Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রতিবেশী বোনকে পালাতে সাহায্যের ‘শাস্তি’ মৃত্যু! ইসলামপুরে মাধ্যমিক পরীক্ষার্থীকে গুলি করে খুন প্রতিবেশী কাকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬
 প্রতিবেশী বোনকে পালাতে সাহায্যের ‘শাস্তি’ মৃত্যু! ইসলামপুরে মাধ্যমিক পরীক্ষার্থীকে গুলি করে খুন প্রতিবেশী কাকার
প্রতীকী ছবি

প্রতিবেশী বোনকে বাড়ি থেকে পালাতে সাহায্য করার ‘অপরাধে’ ঝরল এক মাধ্যমিক পরীক্ষার্থীর রক্ত। উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার গোবিন্দপুর পঞ্চায়েতের নন্দ লাড়ুখুয়া এলাকায় ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা। 


মৃত কিশোরীর নাম সানজুরা বেগম, যার আগামী বছর মাধ্যমিক দেওয়ার কথা ছিল। অভিযোগ, প্রতিবেশী কাকা লাল মিঞার মেয়ে রবিবার সকালে বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় তার সমস্ত আক্রোশ গিয়ে পড়ে ১৬ বছরের সানজুরার ওপর। লাল মিঞার সন্দেহ ছিল, তার মেয়েকে পালাতে সাহায্য করেছে এই কিশোরীই। সেই প্রতিহিংসা থেকেই রবিবার রাতে সানজুরাকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় সে।


রক্তাক্ত অবস্থায় সানজুরাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এক লহমায় শেষ হয়ে গেল একটি উজ্জ্বল ভবিষ্যৎ। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে চম্পট দিয়েছে অভিযুক্ত লাল মিঞা। ইসলামপুরের পুলিশ সুপার রাকেশকুমার সিং জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিশাল পুলিশবাহিনী। প্রতিবেশী কাকার হাতে এইভাবে এক নাবালিকার খুনের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : PoliceInvestigation CrimeNews #SainthiaNews #BirbhumNews #JusticeForMinor #BreakingNews #WestBengalPolice #SainthiaThana #LocalNews #CrimeUpdate #Birbhum tragedyatsea islampur northdinajpur justiceforsanjura

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


প্রতিবেশী বোনকে পালাতে সাহায্যের ‘শাস্তি’ মৃত্যু! ইসলামপুরে মাধ্যমিক পরীক্ষার্থীকে গুলি করে খুন প্রতিবেশী কাকার

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image
প্রতিবেশী বোনকে বাড়ি থেকে পালাতে সাহায্য করার ‘অপরাধে’ ঝরল এক মাধ্যমিক পরীক্ষার্থীর রক্ত। উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার গোবিন্দপুর পঞ্চায়েতের নন্দ লাড়ুখুয়া এলাকায় ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা। মৃত কিশোরীর নাম সানজুরা বেগম, যার আগামী বছর মাধ্যমিক দেওয়ার কথা ছিল। অভিযোগ, প্রতিবেশী কাকা লাল মিঞার মেয়ে রবিবার সকালে বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় তার সমস্ত আক্রোশ গিয়ে পড়ে ১৬ বছরের সানজুরার ওপর। লাল মিঞার সন্দেহ ছিল, তার মেয়েকে পালাতে সাহায্য করেছে এই কিশোরীই। সেই প্রতিহিংসা থেকেই রবিবার রাতে সানজুরাকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় সে।রক্তাক্ত অবস্থায় সানজুরাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এক লহমায় শেষ হয়ে গেল একটি উজ্জ্বল ভবিষ্যৎ। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে চম্পট দিয়েছে অভিযুক্ত লাল মিঞা। ইসলামপুরের পুলিশ সুপার রাকেশকুমার সিং জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিশাল পুলিশবাহিনী। প্রতিবেশী কাকার হাতে এইভাবে এক নাবালিকার খুনের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার