Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিহারে ‘পলটুরাম’ জমানার চির-অবসান? শুক্রবারই দিল্লিতে শপথ নীতীশের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬
বিহারে ‘পলটুরাম’ জমানার চির-অবসান? শুক্রবারই দিল্লিতে শপথ নীতীশের
ছবি: সংগৃহীত

পটনা:  বিহারের রাজনীতিতে দীর্ঘ দুই দশকের ‘নীতীশ-পর্ব’ এবার আনুষ্ঠানিকভাবে শেষ হতে চলল! শুক্রবারই রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিতে দিল্লি যাচ্ছেন নীতীশ কুমার। সূত্রের খবর, আগামী ১৪ এপ্রিল তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন। আর, তাঁর এই প্রস্থানেই বিহারের মসনদে তৈরি হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্ত! স্বাধীনতার পর এই প্রথম বিহার পেতে চলেছে ভারতীয় জনতা পার্টির (BJP) কোনও মুখ্যমন্ত্রী।




রাজনৈতিক মহলে প্রবল গুঞ্জন, নীতীশের ছেড়ে যাওয়া কুর্সিতে বসতে চলেছেন বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। মাত্র ৯ বছর আগে বিজেপিতে যোগ দিয়ে নিজের দাপটে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। সূত্রের দাবি, তিনিও দিল্লি যাচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে চূড়ান্ত আলোচনার জন্য। অন্যদিকে, নীতীশ-পুত্র নিশান্ত কুমারকে নিয়ে যে জল্পনা চলছিল, তা আপাতত স্তিমিত। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, নিশান্তকে উপমুখ্যমন্ত্রী করে নীতীশের জেডিইউ-এর অস্বস্তি কিছুটা কমানোর চেষ্টা করতে পারে বিজেপি।




বিহারের রাজনীতিতে ক্ষমতার সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের ছয় বিধায়কের মধ্যে তিনজন সরাসরি বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন। খবর মিলেছে, তাঁরা যে কোনও সময় পদ্ম শিবিরে নাম লেখাতে পারেন। যেহেতু কংগ্রেসের হাতে প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা নেই, তাই দলত্যাগবিরোধী আইনের আওতায় পড়ার ভয়ও নেই তাঁদের। এমনকী, আরও এক কংগ্রেস বিধায়ক বিজেপির পথে পা বাড়াতে পারেন বলে খবর।



আগামী দিনে জেডিইউ-কে বাদ দিয়েও যদি বিজেপি সরকার টিকিয়ে রাখতে পারে, তাহলে বিহারের রাজনীতিতে নীতীশ কুমার এবং তাঁর দলের প্রাসঙ্গিকতা তলানিতে এসে ঠেকবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ‘পলটুরাম’ তকমাধারী নীতীশ কি এবার সত্যিই বিহার থেকে বিদায় নিচ্ছেন? নাকি শেষ মুহূর্তে ফের কোনও নাটক অপেক্ষা করছে? তার উত্তর মিলবে আগামী সপ্তাহেই।

বিষয় : BJP PoliticalUpdate Nitish Kumar NISHANTKUMAR

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বিহারে ‘পলটুরাম’ জমানার চির-অবসান? শুক্রবারই দিল্লিতে শপথ নীতীশের

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
পটনা:  বিহারের রাজনীতিতে দীর্ঘ দুই দশকের ‘নীতীশ-পর্ব’ এবার আনুষ্ঠানিকভাবে শেষ হতে চলল! শুক্রবারই রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিতে দিল্লি যাচ্ছেন নীতীশ কুমার। সূত্রের খবর, আগামী ১৪ এপ্রিল তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন। আর, তাঁর এই প্রস্থানেই বিহারের মসনদে তৈরি হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্ত! স্বাধীনতার পর এই প্রথম বিহার পেতে চলেছে ভারতীয় জনতা পার্টির (BJP) কোনও মুখ্যমন্ত্রী।রাজনৈতিক মহলে প্রবল গুঞ্জন, নীতীশের ছেড়ে যাওয়া কুর্সিতে বসতে চলেছেন বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। মাত্র ৯ বছর আগে বিজেপিতে যোগ দিয়ে নিজের দাপটে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। সূত্রের দাবি, তিনিও দিল্লি যাচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে চূড়ান্ত আলোচনার জন্য। অন্যদিকে, নীতীশ-পুত্র নিশান্ত কুমারকে নিয়ে যে জল্পনা চলছিল, তা আপাতত স্তিমিত। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, নিশান্তকে উপমুখ্যমন্ত্রী করে নীতীশের জেডিইউ-এর অস্বস্তি কিছুটা কমানোর চেষ্টা করতে পারে বিজেপি।বিহারের রাজনীতিতে ক্ষমতার সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের ছয় বিধায়কের মধ্যে তিনজন সরাসরি বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন। খবর মিলেছে, তাঁরা যে কোনও সময় পদ্ম শিবিরে নাম লেখাতে পারেন। যেহেতু কংগ্রেসের হাতে প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা নেই, তাই দলত্যাগবিরোধী আইনের আওতায় পড়ার ভয়ও নেই তাঁদের। এমনকী, আরও এক কংগ্রেস বিধায়ক বিজেপির পথে পা বাড়াতে পারেন বলে খবর।আগামী দিনে জেডিইউ-কে বাদ দিয়েও যদি বিজেপি সরকার টিকিয়ে রাখতে পারে, তাহলে বিহারের রাজনীতিতে নীতীশ কুমার এবং তাঁর দলের প্রাসঙ্গিকতা তলানিতে এসে ঠেকবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ‘পলটুরাম’ তকমাধারী নীতীশ কি এবার সত্যিই বিহার থেকে বিদায় নিচ্ছেন? নাকি শেষ মুহূর্তে ফের কোনও নাটক অপেক্ষা করছে? তার উত্তর মিলবে আগামী সপ্তাহেই।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার