নিজস্ব প্রতিনিধি: ছুটির দিনেও রেহাই নেই নিত্যযাত্রীদের। রেললাইন ও সিগন্যালিংয়ের জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জেরে ১২ এপ্রিল, রবিবার হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া, বর্ধমান, ব্যান্ডেল, আসানসোল ও কাটোয়া শাখায় ট্রেন চলাচলে বড়সড় রদবদল করা হয়েছে। ফলে সকাল থেকেই চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। ইতিমধ্যেই বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করেছে রেল কর্তৃপক্ষ।
প্রকাশিত তালিকা অনুযায়ী, হাওড়া থেকে ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫১, ৩৭২৫৩, ৩৭৬৫১, ৩৭৬৫৫, ৩৭৮২৯, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৬৮৩১, ৩৬০৩১, ৩৬০৩৩ এবং ৩৭৯১৫ নম্বর লোকালগুলি আজ চলবে না। একইভাবে বর্ধমান থেকে ৩৭৮৩৬, ৩৬৮৩২, ৩৬৮৩৪, ৩৬৮৩৬, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৬৩৫১৭ ও ৬৩৫২১ নম্বর ট্রেনগুলি বাতিল করা হয়েছে। ব্যান্ডেল থেকে ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭২৫০ এবং মেমারি থেকে ৩৭৬৫২, ৩৭৬৫৬ নম্বর লোকালগুলিও আজ বন্ধ থাকবে। চন্দনপুর থেকে ৩৬০৩৪, ৩৬০৩২, আসানসোল থেকে ৬৩৫১৪, ৬৩৫১৬ এবং কাটোয়া ও আজিমগঞ্জ শাখা থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল রাখা হয়েছে।
ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত ও সময় পরিবর্তন করা হয়েছে। ৬৩৫২০/৬৩৫১৯ বোকারো স্টিল সিটি – বর্ধমান মেমু ট্রেনটি আজ বর্ধমান পর্যন্ত না এসে আসানসোল থেকেই ফিরে যাবে। এছাড়া রামপুরহাট – জসিডি মেমু নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা এবং গোড্ডা – শিয়ালদহ মেমু ২ ঘণ্টা দেরিতে ছাড়বে। জামালপুর – হাওড়া কবিগুরু এক্সপ্রেসকেও যাত্রাপথে ১৪০ মিনিট নিয়ন্ত্রিত করা হবে বলে জানানো হয়েছে। এই সামগ্রিক পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। তাই আজ বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই ট্রেনের সময়সূচী মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
হিডেন স্টোরিজ নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন