Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের দোরগোড়ায় ঘুম ভাঙল কংগ্রেসের! অবশেষে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬
ভোটের দোরগোড়ায় ঘুম ভাঙল কংগ্রেসের! অবশেষে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ
প্রতীকী ছবি

কলকাতা: ২০২৬ সালের বঙ্গ বিধানসভা নির্বাচনের রণভেরি বেজে গিয়েছে অনেকদিন আগেই। যেখানে শাসকদল তৃণমূল থেকে শুরু করে প্রধান বিরোধী পক্ষ বিজেপি, এমনকী বামেরাও - কলকাতা থেকে প্রত্যন্ত গ্রাম, সর্বত্রই প্রচার সারতে মাটি কামড়ে পড়ে রয়েছে, সেখানে কংগ্রেসের অন্দরে ছিল এক অদ্ভূত ‘গা-ছাড়া’ ভাব! প্রার্থিতালিকা প্রকাশ করতেই দীর্ঘ সময় নিয়েছে হাই-কমান্ড! অবশেষে, ভোটের যখন আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি, তখন নাম কা ওয়াস্তে ‘তারকা প্রচারক’ বা স্টার ক্যাম্পেনারদের তালিকা ঘোষণা করল এআইসিসি।


কংগ্রেসের এই তালিকায় বরাবরের মতোই একাধিক ভিভিআইপি নামের ছড়াছড়ি। তালিকায় রয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়াও ভিন রাজ্যের দুই মুখ্যমন্ত্রী - তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি এবং কর্ণাটকের সিদ্দারামাইয়াকে বাংলার ময়দানে নামানোর পরিকল্পনা করা হয়েছে। তালিকায় নাম রয়েছে বাংলার ভূমিপুত্র অধীররঞ্জন চৌধুরীরও - যিনি নিজেই এখন বহরমপুর থেকে জয়ী হওয়ার লড়াইয়ে ব্যস্ত!


তবে, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। যখন প্রতিপক্ষ দলগুলি পাড়ায়-পাড়ায় দেওয়াল লিখন থেকে শুরু করে ডোর-টু-ডোর ক্যাম্পেন প্রায় শেষ করে ফেলেছে, তখন কংগ্রেস কেবল তালিকা প্রস্তুত করতেই ব্যস্ত রইল! উত্তরবঙ্গ এবং মালদা-মুর্শিদাবাদের মতো একসময়ের কংগ্রেসের খাসতালুকগুলিতেও এবার দলের সংগঠন নিয়ে প্রশ্ন উঠছে। প্রচারের এই বিশাল খামতি কি কেবল রাহুল বা প্রিয়াঙ্কার এক-আধটা জনসভা দিয়ে পূরণ করা সম্ভব?


দলের নিচুতলার কর্মীদের মধ্যেও এই ধীরগতির রণকৌশল নিয়ে ক্ষোভ জমছে। তাঁদের মতে, অনেক আগে থেকেই যদি কেন্দ্রীয় নেতৃত্ব ময়দানে নামত, তবে লড়াইটা হয়তো আরও কিছুটা জোরদার হতে পারত। এখন যখন ভোটের নির্ঘণ্ট প্রায় দোরগোড়ায়, তখন এই তারকা প্রচারকদের তালিকা প্রকাশে কি আদৌ কাজের কাজ কিছু হবে? নাকি কেবল নিয়ম রক্ষার্থেই এই নাম ঘোষণা, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে বাংলার রাজনৈতিক আঙিনায়।

বিষয় : WestBengalElection Rahul Gandhi Youth Congress STARCAMPAIGNERS LIST ANNOUCED PRIYANKAGANDHI MALLIKARJUNKHARGE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোটের দোরগোড়ায় ঘুম ভাঙল কংগ্রেসের! অবশেষে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: ২০২৬ সালের বঙ্গ বিধানসভা নির্বাচনের রণভেরি বেজে গিয়েছে অনেকদিন আগেই। যেখানে শাসকদল তৃণমূল থেকে শুরু করে প্রধান বিরোধী পক্ষ বিজেপি, এমনকী বামেরাও - কলকাতা থেকে প্রত্যন্ত গ্রাম, সর্বত্রই প্রচার সারতে মাটি কামড়ে পড়ে রয়েছে, সেখানে কংগ্রেসের অন্দরে ছিল এক অদ্ভূত ‘গা-ছাড়া’ ভাব! প্রার্থিতালিকা প্রকাশ করতেই দীর্ঘ সময় নিয়েছে হাই-কমান্ড! অবশেষে, ভোটের যখন আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি, তখন নাম কা ওয়াস্তে ‘তারকা প্রচারক’ বা স্টার ক্যাম্পেনারদের তালিকা ঘোষণা করল এআইসিসি।কংগ্রেসের এই তালিকায় বরাবরের মতোই একাধিক ভিভিআইপি নামের ছড়াছড়ি। তালিকায় রয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়াও ভিন রাজ্যের দুই মুখ্যমন্ত্রী - তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি এবং কর্ণাটকের সিদ্দারামাইয়াকে বাংলার ময়দানে নামানোর পরিকল্পনা করা হয়েছে। তালিকায় নাম রয়েছে বাংলার ভূমিপুত্র অধীররঞ্জন চৌধুরীরও - যিনি নিজেই এখন বহরমপুর থেকে জয়ী হওয়ার লড়াইয়ে ব্যস্ত!তবে, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। যখন প্রতিপক্ষ দলগুলি পাড়ায়-পাড়ায় দেওয়াল লিখন থেকে শুরু করে ডোর-টু-ডোর ক্যাম্পেন প্রায় শেষ করে ফেলেছে, তখন কংগ্রেস কেবল তালিকা প্রস্তুত করতেই ব্যস্ত রইল! উত্তরবঙ্গ এবং মালদা-মুর্শিদাবাদের মতো একসময়ের কংগ্রেসের খাসতালুকগুলিতেও এবার দলের সংগঠন নিয়ে প্রশ্ন উঠছে। প্রচারের এই বিশাল খামতি কি কেবল রাহুল বা প্রিয়াঙ্কার এক-আধটা জনসভা দিয়ে পূরণ করা সম্ভব?দলের নিচুতলার কর্মীদের মধ্যেও এই ধীরগতির রণকৌশল নিয়ে ক্ষোভ জমছে। তাঁদের মতে, অনেক আগে থেকেই যদি কেন্দ্রীয় নেতৃত্ব ময়দানে নামত, তবে লড়াইটা হয়তো আরও কিছুটা জোরদার হতে পারত। এখন যখন ভোটের নির্ঘণ্ট প্রায় দোরগোড়ায়, তখন এই তারকা প্রচারকদের তালিকা প্রকাশে কি আদৌ কাজের কাজ কিছু হবে? নাকি কেবল নিয়ম রক্ষার্থেই এই নাম ঘোষণা, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে বাংলার রাজনৈতিক আঙিনায়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার