Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাহুলের মৃত্যুতে ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ প্রিয়াঙ্কার! অভিযুক্ত লীনা-শৈবাল সহ ৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬
রাহুলের মৃত্যুতে ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ প্রিয়াঙ্কার! অভিযুক্ত লীনা-শৈবাল সহ ৫
প্রতীকী ছবি

কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর আটদিনের মাথায় বড় পদক্ষেপ করলেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। শনিবার গভীর রাতে ওড়িশার তালসারি থানায় গিয়ে এফআইআর দায়ের করলেন তিনি। তাঁর মতে, রাহুলের মৃত্যুর কারণ নিছক দুর্ঘটনা নয়, বরং ‘পরিকল্পিত অবহেলা’ ও ‘বিপজ্জনক পদ্ধতিতে শুটিং’-ই এর জন্য দায়ী। অভিযুক্তের তালিকায় রয়েছেন প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর দুই কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়-সহ মোট পাঁচজন।


জানা গিয়েছে, প্রিয়াঙ্কার দায়ের করা অভিযোগে মূলত পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন - 

১. লীনা গঙ্গোপাধ্যায় (কর্ণধার, ম্যাজিক মোমেন্টস)

২. শৈবাল বন্দ্যোপাধ্যায় (কর্ণধার, ম্যাজিক মোমেন্টস)

৩. শুভাশিস মণ্ডল (পরিচালক)

৪. শান্তনু নন্দী (ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার)

৫. চন্দ্রশেখর চক্রবর্তী (ম্যানেজার)


প্রিয়াঙ্কার অভিযোগ, তালসারিতে শুটিংয়ের জন্য কোনও আগাম অনুমতি নেওয়া হয়নি এবং নিরাপত্তার ন্যূনতম পরিকাঠামোও ছিল না। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০ এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, প্রযোজনা সংস্থা পরিকল্পিতভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে শুটিং চালাচ্ছিল। যার ফলেই অকালে প্রাণ হারাতে হল রাহুলকে। শুধু তাই নয়, মৃত্যুর পর অভিযুক্তরা মিথ্যা তথ্য প্রচার করেছেন বলেও দাবি করেছেন প্রিয়াঙ্কা।


কিন্তু, ঘটনার এক সপ্তাহ পার করার পর কেন এফআইআর দায়ের? এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা তাঁর বয়ানে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে জানিয়েছেন, “আমি আমার স্বামীকে হারিয়েছি। যে মানুষটা সারা জীবন আমাকে দিশা দেখিয়েছেন, তাঁকে চিরতরে হারিয়ে ফেলার ধাক্কাটা আমি নিতে পারছিলাম না। এই মানসিক যন্ত্রণা আর ঘোরতর ধাক্কার কারণেই অভিযোগ জানাতে দেরি হয়েছে।”


শনিবার বিকেলেই বিচারের দাবিতে একজোট হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তীর মতো তারকারা। পরে সেখান থেকেই প্রসেনজিৎ ও ঋতুপর্ণারা প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে তালসারি থানায় যান। টলিপাড়ার শীর্ষ তারকাদের এই ঐক্যবদ্ধ অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে, রাহুলের মৃত্যুর কিনারা না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই থামবে না।


যদিও এই অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত ‘ম্যাজিক মোমেন্টস’-এর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে গোটা ইন্ডাস্ট্রি।

বিষয় : Fire tollywoodtopolitics priyankasarkar LEENA GANGULY rahulbanerjeedeath

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


রাহুলের মৃত্যুতে ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ প্রিয়াঙ্কার! অভিযুক্ত লীনা-শৈবাল সহ ৫

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর আটদিনের মাথায় বড় পদক্ষেপ করলেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। শনিবার গভীর রাতে ওড়িশার তালসারি থানায় গিয়ে এফআইআর দায়ের করলেন তিনি। তাঁর মতে, রাহুলের মৃত্যুর কারণ নিছক দুর্ঘটনা নয়, বরং ‘পরিকল্পিত অবহেলা’ ও ‘বিপজ্জনক পদ্ধতিতে শুটিং’-ই এর জন্য দায়ী। অভিযুক্তের তালিকায় রয়েছেন প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর দুই কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়-সহ মোট পাঁচজন।জানা গিয়েছে, প্রিয়াঙ্কার দায়ের করা অভিযোগে মূলত পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন - ১. লীনা গঙ্গোপাধ্যায় (কর্ণধার, ম্যাজিক মোমেন্টস)২. শৈবাল বন্দ্যোপাধ্যায় (কর্ণধার, ম্যাজিক মোমেন্টস)৩. শুভাশিস মণ্ডল (পরিচালক)৪. শান্তনু নন্দী (ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার)৫. চন্দ্রশেখর চক্রবর্তী (ম্যানেজার)প্রিয়াঙ্কার অভিযোগ, তালসারিতে শুটিংয়ের জন্য কোনও আগাম অনুমতি নেওয়া হয়নি এবং নিরাপত্তার ন্যূনতম পরিকাঠামোও ছিল না। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০ এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, প্রযোজনা সংস্থা পরিকল্পিতভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে শুটিং চালাচ্ছিল। যার ফলেই অকালে প্রাণ হারাতে হল রাহুলকে। শুধু তাই নয়, মৃত্যুর পর অভিযুক্তরা মিথ্যা তথ্য প্রচার করেছেন বলেও দাবি করেছেন প্রিয়াঙ্কা।কিন্তু, ঘটনার এক সপ্তাহ পার করার পর কেন এফআইআর দায়ের? এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা তাঁর বয়ানে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে জানিয়েছেন, “আমি আমার স্বামীকে হারিয়েছি। যে মানুষটা সারা জীবন আমাকে দিশা দেখিয়েছেন, তাঁকে চিরতরে হারিয়ে ফেলার ধাক্কাটা আমি নিতে পারছিলাম না। এই মানসিক যন্ত্রণা আর ঘোরতর ধাক্কার কারণেই অভিযোগ জানাতে দেরি হয়েছে।”শনিবার বিকেলেই বিচারের দাবিতে একজোট হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তীর মতো তারকারা। পরে সেখান থেকেই প্রসেনজিৎ ও ঋতুপর্ণারা প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে তালসারি থানায় যান। টলিপাড়ার শীর্ষ তারকাদের এই ঐক্যবদ্ধ অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে, রাহুলের মৃত্যুর কিনারা না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই থামবে না।যদিও এই অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত ‘ম্যাজিক মোমেন্টস’-এর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে গোটা ইন্ডাস্ট্রি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার