Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নিজেকে ‘যীশু’র আসনে বসালেন ট্রাম্প! সমালোচনার মুখে দিলেন উদ্ভট সাফাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬
নিজেকে ‘যীশু’র আসনে বসালেন ট্রাম্প! সমালোচনার মুখে দিলেন উদ্ভট সাফাই
প্রতীকী ছবি

ওয়াশিংটন: পরনে আলখাল্লা, দুই হাত থেকে ঠিকরে বেরোচ্ছে দিব্যজ্যোতি! শয্যাশায়ী এক রোগীকে আরোগ্য দান করছেন তিনি, আর তাঁকে ঘিরে রয়েছেন নার্স ও সেনাকর্মীরা! সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ নিজের অ্য়াকাউন্ট থেকে এমনই এক আজব এআই-নির্মিত ছবি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! যা নেটিজেনদের নজরে আসতেই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এমনকী, অনেকে এর জেরে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়েও হাসি-ঠাট্টা শুরু করে দেন। সাধারণ মানুষ থেকে শুরু করে ধর্মীয় গুরু - অনেকেরই দাবি, ট্রাম্প নিজেকে যীশু খ্রিস্টের স্থানে বসাতে চাইছেন!

বিতর্কের সূত্রপাত হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের এক চরম হুঁশিয়ারিকে কেন্দ্র করে। ট্রাম্প হুমকি দিয়েছিলেন, হরমুজ প্রণালী না খুললে ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে। এই বক্তব্যের কড়া নিন্দা করেন পোপ চতুর্দশ লিও। পোপ সাফ জানান, যীশু খ্রিস্ট কখনও যুদ্ধকে সমর্থন করেন না। এর পাল্টা দিতে গিয়ে পোপকে সরাসরি 'কট্টর বামপন্থী', 'মানসিকভাবে দুর্বল' এবং 'অপরাধের সমর্থক' বলে আক্রমণ করেন ট্রাম্প। যার পাল্টা ও যুৎসই উত্তর দেন পোপও। এই বাকযুদ্ধের আবহেই ট্রাম্প নিজেকে যীশুর ভূমিকায় অবতীর্ণ করেন এবং আজব ছবিটি পোস্ট করেন! যা নিয়ে শোরগোল শুরু হতেই পরে ছবিটি মুছেও দেন তিনি। 


ছবিটি নিয়ে প্রশ্ন করা হলে নিজের স্টাইলে সাফাই দিয়েছেন ট্রাম্প। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “হ্যাঁ, আমিই ছবিটা পোস্ট করেছিলাম। কিন্তু, ওখানে আমি নিজেকে যীশু হিসাবে দেখাইনি। আমি নিজেকে একজন ডাক্তার হিসাবে দেখিয়েছি। রেড ক্রসের একজন ডাক্তার!” ট্রাম্প আরও বলেন, “ওই ছবিতে আমি এমন একজন ডাক্তার - যে অসুস্থ মানুষকে সুস্থ করে তুলছে। আমি মানুষকে সুস্থ করে তুলি এবং খুব ভালোভাবেই সুস্থ করি।”


ট্রাম্প নিজেকে 'ডাক্তার' (যেটাও তিনি আসলে নন) বলে দাবি করলেও আন্তর্জাতিক মহল বিষয়টি সহজভাবে নিচ্ছে না। ধর্মতাত্ত্বিকদের একাংশের মতে, যীশু খ্রিস্টের আদলে নিজের ছবি তৈরি করে, সেভাবেই নিজেকে তুলে ধরা, সরাসরি ধর্মীয় ভাবাবেগে আঘাত। বিশেষ করে পোপের সঙ্গে বিতণ্ডার পর এমন ছবি পোস্ট করাকে অনেকেই ট্রাম্পের ঔদ্ধত্য হিসেবে দেখছেন।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : DonaldTrump politicalcontroversy AIIMAGE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


নিজেকে ‘যীশু’র আসনে বসালেন ট্রাম্প! সমালোচনার মুখে দিলেন উদ্ভট সাফাই

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image
ওয়াশিংটন: পরনে আলখাল্লা, দুই হাত থেকে ঠিকরে বেরোচ্ছে দিব্যজ্যোতি! শয্যাশায়ী এক রোগীকে আরোগ্য দান করছেন তিনি, আর তাঁকে ঘিরে রয়েছেন নার্স ও সেনাকর্মীরা! সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ নিজের অ্য়াকাউন্ট থেকে এমনই এক আজব এআই-নির্মিত ছবি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! যা নেটিজেনদের নজরে আসতেই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এমনকী, অনেকে এর জেরে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়েও হাসি-ঠাট্টা শুরু করে দেন। সাধারণ মানুষ থেকে শুরু করে ধর্মীয় গুরু - অনেকেরই দাবি, ট্রাম্প নিজেকে যীশু খ্রিস্টের স্থানে বসাতে চাইছেন!বিতর্কের সূত্রপাত হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের এক চরম হুঁশিয়ারিকে কেন্দ্র করে। ট্রাম্প হুমকি দিয়েছিলেন, হরমুজ প্রণালী না খুললে ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে। এই বক্তব্যের কড়া নিন্দা করেন পোপ চতুর্দশ লিও। পোপ সাফ জানান, যীশু খ্রিস্ট কখনও যুদ্ধকে সমর্থন করেন না। এর পাল্টা দিতে গিয়ে পোপকে সরাসরি 'কট্টর বামপন্থী', 'মানসিকভাবে দুর্বল' এবং 'অপরাধের সমর্থক' বলে আক্রমণ করেন ট্রাম্প। যার পাল্টা ও যুৎসই উত্তর দেন পোপও। এই বাকযুদ্ধের আবহেই ট্রাম্প নিজেকে যীশুর ভূমিকায় অবতীর্ণ করেন এবং আজব ছবিটি পোস্ট করেন! যা নিয়ে শোরগোল শুরু হতেই পরে ছবিটি মুছেও দেন তিনি। ছবিটি নিয়ে প্রশ্ন করা হলে নিজের স্টাইলে সাফাই দিয়েছেন ট্রাম্প। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “হ্যাঁ, আমিই ছবিটা পোস্ট করেছিলাম। কিন্তু, ওখানে আমি নিজেকে যীশু হিসাবে দেখাইনি। আমি নিজেকে একজন ডাক্তার হিসাবে দেখিয়েছি। রেড ক্রসের একজন ডাক্তার!” ট্রাম্প আরও বলেন, “ওই ছবিতে আমি এমন একজন ডাক্তার - যে অসুস্থ মানুষকে সুস্থ করে তুলছে। আমি মানুষকে সুস্থ করে তুলি এবং খুব ভালোভাবেই সুস্থ করি।”ট্রাম্প নিজেকে 'ডাক্তার' (যেটাও তিনি আসলে নন) বলে দাবি করলেও আন্তর্জাতিক মহল বিষয়টি সহজভাবে নিচ্ছে না। ধর্মতাত্ত্বিকদের একাংশের মতে, যীশু খ্রিস্টের আদলে নিজের ছবি তৈরি করে, সেভাবেই নিজেকে তুলে ধরা, সরাসরি ধর্মীয় ভাবাবেগে আঘাত। বিশেষ করে পোপের সঙ্গে বিতণ্ডার পর এমন ছবি পোস্ট করাকে অনেকেই ট্রাম্পের ঔদ্ধত্য হিসেবে দেখছেন।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার