Hidden Stories (বাংলা)
সর্বশেষ

'বাতিল' ভোটারদের সুপ্রিম ধাক্কা? 'স্যান্ডউইচ' আমজনতার ভবিষ্যৎ কী?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬
'বাতিল' ভোটারদের সুপ্রিম ধাক্কা? 'স্যান্ডউইচ' আমজনতার ভবিষ্যৎ কী?
প্রতীকী ছবি

নয়াদিল্লি: রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটারতালিকা নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভোটারতালিকা 'ফ্রিজ' বা চূড়ান্ত করার সময়সীমা নিয়ে এখনই কোনও হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। পরিবর্তে, এই লড়াইয়ে সাধারণ মানুষের অধিকার রক্ষায় ট্রাইব্যুনালের উপরই আস্থা রাখল দেশের সর্বোচ্চ আদালত।


রাজ্যের SIR প্রক্রিয়ায় ভোটারতালিকা থেকে প্রায় ৯১ লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে দায়ের হয়েছিল মামলা। আবেদনকারীদের দাবি ছিল, বৈধ পাসপোর্ট এবং আধার কার্ড থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়েছে। সোমবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, ভোটারতালিকা ফ্রিজ হওয়ার তারিখ নিয়ে তারা কোনও পরিবর্তন করবে না।


মামলার শুনানিতে বিচারপতিরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। আদালত জানায়, এটি রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে কোনও রাজনৈতিক লড়াই নয়। এটা কোনও 'ব্লেম গেম' খেলার জায়গাও নয়। কিন্তু দুর্ভাগ্যবশত, রাজ্য ও নির্বাচন কমিশন - এই দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের টানাপোড়েনে সাধারণ ভোটাররা কার্যত 'স্যান্ডউইচ' হয়ে যাচ্ছেন!


সুপ্রিম কোর্ট সরাসরি হস্তক্ষেপ না করায়, যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তাঁদের জন্য এখন একমাত্র ভরসা ট্রাইব্যুনাল। আদালত জানিয়েছে, ট্রাইব্যুনালই ঠিক করবে এই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ কী হবে। নির্বাচন কমিশন ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাব যে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিতে পারে, সেই আশঙ্কাই এখন প্রবল হচ্ছে রাজনৈতিক মহলে।


ভোটের মুখে এই আইনি প্যাঁচ ভোটারদের মনে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। ট্রাইব্যুনাল থেকে দ্রুত কোনও সমাধান না মেলা পর্যন্ত অনিশ্চিত কয়েক লক্ষ মানুষের ভোটাধিকার!

বিষয় : BengalPolitics westbengalvoterlist SIRTRINBUNAL scverdict sirissue

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


'বাতিল' ভোটারদের সুপ্রিম ধাক্কা? 'স্যান্ডউইচ' আমজনতার ভবিষ্যৎ কী?

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image
নয়াদিল্লি: রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটারতালিকা নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভোটারতালিকা 'ফ্রিজ' বা চূড়ান্ত করার সময়সীমা নিয়ে এখনই কোনও হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। পরিবর্তে, এই লড়াইয়ে সাধারণ মানুষের অধিকার রক্ষায় ট্রাইব্যুনালের উপরই আস্থা রাখল দেশের সর্বোচ্চ আদালত।রাজ্যের SIR প্রক্রিয়ায় ভোটারতালিকা থেকে প্রায় ৯১ লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে দায়ের হয়েছিল মামলা। আবেদনকারীদের দাবি ছিল, বৈধ পাসপোর্ট এবং আধার কার্ড থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়েছে। সোমবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, ভোটারতালিকা ফ্রিজ হওয়ার তারিখ নিয়ে তারা কোনও পরিবর্তন করবে না।মামলার শুনানিতে বিচারপতিরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। আদালত জানায়, এটি রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে কোনও রাজনৈতিক লড়াই নয়। এটা কোনও 'ব্লেম গেম' খেলার জায়গাও নয়। কিন্তু দুর্ভাগ্যবশত, রাজ্য ও নির্বাচন কমিশন - এই দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের টানাপোড়েনে সাধারণ ভোটাররা কার্যত 'স্যান্ডউইচ' হয়ে যাচ্ছেন!সুপ্রিম কোর্ট সরাসরি হস্তক্ষেপ না করায়, যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তাঁদের জন্য এখন একমাত্র ভরসা ট্রাইব্যুনাল। আদালত জানিয়েছে, ট্রাইব্যুনালই ঠিক করবে এই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ কী হবে। নির্বাচন কমিশন ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাব যে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিতে পারে, সেই আশঙ্কাই এখন প্রবল হচ্ছে রাজনৈতিক মহলে।ভোটের মুখে এই আইনি প্যাঁচ ভোটারদের মনে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। ট্রাইব্যুনাল থেকে দ্রুত কোনও সমাধান না মেলা পর্যন্ত অনিশ্চিত কয়েক লক্ষ মানুষের ভোটাধিকার!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার