Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নরেন্দ্রপুরে ফ্ল্যাটের ভেতর উদ্ধার গুলিবিদ্ধ দেহ! ঘনীভূত রহস্য, বান্ধবী-সহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬
নরেন্দ্রপুরে ফ্ল্যাটের ভেতর উদ্ধার গুলিবিদ্ধ দেহ! ঘনীভূত রহস্য, বান্ধবী-সহ গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

ভোটের আবহে রণক্ষেত্র না হলেও খুনের রক্তে রাঙাল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর। রাজপুর-সোনারপুর এলাকার নবগ্রামের একটি ফ্ল্যাট থেকে ৩৭ বছর বয়সী অরূপ মণ্ডল নামে এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফ্ল্যাটের ভেতর থেকে যুবকের রক্তাক্ত দেহের পাশাপাশি উদ্ধার হয়েছে দু’টি আগ্নেয়াস্ত্র এবং ছ’রাউন্ড গুলি।


পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই ফ্ল্যাটে একাই থাকতেন অরূপ। রবিবার মধ্যরাতে তাঁর মৃত্যুর খবর পায় পরিবার। স্বজনদের দাবি, এক পরিচিতের থেকে খবর পেয়ে তাঁরা ফ্ল্যাটে পৌঁছে দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অরূপ। তাঁর মাথায় আঘাতের চিহ্নও ছিল স্পষ্ট। তবে ঠিক কী কারণে এবং কখন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ঘটনায় জড়িত সন্দেহে অরূপের বান্ধবী প্রিয়াঙ্কা দাস এবং রাজু নামে এক বন্ধুকে ইতিমধ্য়েই গ্রেফতার করেছে পুলিশ।


প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রণয়ঘটিত সম্পর্কের টানাপড়েন থেকেই এই খুনের ঘটনা ঘটতে পারে। ধৃত প্রিয়াঙ্কার সঙ্গে মৃতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তবে ব্যক্তিগত শত্রুতা নাকি এর নেপথ্যে অন্য কোনো বড় কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে। নির্বাচনের মুখে এভাবে ফ্ল্যাটের ভেতর আগ্নেয়াস্ত্র উদ্ধার ও খুনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।

বিষয় : South24Parganas KOLKATAPOLICE CRIMEUPDATE narendrapurnews murdermystery electionalert

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


নরেন্দ্রপুরে ফ্ল্যাটের ভেতর উদ্ধার গুলিবিদ্ধ দেহ! ঘনীভূত রহস্য, বান্ধবী-সহ গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image
ভোটের আবহে রণক্ষেত্র না হলেও খুনের রক্তে রাঙাল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর। রাজপুর-সোনারপুর এলাকার নবগ্রামের একটি ফ্ল্যাট থেকে ৩৭ বছর বয়সী অরূপ মণ্ডল নামে এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফ্ল্যাটের ভেতর থেকে যুবকের রক্তাক্ত দেহের পাশাপাশি উদ্ধার হয়েছে দু’টি আগ্নেয়াস্ত্র এবং ছ’রাউন্ড গুলি।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই ফ্ল্যাটে একাই থাকতেন অরূপ। রবিবার মধ্যরাতে তাঁর মৃত্যুর খবর পায় পরিবার। স্বজনদের দাবি, এক পরিচিতের থেকে খবর পেয়ে তাঁরা ফ্ল্যাটে পৌঁছে দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অরূপ। তাঁর মাথায় আঘাতের চিহ্নও ছিল স্পষ্ট। তবে ঠিক কী কারণে এবং কখন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ঘটনায় জড়িত সন্দেহে অরূপের বান্ধবী প্রিয়াঙ্কা দাস এবং রাজু নামে এক বন্ধুকে ইতিমধ্য়েই গ্রেফতার করেছে পুলিশ।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রণয়ঘটিত সম্পর্কের টানাপড়েন থেকেই এই খুনের ঘটনা ঘটতে পারে। ধৃত প্রিয়াঙ্কার সঙ্গে মৃতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তবে ব্যক্তিগত শত্রুতা নাকি এর নেপথ্যে অন্য কোনো বড় কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে। নির্বাচনের মুখে এভাবে ফ্ল্যাটের ভেতর আগ্নেয়াস্ত্র উদ্ধার ও খুনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার