Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মালদহের গনি পরিবারে নক্ষত্র পতন: প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬
মালদহের গনি পরিবারে নক্ষত্র পতন: প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী
প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

মালদহ: গনি খান চৌধুরীর সুযোগ্য উত্তরসূরি এবং মালদহের রাজনৈতিক ইতিহাসের এক বর্ণময় অধ্যায়ের অবসান ঘটল। বুধবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী, রাজনৈতিক মহলে যিনি 'ডালু বাবু' নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। গত ২৬ ফেব্রুয়ারি থেকে বার্ধক্যজনিত সমস্যার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— সমগ্র রাজনৈতিক আঙিনায়। গনি পরিবারের এই শোকের মুহূর্তে দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতারা সমবেদনা জানিয়েছেন।


আবু হাসেম খান চৌধুরীর রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। ১৯৩৮ সালে জন্ম নেওয়া এই নেতা ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত কালিয়াচকের বিধায়ক ছিলেন। বড়দা গনি খান চৌধুরীর প্রয়াণের পর তাঁর ছেড়ে যাওয়া আসনেই উপনির্বাচনে জিতে প্রথমবার সংসদে পা রাখেন তিনি। এরপর মালদহ দক্ষিণ কেন্দ্র থেকে টানা সাংসদ হিসেবে এলাকার মানুষের সেবা করেছেন তিনি। তাঁর প্রয়াণে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার গভীর শোক প্রকাশ করে জানান, ডালু বাবু আক্ষরিক অর্থেই গনি খানের জনকল্যাণমূলক উত্তরাধিকার বহন করছিলেন। একইভাবে শোকাতুর প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ মালদহে নিয়ে যাওয়া হবে, যেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। এক দশকেরও বেশি সময় ধরে লোকসভায় মালদহের কণ্ঠস্বর হয়ে থাকা এই বর্ষীয়ান জননেতার প্রয়াণ বাংলার রাজনীতির এক অপূরণীয় ক্ষতি।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : পশ্চিমবঙ্গ

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মালদহের গনি পরিবারে নক্ষত্র পতন: প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
মালদহ: গনি খান চৌধুরীর সুযোগ্য উত্তরসূরি এবং মালদহের রাজনৈতিক ইতিহাসের এক বর্ণময় অধ্যায়ের অবসান ঘটল। বুধবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী, রাজনৈতিক মহলে যিনি 'ডালু বাবু' নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। গত ২৬ ফেব্রুয়ারি থেকে বার্ধক্যজনিত সমস্যার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— সমগ্র রাজনৈতিক আঙিনায়। গনি পরিবারের এই শোকের মুহূর্তে দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতারা সমবেদনা জানিয়েছেন।আবু হাসেম খান চৌধুরীর রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। ১৯৩৮ সালে জন্ম নেওয়া এই নেতা ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত কালিয়াচকের বিধায়ক ছিলেন। বড়দা গনি খান চৌধুরীর প্রয়াণের পর তাঁর ছেড়ে যাওয়া আসনেই উপনির্বাচনে জিতে প্রথমবার সংসদে পা রাখেন তিনি। এরপর মালদহ দক্ষিণ কেন্দ্র থেকে টানা সাংসদ হিসেবে এলাকার মানুষের সেবা করেছেন তিনি। তাঁর প্রয়াণে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার গভীর শোক প্রকাশ করে জানান, ডালু বাবু আক্ষরিক অর্থেই গনি খানের জনকল্যাণমূলক উত্তরাধিকার বহন করছিলেন। একইভাবে শোকাতুর প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ মালদহে নিয়ে যাওয়া হবে, যেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। এক দশকেরও বেশি সময় ধরে লোকসভায় মালদহের কণ্ঠস্বর হয়ে থাকা এই বর্ষীয়ান জননেতার প্রয়াণ বাংলার রাজনীতির এক অপূরণীয় ক্ষতি।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার