Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শান্তনুপত্নীর কনভয়ে ‘ভয়ঙ্কর’ হামলা: দুমড়ে মুচড়ে গেল গাড়ি, নেপথ্যে কি ঘাসফুল শিবিরের ষড়যন্ত্র?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬
শান্তনুপত্নীর কনভয়ে ‘ভয়ঙ্কর’ হামলা: দুমড়ে মুচড়ে গেল গাড়ি, নেপথ্যে কি ঘাসফুল শিবিরের ষড়যন্ত্র?
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধি: প্রথম দফার নির্বাচনের ঠিক মুখে এবার রণক্ষেত্রের চেহারা নিল বাগদা। সাতসকালে জনসংযোগ কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের কনভয়ে হামলার অভিযোগ উঠল। অভিযোগের আঙুল সরাসরি শাসকদল তৃণমূলের দিকে। সোমা ঠাকুরের দাবি, তাঁকে লক্ষ্য করেই এই পরিকল্পিত ‘হামলা’ চালানো হয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।


মঙ্গলবার সকালে বাগদার সুন্দরপুরের আরামডাঙ্গা এলাকায় দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন সোমা ঠাকুর। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় পিছন থেকে একটি বাইক ঝড়ের গতিতে এসে তাঁর কনভয়ের একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে গাড়িটির পিছনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায় এবং জানলার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। বিজেপি কর্মীদের অভিযোগ, ঘাতক বাইক আরোহীর গায়ে তৃণমূলের লোগো দেওয়া গেঞ্জি ছিল এবং সে মদ্যপ অবস্থায় ইচ্ছাকৃতভাবে এই হামলা চালিয়েছে।


ঘটনার পর আতঙ্কিত বিজেপি প্রার্থী সোমা ঠাকুর সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক অভিযোগ আনেন। তিনি বলেন, “ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে থাকা গাড়িতে হামলা চালানো হয়েছে। আমিই ওদের মূল টার্গেট ছিলাম।” তাঁর দাবি, নির্বাচনের আগে ভয় দেখাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে।


অন্যদিকে, তৃণমূল নেতা ইনায়ক মণ্ডল সাফ জানিয়েছেন যে তৃণমূল এই ধরনের নোংরা রাজনীতির সাথে যুক্ত নয়। তাঁর মতে, প্রচারের আলোয় আসতেই বিজেপি এই ধরনের গল্প ফাঁদছে। এদিকে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত বাইক আরোহীকে আটক করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবক ঝাড়খণ্ডের বাসিন্দা এবং স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। রাজনৈতিক উদ্দেশ্যে নাকি কেবলই দুর্ঘটনাবশত এই ধাক্কা, তা খতিয়ে দেখছে পুলিশ।


ভোটের আগে বাগদার এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। ২৩ এপ্রিলের নির্বাচনের আগে এই হামলা কি জনমতের ওপর কোনো প্রভাব ফেলবে? এখন সেটাই দেখার।

বিষয় : WestBengalElection BengalPolitics BAGDA SOMATHAKUR SANTANUTHAKURSWIFE POLITICALATTACK

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


শান্তনুপত্নীর কনভয়ে ‘ভয়ঙ্কর’ হামলা: দুমড়ে মুচড়ে গেল গাড়ি, নেপথ্যে কি ঘাসফুল শিবিরের ষড়যন্ত্র?

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image
নিজস্ব প্রতিনিধি: প্রথম দফার নির্বাচনের ঠিক মুখে এবার রণক্ষেত্রের চেহারা নিল বাগদা। সাতসকালে জনসংযোগ কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের কনভয়ে হামলার অভিযোগ উঠল। অভিযোগের আঙুল সরাসরি শাসকদল তৃণমূলের দিকে। সোমা ঠাকুরের দাবি, তাঁকে লক্ষ্য করেই এই পরিকল্পিত ‘হামলা’ চালানো হয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।মঙ্গলবার সকালে বাগদার সুন্দরপুরের আরামডাঙ্গা এলাকায় দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন সোমা ঠাকুর। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় পিছন থেকে একটি বাইক ঝড়ের গতিতে এসে তাঁর কনভয়ের একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে গাড়িটির পিছনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায় এবং জানলার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। বিজেপি কর্মীদের অভিযোগ, ঘাতক বাইক আরোহীর গায়ে তৃণমূলের লোগো দেওয়া গেঞ্জি ছিল এবং সে মদ্যপ অবস্থায় ইচ্ছাকৃতভাবে এই হামলা চালিয়েছে।ঘটনার পর আতঙ্কিত বিজেপি প্রার্থী সোমা ঠাকুর সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক অভিযোগ আনেন। তিনি বলেন, “ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে থাকা গাড়িতে হামলা চালানো হয়েছে। আমিই ওদের মূল টার্গেট ছিলাম।” তাঁর দাবি, নির্বাচনের আগে ভয় দেখাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে।অন্যদিকে, তৃণমূল নেতা ইনায়ক মণ্ডল সাফ জানিয়েছেন যে তৃণমূল এই ধরনের নোংরা রাজনীতির সাথে যুক্ত নয়। তাঁর মতে, প্রচারের আলোয় আসতেই বিজেপি এই ধরনের গল্প ফাঁদছে। এদিকে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত বাইক আরোহীকে আটক করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবক ঝাড়খণ্ডের বাসিন্দা এবং স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। রাজনৈতিক উদ্দেশ্যে নাকি কেবলই দুর্ঘটনাবশত এই ধাক্কা, তা খতিয়ে দেখছে পুলিশ।ভোটের আগে বাগদার এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। ২৩ এপ্রিলের নির্বাচনের আগে এই হামলা কি জনমতের ওপর কোনো প্রভাব ফেলবে? এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার