Hidden Stories (বাংলা)
সর্বশেষ

তিলোত্তমায় এবার কালবৈশাখীর দাপট ! ভ্যাপসা গরমের মাঝে মিলবে স্বস্তি?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬
তিলোত্তমায় এবার কালবৈশাখীর দাপট ! ভ্যাপসা গরমের মাঝে মিলবে স্বস্তি?
প্রতীকী ছবি

এপ্রিলের শুরুতেই ভ্যাপসা গরমের দাপট চলেছে দক্ষিণবঙ্গজুড়ে। এবার দক্ষণবঙ্গের বিস্তীর্ণ অংশ জুড়ে ফের ঝড়বৃষ্টি হতে চলেছে। যা এই ভ্যাপসা গরমের মধ্যেও কিছুটা স্বস্তি বয়ে আনতে  পারে। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, দক্ষিণবঙ্গের অন্তত ১০ জেলায় শীঘ্রই কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। ভিজবে  তিলোত্তমাও। শহরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে , কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও থেকে যাচ্ছে।  


রবিবার থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গজুড়ে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত সপ্তাহখানেক এই সম্ভাবনাই  থাকবে। কলকাতায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । 


বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।  মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টি বাড়বে। প্রায় সব জেলাতেই সতর্কতা রয়েছে। ঝড়ের দাপট বেশি থাকতে পারে বুধবার এবং বৃহস্পতিবার। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার শিলাবৃষ্টি হতে পারে বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে। উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারেও শিলাবৃষ্টি হতে পারে মঙ্গলবার এবং বুধবার। উত্তরবঙ্গের সব জেলাতেই দুর্যোগ চলবে।

 

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো বাতাস প্রবেশ করছে। এর ফলে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় রবিবার পর্যন্ত উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে।  ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টি চলবে।


রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি।

বিষয় : WEATHER UPDATE AliporeWeatherOffice #KolkataWeather #RainAlert #WestBengal #Kalbaishakhi #WeatherUpdate #StormWarning #SouthBengal #KolkataRain #BengaliNews #WeatherForecast northbengalweather

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


তিলোত্তমায় এবার কালবৈশাখীর দাপট ! ভ্যাপসা গরমের মাঝে মিলবে স্বস্তি?

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image
এপ্রিলের শুরুতেই ভ্যাপসা গরমের দাপট চলেছে দক্ষিণবঙ্গজুড়ে। এবার দক্ষণবঙ্গের বিস্তীর্ণ অংশ জুড়ে ফের ঝড়বৃষ্টি হতে চলেছে। যা এই ভ্যাপসা গরমের মধ্যেও কিছুটা স্বস্তি বয়ে আনতে  পারে। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, দক্ষিণবঙ্গের অন্তত ১০ জেলায় শীঘ্রই কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। ভিজবে  তিলোত্তমাও। শহরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে , কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও থেকে যাচ্ছে।  রবিবার থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গজুড়ে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত সপ্তাহখানেক এই সম্ভাবনাই  থাকবে। কলকাতায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।  মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টি বাড়বে। প্রায় সব জেলাতেই সতর্কতা রয়েছে। ঝড়ের দাপট বেশি থাকতে পারে বুধবার এবং বৃহস্পতিবার। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার শিলাবৃষ্টি হতে পারে বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে। উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারেও শিলাবৃষ্টি হতে পারে মঙ্গলবার এবং বুধবার। উত্তরবঙ্গের সব জেলাতেই দুর্যোগ চলবে। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো বাতাস প্রবেশ করছে। এর ফলে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় রবিবার পর্যন্ত উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে।  ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টি চলবে।রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার