Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জলপাইগুড়িতে শ্লীলতাহানির অভিযোগ, ফাস্ট ফুডের দোকানে বসে তরুণীর সর্বাঙ্গে হাত যুবকের, তদন্তে নামল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬
জলপাইগুড়িতে শ্লীলতাহানির অভিযোগ, ফাস্ট ফুডের দোকানে বসে তরুণীর সর্বাঙ্গে হাত যুবকের, তদন্তে নামল পুলিশ
ছবি: প্রতীকী

জলপাইগুড়ি: নারী নির্যাতন। প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ। জানা যাচ্ছে,রাত্রিবেলা ওই তরুণীকে প্রকাশ্যেই শ্লীলতাহানি করা হয়। ঘটনায় পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ভোটের মুখে এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

অভিযোগ, বুধবার রাতে শিলিগুড়ি যাওয়ার জন্য এক তরুণী দাঁড়িয়ে ছিলেন রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শিকারপুর অঞ্চলের শিকারপুর হাটের কাছে। বাস আসতে দেরী করায় তিনি পাশে একটি ফাস্ট ফুডের দোকান গিয়ে বসেন। অভিযোগ, ওই তরুণীকে দেখে অশালীন ইঙ্গিত করে এক অভিযুক্ত। শুধু তাই নয়, দোকানে এসে তরুণীর পাশে বসে। তারপর তাঁর সর্বাঙ্গে হাত দেওয়ার। এখানেই শেষ নয়। তরুণীকে হাত ধরে টেনে অন্ধকারে নিয়ে যায় অভিযুক্ত। এরপর ওই তরুণী সাহস করে অভিযুক্তকে কলার ধরে টেনে আনেন। তাঁর চিৎকার শুনে কয়েকজন স্থানীয় মানুষ এসে অভিযুক্ত যুবককে উত্তমমধ্যম দেওয়া শুরু করলে ফাঁক গলে পালিয়ে যায় অভিযুক্ত।


এরপর তরুণী বাড়িতে সব কথা জানান। স্থানীয়রা আসেন এলাকায়। এরপর রাজগঞ্জ থানার অধীনে থাকা বেলাকোবা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা ওই তরুণী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই যুবক এর আগেও এইভাবে শ্লীলতাহানি করেছে। লিখিত অভিযোগ পেয়ে ইতিমধ্যে মামলা রুজু করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তরুণীর প্রতিবেশী স্বপন রায় বলেন, “আমি বাজার করতে যাচ্ছিলাম। দেখি একজন বসেছিলেন। খারাপ ব্যবহার করছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, কী হয়েছে? ছেলেটা ভাল না। ওকে গ্রেফতার করা উচিত।”

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : molestation case West Bengal jalpaigurinews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


জলপাইগুড়িতে শ্লীলতাহানির অভিযোগ, ফাস্ট ফুডের দোকানে বসে তরুণীর সর্বাঙ্গে হাত যুবকের, তদন্তে নামল পুলিশ

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
জলপাইগুড়ি: নারী নির্যাতন। প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ। জানা যাচ্ছে,রাত্রিবেলা ওই তরুণীকে প্রকাশ্যেই শ্লীলতাহানি করা হয়। ঘটনায় পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ভোটের মুখে এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।অভিযোগ, বুধবার রাতে শিলিগুড়ি যাওয়ার জন্য এক তরুণী দাঁড়িয়ে ছিলেন রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শিকারপুর অঞ্চলের শিকারপুর হাটের কাছে। বাস আসতে দেরী করায় তিনি পাশে একটি ফাস্ট ফুডের দোকান গিয়ে বসেন। অভিযোগ, ওই তরুণীকে দেখে অশালীন ইঙ্গিত করে এক অভিযুক্ত। শুধু তাই নয়, দোকানে এসে তরুণীর পাশে বসে। তারপর তাঁর সর্বাঙ্গে হাত দেওয়ার। এখানেই শেষ নয়। তরুণীকে হাত ধরে টেনে অন্ধকারে নিয়ে যায় অভিযুক্ত। এরপর ওই তরুণী সাহস করে অভিযুক্তকে কলার ধরে টেনে আনেন। তাঁর চিৎকার শুনে কয়েকজন স্থানীয় মানুষ এসে অভিযুক্ত যুবককে উত্তমমধ্যম দেওয়া শুরু করলে ফাঁক গলে পালিয়ে যায় অভিযুক্ত।এরপর তরুণী বাড়িতে সব কথা জানান। স্থানীয়রা আসেন এলাকায়। এরপর রাজগঞ্জ থানার অধীনে থাকা বেলাকোবা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা ওই তরুণী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই যুবক এর আগেও এইভাবে শ্লীলতাহানি করেছে। লিখিত অভিযোগ পেয়ে ইতিমধ্যে মামলা রুজু করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তরুণীর প্রতিবেশী স্বপন রায় বলেন, “আমি বাজার করতে যাচ্ছিলাম। দেখি একজন বসেছিলেন। খারাপ ব্যবহার করছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, কী হয়েছে? ছেলেটা ভাল না। ওকে গ্রেফতার করা উচিত।”হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার