Hidden Stories (বাংলা)
সর্বশেষ

১,০০০ কোটির ভিডিয়ো ফাঁস হতেই মমতার শিবিরে যোগ 'মিম' ও 'আম জনতা' নেতাদের!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬
১,০০০ কোটির ভিডিয়ো ফাঁস হতেই মমতার শিবিরে যোগ 'মিম' ও 'আম জনতা' নেতাদের!
ছবি: সংগৃহীত

মুর্শিদাবাদ:  বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় রাজনৈতিক পট-পরিবর্তন শুরু মুর্শিদাবাদে! 'আম জনতা উন্নয়ন পার্টি'র চেয়ারম্যান হুমায়ুন কবীরের একটি বিতর্কিত ভিডিয়ো ফাঁস হতেই বেকায়দায় তাঁর নবগঠিত দল। বৃহস্পতিবার সাগরদিঘিতে নাটকীয়ভাবে হুমায়ুনের সঙ্গ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দলের ব্লক সভাপতি আবু বক্কার। একই সঙ্গে 'মিম' (AIMIM) ছেড়ে শাসক শিবিরে ফিরলেন দাপুটে নেতা মইনুল হকও। রাজনৈতিক মহলের মতে, ভোটের ঠিক মুখে হুমায়ুন-মিম জোটের কাছে এটি একটি বড় ধাক্কা।


বৃহস্পতিবার সকালেই একটি ভিডিয়ো (যার সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম) প্রকাশ্যে আনে তৃণমূল কংগ্রেস। সেখানে দেখা যাচ্ছে, আসন্ন নির্বাচনে বিজেপিকে পরোক্ষ সুবিধা করে দেওয়ার বিনিময়ে জনৈক ব্যক্তির কাছে ১,০০০ কোটি টাকা দাবি করছেন হুমায়ুন কবীর! এই ভিডিয়ো ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁর দলের নিচুতলার কর্মীরা।



আবু বক্কার এদিন সাফ জানান, "ভেবেছিলাম হুমায়ুন কবীর সংখ্যালঘু মানুষের জন্য কাজ করবেন। কিন্তু, ফাঁস হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে তিনি মানুষের ভাবাবেগ নিয়ে খেলছেন! এমন দলের সঙ্গে থাকা অসম্ভব।"




এদিন শুধু 'আম জনতা উন্নয়ন পার্টি' নয়, সাগরদিঘিতে বড় ধাক্কা খেয়েছে ওয়েইসির 'মিম' দলও। মিমের ব্লক সভাপতি মইনুল হক এদিন কয়েকশো কর্মী নিয়ে তৃণমূলে যোগ দেন। উল্লেখ্য, মইনুল আগে তৃণমূলেরই নেতা ছিলেন। পরে অভিমানে দল ছেড়ে মিমের ব্যাটন ধরেছিলেন! এদিন ফের পুরোনো ঘরে ফিরে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই আজ মানুষ ফের এককাট্টা হচ্ছে।"




সাগরদিঘির বিদায়ী বিধায়ক বায়রন বিশ্বাসের হাত ধরে এই বিশাল যোগদান পর্ব সম্পন্ন হয়। বায়রন বলেন, "রাজ্যে উন্নয়ন মানেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষ বুঝে গিয়েছে কারা তলে-তলে বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে! তাই, তারা আজ উন্নয়নের শামিল হচ্ছে।" অন্যদিকে, ব্লক তৃণমূল কোর কমিটির নেতা শামসুল হুদা বলেন, "ঘরের ছেলেরা ঘরে ফিরেছে। ভোটের মাত্র ১৭-১৮ দিন আগে এই যোগদান আমাদের শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিল।"

বিষয় : WESTBENGALASSEMBLYELECTION AIMIM AAMJANATA HUMAUNKABIR VIRALVIDEO

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


১,০০০ কোটির ভিডিয়ো ফাঁস হতেই মমতার শিবিরে যোগ 'মিম' ও 'আম জনতা' নেতাদের!

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
মুর্শিদাবাদ:  বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় রাজনৈতিক পট-পরিবর্তন শুরু মুর্শিদাবাদে! 'আম জনতা উন্নয়ন পার্টি'র চেয়ারম্যান হুমায়ুন কবীরের একটি বিতর্কিত ভিডিয়ো ফাঁস হতেই বেকায়দায় তাঁর নবগঠিত দল। বৃহস্পতিবার সাগরদিঘিতে নাটকীয়ভাবে হুমায়ুনের সঙ্গ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দলের ব্লক সভাপতি আবু বক্কার। একই সঙ্গে 'মিম' (AIMIM) ছেড়ে শাসক শিবিরে ফিরলেন দাপুটে নেতা মইনুল হকও। রাজনৈতিক মহলের মতে, ভোটের ঠিক মুখে হুমায়ুন-মিম জোটের কাছে এটি একটি বড় ধাক্কা।বৃহস্পতিবার সকালেই একটি ভিডিয়ো (যার সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম) প্রকাশ্যে আনে তৃণমূল কংগ্রেস। সেখানে দেখা যাচ্ছে, আসন্ন নির্বাচনে বিজেপিকে পরোক্ষ সুবিধা করে দেওয়ার বিনিময়ে জনৈক ব্যক্তির কাছে ১,০০০ কোটি টাকা দাবি করছেন হুমায়ুন কবীর! এই ভিডিয়ো ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁর দলের নিচুতলার কর্মীরা।আবু বক্কার এদিন সাফ জানান, "ভেবেছিলাম হুমায়ুন কবীর সংখ্যালঘু মানুষের জন্য কাজ করবেন। কিন্তু, ফাঁস হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে তিনি মানুষের ভাবাবেগ নিয়ে খেলছেন! এমন দলের সঙ্গে থাকা অসম্ভব।"এদিন শুধু 'আম জনতা উন্নয়ন পার্টি' নয়, সাগরদিঘিতে বড় ধাক্কা খেয়েছে ওয়েইসির 'মিম' দলও। মিমের ব্লক সভাপতি মইনুল হক এদিন কয়েকশো কর্মী নিয়ে তৃণমূলে যোগ দেন। উল্লেখ্য, মইনুল আগে তৃণমূলেরই নেতা ছিলেন। পরে অভিমানে দল ছেড়ে মিমের ব্যাটন ধরেছিলেন! এদিন ফের পুরোনো ঘরে ফিরে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই আজ মানুষ ফের এককাট্টা হচ্ছে।"সাগরদিঘির বিদায়ী বিধায়ক বায়রন বিশ্বাসের হাত ধরে এই বিশাল যোগদান পর্ব সম্পন্ন হয়। বায়রন বলেন, "রাজ্যে উন্নয়ন মানেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষ বুঝে গিয়েছে কারা তলে-তলে বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে! তাই, তারা আজ উন্নয়নের শামিল হচ্ছে।" অন্যদিকে, ব্লক তৃণমূল কোর কমিটির নেতা শামসুল হুদা বলেন, "ঘরের ছেলেরা ঘরে ফিরেছে। ভোটের মাত্র ১৭-১৮ দিন আগে এই যোগদান আমাদের শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিল।"

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার