Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পহেলগাঁও বর্ষপূর্তির আগে নাশকতার ছক বানচাল করে পুলিশের জালে ৫ লস্কর জঙ্গি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬
পহেলগাঁও বর্ষপূর্তির আগে নাশকতার ছক বানচাল করে পুলিশের জালে ৫ লস্কর জঙ্গি
প্রতীকী ছবি

শ্রীনগর: রক্তক্ষয়ী নাশকতার পরিকল্পনা ভেস্তে দিল জম্মু ও কাশ্মীর পুলিশ। পহেলগাঁও বর্ষপূর্তির প্রাক্কালে উপত্যকাকে ফের অশান্ত করার ছক কষেছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে উপত্যকার বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি চালিয়ে দুই পাকিস্তানি নাগরিকসহ মোট ৫ জঙ্গিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।


ধৃতদের মধ্যে আব্দুল্লা ওরফে আবু হুরেইরা এবং ওসমান ওরফে খুবাইব নামের দুই পাকিস্তানি জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। চাঞ্চল্যকর তথ্য হলো, ধৃত খুবাইব দীর্ঘ ১৬ বছর ধরে ভারতে লুকিয়ে থেকে গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে আসছিল। বারবার সে পুলিশের নাগাল থেকে পালিয়ে গেলেও এবার আর শেষরক্ষা হলো না। বাকি তিন জঙ্গি শ্রীনগরের স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। পহেলগাঁও বর্ষপূর্তির আগে এই গ্রেপ্তারিতে বড়সড় জঙ্গি হামলা থেকে রক্ষা পেল দেশ, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আর কার কার সঙ্গে তাদের যোগাযোগ ছিল, তা জানার চেষ্টা চলছে।


বিষয় : 'kolkatanews antiterroroperation jammukashmir KASHMIRNEWS SECURITYFORCES TERRORPLOTBUSTED

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


পহেলগাঁও বর্ষপূর্তির আগে নাশকতার ছক বানচাল করে পুলিশের জালে ৫ লস্কর জঙ্গি

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image
শ্রীনগর: রক্তক্ষয়ী নাশকতার পরিকল্পনা ভেস্তে দিল জম্মু ও কাশ্মীর পুলিশ। পহেলগাঁও বর্ষপূর্তির প্রাক্কালে উপত্যকাকে ফের অশান্ত করার ছক কষেছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে উপত্যকার বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি চালিয়ে দুই পাকিস্তানি নাগরিকসহ মোট ৫ জঙ্গিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।ধৃতদের মধ্যে আব্দুল্লা ওরফে আবু হুরেইরা এবং ওসমান ওরফে খুবাইব নামের দুই পাকিস্তানি জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। চাঞ্চল্যকর তথ্য হলো, ধৃত খুবাইব দীর্ঘ ১৬ বছর ধরে ভারতে লুকিয়ে থেকে গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে আসছিল। বারবার সে পুলিশের নাগাল থেকে পালিয়ে গেলেও এবার আর শেষরক্ষা হলো না। বাকি তিন জঙ্গি শ্রীনগরের স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। পহেলগাঁও বর্ষপূর্তির আগে এই গ্রেপ্তারিতে বড়সড় জঙ্গি হামলা থেকে রক্ষা পেল দেশ, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আর কার কার সঙ্গে তাদের যোগাযোগ ছিল, তা জানার চেষ্টা চলছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার