Hidden Stories (বাংলা)
সর্বশেষ

যুদ্ধবিরতি মানেই কি শেষ? ইজরায়েল-আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের, নেপথ্যে বড় ‘জয়’ দেখছে তেহরান!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি মানেই কি শেষ? ইজরায়েল-আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের, নেপথ্যে বড় ‘জয়’ দেখছে তেহরান!
ট্রাম্প ও মোজতবা আলি খামেনেই। ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কি তবে শান্তির সুবাতাস? দু’সপ্তাহের সংঘর্ষবিরতি ঘোষিত হলেও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেইর সাম্প্রতিক বার্তা কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই বিরতি মানেই যুদ্ধের ইতি নয়। আমেরিকা এবং ইজরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, তাঁর সেনাবাহিনী আপাতত গোলাবর্ষণ বন্ধ রাখলেও ইরান কিন্তু সম্পূর্ণ সতর্ক। শত্রুপক্ষ যদি কোনও ভুল পদক্ষেপ করে, তবে তাদের হাত সবসময় ‘ট্রিগারেই’ থাকবে।

ইরানের জাতীয় নিরাপদ পরিষদের বিবৃতিতে এই পরিস্থিতিকে একটি ‘ঐতিহাসিক জয়’ হিসেবে তুলে ধরা হয়েছে। তেহরানের দাবি, গত এক মাস ধরে শত্রুপক্ষই যুদ্ধবিরতির জন্য অনুনয় করছিল এবং শেষ পর্যন্ত মাথা নত না করেই ইরান তাদের উদ্দেশ্য সফল করতে পেরেছে। আমেরিকার বেঁধে দেওয়া সময়সীমাকে তোয়াক্কা না করেই নিজেদের অবস্থানে অনড় ছিল ইরান। এই গোটা প্রক্রিয়ায় পাকিস্তানের মধ্যস্থতাকে দুই পক্ষই স্বীকৃতি দিয়েছে।

আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে শুরু হতে চলা আলোচনায় ইরান তাদের ১০ দফা পরিকল্পনা নিয়ে কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প এই ১০ দফা প্রস্তাবকে একটি ‘কার্যকর সূচনা’ হিসেবে দেখছেন এবং দীর্ঘমেয়াদি শান্তির ব্যাপারে আশাবাদী। মজার বিষয় হলো, ইরান যখন এটিকে নিজেদের জয় বলছে, হোয়াইট হাউসও পিছিয়ে নেই। তারাও এটিকে মার্কিন প্রেসিডেন্ট এবং সেনাবাহিনীর সাফল্য হিসেবেই প্রচার করছে। এখন দেখার, ইসলামাবাদের আলোচনা শেষ পর্যন্ত স্থায়ী শান্তির পথ প্রশস্ত করতে পারে কি না।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : IranIsraelConflict IranNews WorldPolitics CEASEFIRE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


যুদ্ধবিরতি মানেই কি শেষ? ইজরায়েল-আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের, নেপথ্যে বড় ‘জয়’ দেখছে তেহরান!

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কি তবে শান্তির সুবাতাস? দু’সপ্তাহের সংঘর্ষবিরতি ঘোষিত হলেও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেইর সাম্প্রতিক বার্তা কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই বিরতি মানেই যুদ্ধের ইতি নয়। আমেরিকা এবং ইজরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, তাঁর সেনাবাহিনী আপাতত গোলাবর্ষণ বন্ধ রাখলেও ইরান কিন্তু সম্পূর্ণ সতর্ক। শত্রুপক্ষ যদি কোনও ভুল পদক্ষেপ করে, তবে তাদের হাত সবসময় ‘ট্রিগারেই’ থাকবে।ইরানের জাতীয় নিরাপদ পরিষদের বিবৃতিতে এই পরিস্থিতিকে একটি ‘ঐতিহাসিক জয়’ হিসেবে তুলে ধরা হয়েছে। তেহরানের দাবি, গত এক মাস ধরে শত্রুপক্ষই যুদ্ধবিরতির জন্য অনুনয় করছিল এবং শেষ পর্যন্ত মাথা নত না করেই ইরান তাদের উদ্দেশ্য সফল করতে পেরেছে। আমেরিকার বেঁধে দেওয়া সময়সীমাকে তোয়াক্কা না করেই নিজেদের অবস্থানে অনড় ছিল ইরান। এই গোটা প্রক্রিয়ায় পাকিস্তানের মধ্যস্থতাকে দুই পক্ষই স্বীকৃতি দিয়েছে।আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে শুরু হতে চলা আলোচনায় ইরান তাদের ১০ দফা পরিকল্পনা নিয়ে কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প এই ১০ দফা প্রস্তাবকে একটি ‘কার্যকর সূচনা’ হিসেবে দেখছেন এবং দীর্ঘমেয়াদি শান্তির ব্যাপারে আশাবাদী। মজার বিষয় হলো, ইরান যখন এটিকে নিজেদের জয় বলছে, হোয়াইট হাউসও পিছিয়ে নেই। তারাও এটিকে মার্কিন প্রেসিডেন্ট এবং সেনাবাহিনীর সাফল্য হিসেবেই প্রচার করছে। এখন দেখার, ইসলামাবাদের আলোচনা শেষ পর্যন্ত স্থায়ী শান্তির পথ প্রশস্ত করতে পারে কি না।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার