Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘মমতাকে আর ক্ষমতায় আসতে দেব না’! বিজেপির সঙ্গে হুমায়ুনের ১,০০০ কোটির চুক্তি ফাঁস তৃণমূলের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬
‘মমতাকে আর ক্ষমতায় আসতে দেব না’! বিজেপির সঙ্গে হুমায়ুনের ১,০০০ কোটির চুক্তি ফাঁস তৃণমূলের
ছবি: সংগৃহীত

কলকাতা: ২০২৬-এর মহাযুদ্ধের আগে বঙ্গ রাজনীতিতে কার্যত পরমাণু বোমা ফাটাল শাসকদল তৃণমূল কংগ্রেস। আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের একটি ‘গোপন’ ভিডিয়ো প্রকাশ করে তৃণমূলের দাবি, বিজেপির সঙ্গে ১,০০০ কোটি টাকার মেগা ডিল হয়েছে তাঁর! শুধু তাই নয়, ওই ভিডিয়োয় হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে, তিনি মুখ্যমন্ত্রী হতে চান না। বরং, তৃণমূলকে হঠাতে বিজেপিকেই পূর্ণ সমর্থন দেবেন!


তৃণমূলের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করে এই ভিডিয়োটি সামনে আনা হয় (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি)। ভিডিয়োয় জনৈক প্রশ্নকর্তার সঙ্গে কথোপকথনে হুমায়ুনকে অত্যন্ত আত্মবিশ্বাসী মেজাজে দেখা গিয়েছে। তাঁর দাবি, রাজ্যের ৯০-১০০ শতাংশ মুসলিম ভোট তাঁর দিকে চলে আসবে। আর, মুসলিম ভোট মমতার হাত থেকে সরে গেলেই হিন্দু ভোটাররা বিকল্প হিসাবে বিজেপিকে বেছে নেবেন!


ভিডিয়োয় হুমায়ুন স্পষ্ট জানিয়েছেন, “আমি মমতাকে কোনওভাবেই আসতে দেব না। বিজেপির মুখ্যমন্ত্রী হলে আমার পুরো সাপোর্ট থাকবে।” আসলে হুমায়ুনের টার্গেট হল, ২৯৪টি আসনের মধ্যে ৮০-৯০টি আসন জেতা। যাতে আগামীর সরকার গঠনে ‘কিং মেকার’ হতে পারেন তিনি!


তৃণমূলের দাবি, এই গোটা পরিকল্পনার নেপথ্যে রয়েছে বিজেপির বিশাল অঙ্কের টাকা। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন হুমায়ুন। এমনকী, বিজেপির থেকে ১,০০০ কোটি টাকা চাওয়ার অভিযোগও তুলেছে তৃণমূল শিবির।


ভিডিয়োয় হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে, বাবরি মসজিদ প্রসঙ্গ তুলে তিনি গোটা ভারতের মুসলিমদের সমর্থন পাচ্ছেন। ঝাড়খণ্ড, বিহার, অসম থেকেও মানুষ তাঁর ডাকে সাড়া দিচ্ছে। তাঁর দাবি, এই আবেগই তাঁকে বিধানসভা নির্বাচনে নির্ণায়ক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবে।


ভোটের মুখে এই ‘গোপন আঁতাত’-এর ভিডিয়ো প্রকাশ্যে আসায় বাংলার সংখ্যালঘু ভোটব্যাঙ্ক কোন দিকে ঘোরে, এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন। তৃণমূলের এই ভিডিয়ো বোমার পাল্টা হুমায়ুন কবীর বা বিজেপি কী জবাব দেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

বিষয় : HUMAYUN KABIR WestBengalPolitics BJPWestBengal leakedvideo tmcclaims

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘মমতাকে আর ক্ষমতায় আসতে দেব না’! বিজেপির সঙ্গে হুমায়ুনের ১,০০০ কোটির চুক্তি ফাঁস তৃণমূলের

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: ২০২৬-এর মহাযুদ্ধের আগে বঙ্গ রাজনীতিতে কার্যত পরমাণু বোমা ফাটাল শাসকদল তৃণমূল কংগ্রেস। আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের একটি ‘গোপন’ ভিডিয়ো প্রকাশ করে তৃণমূলের দাবি, বিজেপির সঙ্গে ১,০০০ কোটি টাকার মেগা ডিল হয়েছে তাঁর! শুধু তাই নয়, ওই ভিডিয়োয় হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে, তিনি মুখ্যমন্ত্রী হতে চান না। বরং, তৃণমূলকে হঠাতে বিজেপিকেই পূর্ণ সমর্থন দেবেন!তৃণমূলের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করে এই ভিডিয়োটি সামনে আনা হয় (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি)। ভিডিয়োয় জনৈক প্রশ্নকর্তার সঙ্গে কথোপকথনে হুমায়ুনকে অত্যন্ত আত্মবিশ্বাসী মেজাজে দেখা গিয়েছে। তাঁর দাবি, রাজ্যের ৯০-১০০ শতাংশ মুসলিম ভোট তাঁর দিকে চলে আসবে। আর, মুসলিম ভোট মমতার হাত থেকে সরে গেলেই হিন্দু ভোটাররা বিকল্প হিসাবে বিজেপিকে বেছে নেবেন!ভিডিয়োয় হুমায়ুন স্পষ্ট জানিয়েছেন, “আমি মমতাকে কোনওভাবেই আসতে দেব না। বিজেপির মুখ্যমন্ত্রী হলে আমার পুরো সাপোর্ট থাকবে।” আসলে হুমায়ুনের টার্গেট হল, ২৯৪টি আসনের মধ্যে ৮০-৯০টি আসন জেতা। যাতে আগামীর সরকার গঠনে ‘কিং মেকার’ হতে পারেন তিনি!তৃণমূলের দাবি, এই গোটা পরিকল্পনার নেপথ্যে রয়েছে বিজেপির বিশাল অঙ্কের টাকা। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন হুমায়ুন। এমনকী, বিজেপির থেকে ১,০০০ কোটি টাকা চাওয়ার অভিযোগও তুলেছে তৃণমূল শিবির।ভিডিয়োয় হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে, বাবরি মসজিদ প্রসঙ্গ তুলে তিনি গোটা ভারতের মুসলিমদের সমর্থন পাচ্ছেন। ঝাড়খণ্ড, বিহার, অসম থেকেও মানুষ তাঁর ডাকে সাড়া দিচ্ছে। তাঁর দাবি, এই আবেগই তাঁকে বিধানসভা নির্বাচনে নির্ণায়ক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবে।ভোটের মুখে এই ‘গোপন আঁতাত’-এর ভিডিয়ো প্রকাশ্যে আসায় বাংলার সংখ্যালঘু ভোটব্যাঙ্ক কোন দিকে ঘোরে, এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন। তৃণমূলের এই ভিডিয়ো বোমার পাল্টা হুমায়ুন কবীর বা বিজেপি কী জবাব দেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার