Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আশাজির প্রয়াণে আবেগঘন ব্রেট লি, ডুব দিলেন স্মৃতির পাতায়...

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬
আশাজির প্রয়াণে আবেগঘন ব্রেট লি, ডুব দিলেন স্মৃতির পাতায়...
FILE IMAGE

সিডনি: সুরের আকাশে নিভে গিয়েছে শুকতারা! ৯২ বছর বয়সে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব। এই শোকের আবহে সুদূর অস্ট্রেলিয়া থেকে নিজের আবেগঘন বার্তা পাঠালেন প্রাক্তন অজি পেস কিংবদন্তি ব্রেট লি। তাঁর চোখে আশাজি ছিলেন ‘ভারতের আরেথা ফ্র্যাঙ্কলিন’। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে দুই দশক পুরনো এক সোনালী স্মৃতি রোমন্থন করেছেন ক্রিকেটের একদা ‘গতি দানব’।


সেটা ছিল ২০০৬ সাল! ভারতে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। অজি ড্রেসিংরুমের কেউই জানতেন না যে তাঁদের দলের সেরা পেসার তখন গোপনে সুরের জাল বুনছেন! ব্রেট লি তাঁর আত্মজীবনীতে লিখেছেন, সতীর্থদের ‘রাস্তায় ঘুরতে যাচ্ছি’ বলে ফাঁকি দিয়ে তিনি সোজা পৌঁছে যেতেন রেকর্ডিং স্টুডিয়োয়। সেখানেই জন্ম নেয় সেই বিখ্যাত ডুয়েট - ‘ইউ আর দ্য ওয়ান ফর মি’। মাত্র আধঘণ্টায় গানের কথা লিখেছিলেন লি! এমনকী, আশাজির পাশে দাঁড়িয়ে ভাঙা ভাঙা হিন্দিতে গেয়েছিলেন, “হাঁ, ম্যায় তুমহারা হুঁ, তুমহারা হি রহুঙ্গা!”


আশা ভোঁসলের প্রতি লি-র মুগ্ধতা অপরিসীম। মার্কিন মিউজিক লেজেন্ড আরেথা ফ্র্যাঙ্কলিনের সঙ্গে তুলনা করে লি লিখেছিলেন, “আশাজি অসাধারণ এক ভদ্রমহিলা। কী অসামান্য রসবোধ! সত্তরেও তাঁর গলার তেজ একই রকম ছিল।” সিডনি অপেরা হাউসে আশাজির কনসার্টে গিয়ে তাঁর সই করা অ্যালবাম উপহার পাওয়াকে নিজের জীবনের ‘অমূল্য সম্পদ’ বলে মনে করেন এই ক্রিকেটার।


আশাজির প্রয়াণে লি লিখেছেন, “২০০৬ সালে তাঁর সঙ্গে গান লেখা ও রেকর্ড করার সুযোগ পাওয়া আমার পরম সৌভাগ্য। তাঁর প্রতিভা আকাশছোঁয়া হলেও মানুষ হিসাবে তিনি ছিলেন অত্যন্ত বিনম্র ও সাদাসিধে। তাঁর মতো কিংবদন্তির সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে আমি চিরকৃতজ্ঞ।”


১২ এপ্রিল - রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আশা। তাই, ক্রিকেটের বাইশ গজে গতির ঝড় তোলা ব্রেট লি-র মতো কোটি-কোটি অনুরাগীর হৃদয়ে আজ কেবলই বিষাদ!

বিষয় : ASHABHOSLEDEATH MUSICALHISTORY brettlee memories sydney legenddeath

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


আশাজির প্রয়াণে আবেগঘন ব্রেট লি, ডুব দিলেন স্মৃতির পাতায়...

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image
সিডনি: সুরের আকাশে নিভে গিয়েছে শুকতারা! ৯২ বছর বয়সে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব। এই শোকের আবহে সুদূর অস্ট্রেলিয়া থেকে নিজের আবেগঘন বার্তা পাঠালেন প্রাক্তন অজি পেস কিংবদন্তি ব্রেট লি। তাঁর চোখে আশাজি ছিলেন ‘ভারতের আরেথা ফ্র্যাঙ্কলিন’। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে দুই দশক পুরনো এক সোনালী স্মৃতি রোমন্থন করেছেন ক্রিকেটের একদা ‘গতি দানব’।সেটা ছিল ২০০৬ সাল! ভারতে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। অজি ড্রেসিংরুমের কেউই জানতেন না যে তাঁদের দলের সেরা পেসার তখন গোপনে সুরের জাল বুনছেন! ব্রেট লি তাঁর আত্মজীবনীতে লিখেছেন, সতীর্থদের ‘রাস্তায় ঘুরতে যাচ্ছি’ বলে ফাঁকি দিয়ে তিনি সোজা পৌঁছে যেতেন রেকর্ডিং স্টুডিয়োয়। সেখানেই জন্ম নেয় সেই বিখ্যাত ডুয়েট - ‘ইউ আর দ্য ওয়ান ফর মি’। মাত্র আধঘণ্টায় গানের কথা লিখেছিলেন লি! এমনকী, আশাজির পাশে দাঁড়িয়ে ভাঙা ভাঙা হিন্দিতে গেয়েছিলেন, “হাঁ, ম্যায় তুমহারা হুঁ, তুমহারা হি রহুঙ্গা!”আশা ভোঁসলের প্রতি লি-র মুগ্ধতা অপরিসীম। মার্কিন মিউজিক লেজেন্ড আরেথা ফ্র্যাঙ্কলিনের সঙ্গে তুলনা করে লি লিখেছিলেন, “আশাজি অসাধারণ এক ভদ্রমহিলা। কী অসামান্য রসবোধ! সত্তরেও তাঁর গলার তেজ একই রকম ছিল।” সিডনি অপেরা হাউসে আশাজির কনসার্টে গিয়ে তাঁর সই করা অ্যালবাম উপহার পাওয়াকে নিজের জীবনের ‘অমূল্য সম্পদ’ বলে মনে করেন এই ক্রিকেটার।আশাজির প্রয়াণে লি লিখেছেন, “২০০৬ সালে তাঁর সঙ্গে গান লেখা ও রেকর্ড করার সুযোগ পাওয়া আমার পরম সৌভাগ্য। তাঁর প্রতিভা আকাশছোঁয়া হলেও মানুষ হিসাবে তিনি ছিলেন অত্যন্ত বিনম্র ও সাদাসিধে। তাঁর মতো কিংবদন্তির সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে আমি চিরকৃতজ্ঞ।”১২ এপ্রিল - রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আশা। তাই, ক্রিকেটের বাইশ গজে গতির ঝড় তোলা ব্রেট লি-র মতো কোটি-কোটি অনুরাগীর হৃদয়ে আজ কেবলই বিষাদ!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার