Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বাংলায় ভোটার তালিকায় বড় রদবদল, শেষ পর্যন্ত বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম! নয়া পরিসংখ্যান প্রকাশ করল কমিশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬
বাংলায় ভোটার তালিকায় বড় রদবদল, শেষ পর্যন্ত বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম! নয়া পরিসংখ্যান প্রকাশ করল কমিশন
প্রতীকী ছবি

রাজ্যের ভোটার তালিকা সংশোধন নিয়ে দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে চূড়ান্ত হিসাব প্রকাশ করল নির্বাচন কমিশন। সোমবার গভীর রাতে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে সব মিলিয়ে প্রায় ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম বাদ পড়েছে। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার পর সোমবার যে বিবেচনাধীন ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্রায় ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম শেষ পর্যন্ত বাদ পড়েছে। অন্যদিকে, স্বস্তির খবর এই যে, একই তালিকায় থাকা ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন তাঁদের ভোটাধিকার ফিরে পেয়েছেন এবং তাঁদের নাম মূল তালিকায় যুক্ত হয়েছে।


কমিশনের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, জেলাভিত্তিক নাম বাদ পড়ার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। এই জেলায় বিবেচনাধীন তালিকা থেকে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম বাদ গিয়েছে, যা আগের তালিকা মিলিয়ে মোট দাঁড়াল ৭ লক্ষ ৪৮ হাজার ৯৫৯। 


উত্তর ২৪ পরগনা জেলাতেও নাম বাদ পড়ার সংখ্যা উদ্বেগজনক, সেখানে সব মিলিয়ে ১২ লক্ষ ৬০ হাজার ৯৬ জন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। মালদহ জেলাতেও মোট ৪ লক্ষ ৫৯ হাজার ৫৩০ জনের নাম বাদ দেওয়া হয়েছে। মহানগর কলকাতাও এই প্রক্রিয়ার বাইরে নেই; উত্তর কলকাতা থেকে ৪ লক্ষ ৪৭ হাজার ৪৭৫ জন এবং দক্ষিণ কলকাতা থেকে ২ লক্ষ ৪৯ হাজার ৬১৯ জনের নাম চূড়ান্তভাবে বাদ দিয়েছে কমিশন। এছাড়া পূর্ব মেদিনীপুরে নাম বাদ পড়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৩৪৫ জনের।


নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, গত ২৮ ফেব্রুয়ারি প্রথম দফার যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল, তারপর এই বিবেচনাধীন তালিকার নিষ্পত্তি হওয়া অত্যন্ত জরুরি ছিল। যদিও এখনও প্রায় ২২ হাজার ১৬৩ জন ভোটারের নামের নিষ্পত্তি হলেও ই-স্বাক্ষরের প্রক্রিয়ার কারণে চূড়ান্ত ফলাফল বাকি রয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে বাদ পড়া বা সংযুক্ত হওয়া নামের সংখ্যায় সামান্য পরিবর্তন আসতে পারে। 


আপাতত সংশোধিত তালিকা অনুযায়ী রাজ্যের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৭৭ লক্ষ ২০ হাজার ৭২৮ (৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন নতুন সংযুক্ত হওয়ার পর)। ভোটের মুখে এত বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে ইতিপূর্বেই সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, যার প্রভাব আসন্ন নির্বাচনে পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বিষয় : MurshidabadNews ELECTION COMMISSION DEMOCRACY BengalElection2026 westbengalvoterlist north24parganas

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বাংলায় ভোটার তালিকায় বড় রদবদল, শেষ পর্যন্ত বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম! নয়া পরিসংখ্যান প্রকাশ করল কমিশন

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image
রাজ্যের ভোটার তালিকা সংশোধন নিয়ে দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে চূড়ান্ত হিসাব প্রকাশ করল নির্বাচন কমিশন। সোমবার গভীর রাতে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে সব মিলিয়ে প্রায় ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম বাদ পড়েছে। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার পর সোমবার যে বিবেচনাধীন ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্রায় ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম শেষ পর্যন্ত বাদ পড়েছে। অন্যদিকে, স্বস্তির খবর এই যে, একই তালিকায় থাকা ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন তাঁদের ভোটাধিকার ফিরে পেয়েছেন এবং তাঁদের নাম মূল তালিকায় যুক্ত হয়েছে।কমিশনের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, জেলাভিত্তিক নাম বাদ পড়ার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। এই জেলায় বিবেচনাধীন তালিকা থেকে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম বাদ গিয়েছে, যা আগের তালিকা মিলিয়ে মোট দাঁড়াল ৭ লক্ষ ৪৮ হাজার ৯৫৯। উত্তর ২৪ পরগনা জেলাতেও নাম বাদ পড়ার সংখ্যা উদ্বেগজনক, সেখানে সব মিলিয়ে ১২ লক্ষ ৬০ হাজার ৯৬ জন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। মালদহ জেলাতেও মোট ৪ লক্ষ ৫৯ হাজার ৫৩০ জনের নাম বাদ দেওয়া হয়েছে। মহানগর কলকাতাও এই প্রক্রিয়ার বাইরে নেই; উত্তর কলকাতা থেকে ৪ লক্ষ ৪৭ হাজার ৪৭৫ জন এবং দক্ষিণ কলকাতা থেকে ২ লক্ষ ৪৯ হাজার ৬১৯ জনের নাম চূড়ান্তভাবে বাদ দিয়েছে কমিশন। এছাড়া পূর্ব মেদিনীপুরে নাম বাদ পড়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৩৪৫ জনের।নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, গত ২৮ ফেব্রুয়ারি প্রথম দফার যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল, তারপর এই বিবেচনাধীন তালিকার নিষ্পত্তি হওয়া অত্যন্ত জরুরি ছিল। যদিও এখনও প্রায় ২২ হাজার ১৬৩ জন ভোটারের নামের নিষ্পত্তি হলেও ই-স্বাক্ষরের প্রক্রিয়ার কারণে চূড়ান্ত ফলাফল বাকি রয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে বাদ পড়া বা সংযুক্ত হওয়া নামের সংখ্যায় সামান্য পরিবর্তন আসতে পারে। আপাতত সংশোধিত তালিকা অনুযায়ী রাজ্যের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৭৭ লক্ষ ২০ হাজার ৭২৮ (৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন নতুন সংযুক্ত হওয়ার পর)। ভোটের মুখে এত বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে ইতিপূর্বেই সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, যার প্রভাব আসন্ন নির্বাচনে পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার