাতা: মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখার ঘটনাকে ঘিরে জাতীয় স্তরের তদন্তে গতি আনল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। শুক্রবার সন্ধ্যায় ডিআইজি-র নেতৃত্বে ২৪ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। পৌঁছেই তিনটি দলে ভাগ হয়ে বিডিও অফিস, মোথাবাড়ি থানা এবং মূল ঘটনাস্থলে তদন্ত শুরু করে তারা।


সূত্রের খবর, ঘটনাস্থলে ইতিমধ্যেই ভিডিওগ্রাফি সম্পন্ন করেছে এনআইএ। পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও প্রশাসনিক কর্তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তকারীরা রাতভর মোথাবাড়ি থানায় অবস্থান করে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করেন।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, তদন্তের মূল ফোকাস রাখা হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর—ঘটনার দিন কোন অফিসার কখন ডিউটিতে ছিলেন, শুরু থেকেই প্রশাসন কী পদক্ষেপ নিয়েছিল, বিডিও অফিসে কারা জমায়েত করেছিল এবং সেই জমায়েতের নেতৃত্বে কারা ছিলেন। পাশাপাশি বিচারকদের উদ্ধার করতে কেন এতটা সময় লাগল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার তিন জন মহিলা-সহ মোট সাত জন বিচারক মোথাবাড়ির বিডিও অফিসে দীর্ঘক্ষণ আটকে পড়েন। পরে তাঁদের উদ্ধার করা হলেও ফেরার পথে একাধিকবার হামলার মুখে পড়তে হয় বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে এবং বিষয়টি আদালতের নজরে আসে।


বর্তমানে এলাকায় নতুন করে কোনও অশান্তির খবর না মিললেও পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। আগামী সোমবার সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিতে পারে এনআইএ। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছে।

বিষয় : West Bengal NIA Mothabari

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মোথাবাড়ি কাণ্ডে এনআইএ তদন্তে গতি, ভিডিওগ্রাফি সম্পন্ন, জোরদার জিজ্ঞাসাবাদ

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখার ঘটনাকে ঘিরে জাতীয় স্তরের তদন্তে গতি আনল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। শুক্রবার সন্ধ্যায় ডিআইজি-র নেতৃত্বে ২৪ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। পৌঁছেই তিনটি দলে ভাগ হয়ে বিডিও অফিস, মোথাবাড়ি থানা এবং মূল ঘটনাস্থলে তদন্ত শুরু করে তারা।সূত্রের খবর, ঘটনাস্থলে ইতিমধ্যেই ভিডিওগ্রাফি সম্পন্ন করেছে এনআইএ। পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও প্রশাসনিক কর্তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তকারীরা রাতভর মোথাবাড়ি থানায় অবস্থান করে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করেন।এনআইএ সূত্রে জানা গিয়েছে, তদন্তের মূল ফোকাস রাখা হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর—ঘটনার দিন কোন অফিসার কখন ডিউটিতে ছিলেন, শুরু থেকেই প্রশাসন কী পদক্ষেপ নিয়েছিল, বিডিও অফিসে কারা জমায়েত করেছিল এবং সেই জমায়েতের নেতৃত্বে কারা ছিলেন। পাশাপাশি বিচারকদের উদ্ধার করতে কেন এতটা সময় লাগল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, গত বুধবার তিন জন মহিলা-সহ মোট সাত জন বিচারক মোথাবাড়ির বিডিও অফিসে দীর্ঘক্ষণ আটকে পড়েন। পরে তাঁদের উদ্ধার করা হলেও ফেরার পথে একাধিকবার হামলার মুখে পড়তে হয় বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে এবং বিষয়টি আদালতের নজরে আসে।বর্তমানে এলাকায় নতুন করে কোনও অশান্তির খবর না মিললেও পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। আগামী সোমবার সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিতে পারে এনআইএ। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার