Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নয়ডায় শ্রমিক বিক্ষোভের নেপথ্যে কি ‘পাক-যোগ’? রণক্ষেত্র সেক্টর ৮০, পুলিশের ওপর ব্যাপক ইটবৃষ্টি!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬
নয়ডায় শ্রমিক বিক্ষোভের নেপথ্যে কি ‘পাক-যোগ’? রণক্ষেত্র সেক্টর ৮০, পুলিশের ওপর ব্যাপক ইটবৃষ্টি!
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি: বেতন বৃদ্ধি নিয়ে চরম উত্তজনা নয়ডায়! সোমবারের পর মঙ্গলবার সকালেও নতুন করে অশান্ত হয়ে উঠল নয়ডার সেক্টর ৮০ এলাকা। আহুজা কারখানার শ্রমিকদের বিক্ষোভ সামলাতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টির মুখে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনার ভয়াবহতা ছাপিয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের একটি সন্দেহ— এই ব্যাপক শ্রমিক অসন্তোষের নেপথ্যে কি তবে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে?


শ্রমিকদের দাবি, সরকার ঘোষিত বেতন বৃদ্ধির হার নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। দক্ষ ও অদক্ষ কর্মীদের একই হারে বেতন বাড়ানো এবং বেতন বৃদ্ধি এড়াতে ৯ মাস অন্তর কর্মী ছাঁটাইয়ের অভিযোগে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। গৌতমবুদ্ধ নগরের জেলাশাসক মেধা রূপম জানিয়েছেন, ১ এপ্রিল থেকেই নয়া বেতন কাঠামো কার্যকর হবে, কিন্তু বিক্ষোভকারীরা কারখানার গেটে সরকারি তালিকার দাবিতে অনড়।


উত্তরপ্রদেশের শ্রমমন্ত্রী অনিল রাজভর এই বিক্ষোভকে ‘সুপরিকল্পিত ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন। তাঁর বিস্ফোরক দাবি, বেতন নিয়ে ভুল তথ্য ছড়িয়ে শ্রমিকদের খেপিয়ে তোলা হয়েছে। অতি সম্প্রতি নয়ডা এবং মেরঠ থেকে চার জন পাক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। সেই সূত্র ধরেই মন্ত্রীর আশঙ্কা, রাজ্যে অশান্তি তৈরির জন্য এই শ্রমিক আন্দোলনেও পাকিস্তানি যোগসূত্র থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ।


সোমবার প্রায় ৪০-৪৫ হাজার শ্রমিকের প্রতিবাদে নয়ডার ৮০টি জায়গা স্তব্ধ হয়ে গিয়েছিল। দিল্লি-নয়ডা সংযোগকারী মূল রাস্তাগুলি অবরুদ্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মঙ্গলবার পরিস্থিতি সামাল দিতে গোটা শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে পুলিশ। দিল্লি-নয়ডা রাস্তায় যান চলাচল আপাতত স্বাভাবিক হলেও, আম্বেদকর জয়ন্তী উপলক্ষে একাধিক রাস্তায় ট্র্যাফিক বিধিনিষেধ জারি করা হয়েছে।


শ্রমিকদের ক্ষোভ আর জঙ্গিযোগের এই জোড়া ফলায় এখন রীতিমতো তপ্ত উত্তরপ্রদেশের এই শিল্পাঞ্চল। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, যারা আইন নিজের হাতে তুলে নেবে, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : SecurityAlert UTTARPRADESH noidaviolence labourprotest pakistanlink noidapolice

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


নয়ডায় শ্রমিক বিক্ষোভের নেপথ্যে কি ‘পাক-যোগ’? রণক্ষেত্র সেক্টর ৮০, পুলিশের ওপর ব্যাপক ইটবৃষ্টি!

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image
নিজস্ব প্রতিনিধি: বেতন বৃদ্ধি নিয়ে চরম উত্তজনা নয়ডায়! সোমবারের পর মঙ্গলবার সকালেও নতুন করে অশান্ত হয়ে উঠল নয়ডার সেক্টর ৮০ এলাকা। আহুজা কারখানার শ্রমিকদের বিক্ষোভ সামলাতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টির মুখে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনার ভয়াবহতা ছাপিয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের একটি সন্দেহ— এই ব্যাপক শ্রমিক অসন্তোষের নেপথ্যে কি তবে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে?শ্রমিকদের দাবি, সরকার ঘোষিত বেতন বৃদ্ধির হার নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। দক্ষ ও অদক্ষ কর্মীদের একই হারে বেতন বাড়ানো এবং বেতন বৃদ্ধি এড়াতে ৯ মাস অন্তর কর্মী ছাঁটাইয়ের অভিযোগে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। গৌতমবুদ্ধ নগরের জেলাশাসক মেধা রূপম জানিয়েছেন, ১ এপ্রিল থেকেই নয়া বেতন কাঠামো কার্যকর হবে, কিন্তু বিক্ষোভকারীরা কারখানার গেটে সরকারি তালিকার দাবিতে অনড়।উত্তরপ্রদেশের শ্রমমন্ত্রী অনিল রাজভর এই বিক্ষোভকে ‘সুপরিকল্পিত ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন। তাঁর বিস্ফোরক দাবি, বেতন নিয়ে ভুল তথ্য ছড়িয়ে শ্রমিকদের খেপিয়ে তোলা হয়েছে। অতি সম্প্রতি নয়ডা এবং মেরঠ থেকে চার জন পাক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। সেই সূত্র ধরেই মন্ত্রীর আশঙ্কা, রাজ্যে অশান্তি তৈরির জন্য এই শ্রমিক আন্দোলনেও পাকিস্তানি যোগসূত্র থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ।সোমবার প্রায় ৪০-৪৫ হাজার শ্রমিকের প্রতিবাদে নয়ডার ৮০টি জায়গা স্তব্ধ হয়ে গিয়েছিল। দিল্লি-নয়ডা সংযোগকারী মূল রাস্তাগুলি অবরুদ্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মঙ্গলবার পরিস্থিতি সামাল দিতে গোটা শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে পুলিশ। দিল্লি-নয়ডা রাস্তায় যান চলাচল আপাতত স্বাভাবিক হলেও, আম্বেদকর জয়ন্তী উপলক্ষে একাধিক রাস্তায় ট্র্যাফিক বিধিনিষেধ জারি করা হয়েছে।শ্রমিকদের ক্ষোভ আর জঙ্গিযোগের এই জোড়া ফলায় এখন রীতিমতো তপ্ত উত্তরপ্রদেশের এই শিল্পাঞ্চল। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, যারা আইন নিজের হাতে তুলে নেবে, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার