Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিতর্ক ছাপিয়ে আরও আঁটসাঁট অধীরের নিরাপত্তা! ৫ থেকে বেড়ে ১০ জওয়ান, রয়েছেন মহিলারাও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬
বিতর্ক ছাপিয়ে আরও আঁটসাঁট অধীরের নিরাপত্তা! ৫ থেকে বেড়ে ১০ জওয়ান, রয়েছেন মহিলারাও
ছবি: সংগৃহীত

বহরমপুর: লোকসভা নির্বাচনে হারের পর সংসদে ঠাঁই না হলেও, বহরমপুরের হেভিওয়েট নেতা অধীর চৌধুরীর নিরাপত্তা নিয়ে কোনো আপস করছে না কেন্দ্র। বরং ভোটের আবহে তা আরও বাড়ানো হলো। আগে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ায় ৫ জন কেন্দ্রীয় জওয়ান অধীরবাবুর সঙ্গে থাকতেন। এখন সেই সংখ্যা বাড়িয়ে ১০ জন করা হয়েছে। মঙ্গলবারই অতিরিক্ত ৫ জন জওয়ান তাঁর নিরাপত্তায় পৌঁছে গিয়েছেন। বিশেষ নজরকাড়া বিষয় হলো, এই টিমে মহিলা জওয়ানদেরও রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের দুজন কনস্টেবলও তাঁর নিরাপত্তা বলয়ে থাকছেন।


অধীর চৌধুরীর এই বর্ধিত নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রশ্ন তুলেছেন, সাংসদ না হওয়া সত্ত্বেও কীভাবে তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পান? একে কেন্দ্র-অধীর ‘আঁতাত’ বলেও কটাক্ষ করেছেন তিনি। তবে ওয়াকিবহাল মহলের মতে, সাম্প্রতিককালে প্রচারে গিয়ে বারংবার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাঁকে। ‘গো-ব্যাক’ স্লোগান থেকে শুরু করে নারীদের বিক্ষোভ— এই সমস্ত পরিস্থিতি সামাল দিতেই মোতায়েন করা হয়েছে মহিলা জওয়ানসহ অতিরিক্ত রক্ষী। রাজনৈতিক বিতর্কের মাঝেই এখন বহরমপুরের অলিতে-গলিতে ১০ জওয়ানের কড়া প্রহরায় প্রচার সারছেন কংগ্রেস প্রার্থী।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalPolitics Election2026 AdhirChowdhury Baharampur

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বিতর্ক ছাপিয়ে আরও আঁটসাঁট অধীরের নিরাপত্তা! ৫ থেকে বেড়ে ১০ জওয়ান, রয়েছেন মহিলারাও

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image
বহরমপুর: লোকসভা নির্বাচনে হারের পর সংসদে ঠাঁই না হলেও, বহরমপুরের হেভিওয়েট নেতা অধীর চৌধুরীর নিরাপত্তা নিয়ে কোনো আপস করছে না কেন্দ্র। বরং ভোটের আবহে তা আরও বাড়ানো হলো। আগে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ায় ৫ জন কেন্দ্রীয় জওয়ান অধীরবাবুর সঙ্গে থাকতেন। এখন সেই সংখ্যা বাড়িয়ে ১০ জন করা হয়েছে। মঙ্গলবারই অতিরিক্ত ৫ জন জওয়ান তাঁর নিরাপত্তায় পৌঁছে গিয়েছেন। বিশেষ নজরকাড়া বিষয় হলো, এই টিমে মহিলা জওয়ানদেরও রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের দুজন কনস্টেবলও তাঁর নিরাপত্তা বলয়ে থাকছেন।অধীর চৌধুরীর এই বর্ধিত নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রশ্ন তুলেছেন, সাংসদ না হওয়া সত্ত্বেও কীভাবে তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পান? একে কেন্দ্র-অধীর ‘আঁতাত’ বলেও কটাক্ষ করেছেন তিনি। তবে ওয়াকিবহাল মহলের মতে, সাম্প্রতিককালে প্রচারে গিয়ে বারংবার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাঁকে। ‘গো-ব্যাক’ স্লোগান থেকে শুরু করে নারীদের বিক্ষোভ— এই সমস্ত পরিস্থিতি সামাল দিতেই মোতায়েন করা হয়েছে মহিলা জওয়ানসহ অতিরিক্ত রক্ষী। রাজনৈতিক বিতর্কের মাঝেই এখন বহরমপুরের অলিতে-গলিতে ১০ জওয়ানের কড়া প্রহরায় প্রচার সারছেন কংগ্রেস প্রার্থী।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার