Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাজ্য ছাড়িয়ে এবার দক্ষিণে সুপ্রতিম! ভোটের ময়দানে আইপিএস অফিসারকে কী দায়িত্ব দিল কমিশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬
রাজ্য ছাড়িয়ে এবার দক্ষিণে সুপ্রতিম! ভোটের ময়দানে আইপিএস অফিসারকে কী দায়িত্ব দিল কমিশন
প্রতীকী ছবি

ভোটের আবহে বাংলার পুলিশ প্রশাসনে রদবদলের পালা যেন থামতেই চাইছে না। এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তথা বর্তমান এডিজি (সিআইডি) সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুর নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। তবে সূত্রের খবর, শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণ দেখিয়ে এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।


আকস্মিক এই বদলির মাঝেই উঠে আসছে মালদহ কাণ্ডের প্রসঙ্গ। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, মালদহে বিচারকদের ওপর হামলার মূলচক্রী আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করার পুরো কৃতিত্বই সুপ্রতিম সরকারের নেতৃত্বাধীন সিআইডির। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, পুলিশ বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে থাকলেও সিআইডি নয়, আর সেই কারণেই দ্রুত অপরাধীকে পাকড়াও করা সম্ভব হয়েছে।


বুধবার জারি করা কমিশনের নির্দেশিকা অনুযায়ী, সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুর তিরুনেলভেলি, অম্বাসমুদ্রম, পালায়মকোট্টাই, নাঙ্গুনেরি এবং রাধাপুরম—এই পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ৩১ জানুয়ারি কলকাতার নগরপাল হিসেবে দায়িত্ব নিলেও ১৬ মার্চ তাঁকে সরিয়ে অজয় কুমার নন্দকে সেই পদে বসায় কমিশন।


ভোট ঘোষণার পর থেকেই একের পর এক আইপিএস ও আইএএস অফিসারকে ভিনরাজ্যে বদলি করছে কমিশন। সুপ্রতিমের আগে রাজ্যের আরও ছয়জন আইএএস এবং দশজন আইএএস অফিসারকে তামিলনাড়ু ও কেরলে ভোটের কাজে পাঠানো হয়েছে। তবে মালদহ কাণ্ডে সিআইডির এই অভাবনীয় সাফল্যের ঠিক পরেই সুপ্রতিম সরকারের ভিনরাজ্যে বদলি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


চিকিৎসা সংক্রান্ত কারণে সুপ্রতিম সরকারের এই অব্যাহতি কি কমিশন মঞ্জুর করবে? নাকি তাঁকে সুদূর দক্ষিণেই নির্বাচনী দায়িত্ব সামলাতে হবে, এখন সেটাই দেখার।

বিষয় : WestBengalElection IPS OFFICER PoliticalUpdate tamilnadu KERALA POLITICS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


রাজ্য ছাড়িয়ে এবার দক্ষিণে সুপ্রতিম! ভোটের ময়দানে আইপিএস অফিসারকে কী দায়িত্ব দিল কমিশন

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image
ভোটের আবহে বাংলার পুলিশ প্রশাসনে রদবদলের পালা যেন থামতেই চাইছে না। এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তথা বর্তমান এডিজি (সিআইডি) সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুর নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। তবে সূত্রের খবর, শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণ দেখিয়ে এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।আকস্মিক এই বদলির মাঝেই উঠে আসছে মালদহ কাণ্ডের প্রসঙ্গ। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, মালদহে বিচারকদের ওপর হামলার মূলচক্রী আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করার পুরো কৃতিত্বই সুপ্রতিম সরকারের নেতৃত্বাধীন সিআইডির। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, পুলিশ বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে থাকলেও সিআইডি নয়, আর সেই কারণেই দ্রুত অপরাধীকে পাকড়াও করা সম্ভব হয়েছে।বুধবার জারি করা কমিশনের নির্দেশিকা অনুযায়ী, সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুর তিরুনেলভেলি, অম্বাসমুদ্রম, পালায়মকোট্টাই, নাঙ্গুনেরি এবং রাধাপুরম—এই পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ৩১ জানুয়ারি কলকাতার নগরপাল হিসেবে দায়িত্ব নিলেও ১৬ মার্চ তাঁকে সরিয়ে অজয় কুমার নন্দকে সেই পদে বসায় কমিশন।ভোট ঘোষণার পর থেকেই একের পর এক আইপিএস ও আইএএস অফিসারকে ভিনরাজ্যে বদলি করছে কমিশন। সুপ্রতিমের আগে রাজ্যের আরও ছয়জন আইএএস এবং দশজন আইএএস অফিসারকে তামিলনাড়ু ও কেরলে ভোটের কাজে পাঠানো হয়েছে। তবে মালদহ কাণ্ডে সিআইডির এই অভাবনীয় সাফল্যের ঠিক পরেই সুপ্রতিম সরকারের ভিনরাজ্যে বদলি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।চিকিৎসা সংক্রান্ত কারণে সুপ্রতিম সরকারের এই অব্যাহতি কি কমিশন মঞ্জুর করবে? নাকি তাঁকে সুদূর দক্ষিণেই নির্বাচনী দায়িত্ব সামলাতে হবে, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার