Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোঁ-ভাঁ! আমজনতার সভাস্থলে সব আছে, নেই শুধু জনতাই! নির্বিষ ফোঁস হুমায়ুনের?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬
ভোঁ-ভাঁ! আমজনতার সভাস্থলে সব আছে, নেই শুধু জনতাই! নির্বিষ ফোঁস হুমায়ুনের?
ছবি সংগৃহীত

মাড়গ্রাম (বীরভূম): হেলিকপ্টারে চড়ে প্রচারে ঝড় তোলার কথা দিলেও বাস্তবে ধরা পড়ল উল্টো ছবি। মঙ্গলবার বীরভূমের মাড়গ্রামে জনসভা করার কথা ছিল ‘আম জনতা উন্নয়ন পার্টি’র নেতা হুমায়ুন কবীরের। কিন্তু, সভাস্থলে পৌঁছে চক্ষু চড়কগাছ নেতাদের! বিশাল মঞ্চ তৈরি, নেতারাও উপস্থিত। কিন্তু, যাঁদের জন্য এই এত আয়োজন, সেই সাধারণ মানুষ - অর্থাৎ - আমজনতারই কোনও দেখা নেই! মাঠ কার্যত জনশূন্য! কেবল গুটিকয়েক কচিকাঁচাকেই সেখানে খেলাধুলা করতে দেখা গেল! শেষমেশ সভা বাতিল করেই ফিরতে হল হুমায়ুনকে।

রাজ্যের ১৮২টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে শোরগোল ফেলে দিয়েছিলেন হুমায়ুন কবীর। ১৫০টিরও বেশি আসনে লড়ছে তাঁর দল। কিন্তু, হেলিকপ্টারে চড়ে রাজ্যজুড়ে প্রচার শুরু করলেও, তাতে যে জনসমর্থন মিলছে না, মাড়গ্রাম হাই মাদ্রাসা মাঠের ছবিই তা কার্যত স্পষ্ট করে দিল। সূত্রের দাবি, মাড়গ্রামে লোক না হওয়ায় হুমায়ুন সভাস্থলে যাওয়ারই ঝুঁকি নেননি। পরবর্তীতে রামপুরহাটের একটি বেসরকারি লজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ক্ষোভ উগরে দেন তিনি।


বীরভূমের মাটিতে ব্যাপক জনসমর্থন থাকার দাবি করলেও, কেন এদিন মাঠ ফাঁকা রইল? এই প্রশ্নের উত্তরে হুমায়ুনের দাবি, এর পিছনে রয়েছে তৃণমূলের ‘ভয়ের রাজনীতি’। তাঁর অভিযোগ, সমর্থকদের বাস ৪-৫ কিলোমিটার দূরে আটকে দেওয়া হয়েছে। মানুষকে সভাস্থলে আসতে বাধা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কপ্টার নামার জন্য হেলিপ্যাড তৈরির অনুমতিও প্রশাসন দিচ্ছে না বলে সরব হয়েছেন তিনি। হুমায়ুনের হুঁশিয়ারি, “আগামী ৪ তারিখের পর এই তৃণমূল সরকার আর থাকবে না।”

রাজনৈতিক মহলের একাংশের মতে, সম্প্রতি তাঁর বহু-চর্চিত ভাইরাল ভিডিয়ো ফাঁস এবং একাধিক বেফাঁস ও বিতর্কিত মন্তব্যের জন্যই মানুষ তাঁর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ফলত, কপ্টার দেখতে ভিড় হলেও সভার মাঠে লোক না হওয়াটা ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। বীরভূমের মতো গুরুত্বপূর্ণ জেলায় যদি হুমায়ুন জনসমর্থন টানতে ব্যর্থ হন, তাহলে বিধানসভা নির্বাচনে তাঁর দলের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।


এখন দেখার, বীরভূমের এই ‘ব্যর্থ’ সভার রেশ কাটিয়ে আগামী দিনগুলিতে হুমায়ুন কবীর কতটা ঘুরে দাঁড়াতে পারেন!

হিডেন স্টোরিজ নিউজ।

বিষয় : PoliticalUpdate BIRBHUM HUMAUNKABIR

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভোঁ-ভাঁ! আমজনতার সভাস্থলে সব আছে, নেই শুধু জনতাই! নির্বিষ ফোঁস হুমায়ুনের?

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image
মাড়গ্রাম (বীরভূম): হেলিকপ্টারে চড়ে প্রচারে ঝড় তোলার কথা দিলেও বাস্তবে ধরা পড়ল উল্টো ছবি। মঙ্গলবার বীরভূমের মাড়গ্রামে জনসভা করার কথা ছিল ‘আম জনতা উন্নয়ন পার্টি’র নেতা হুমায়ুন কবীরের। কিন্তু, সভাস্থলে পৌঁছে চক্ষু চড়কগাছ নেতাদের! বিশাল মঞ্চ তৈরি, নেতারাও উপস্থিত। কিন্তু, যাঁদের জন্য এই এত আয়োজন, সেই সাধারণ মানুষ - অর্থাৎ - আমজনতারই কোনও দেখা নেই! মাঠ কার্যত জনশূন্য! কেবল গুটিকয়েক কচিকাঁচাকেই সেখানে খেলাধুলা করতে দেখা গেল! শেষমেশ সভা বাতিল করেই ফিরতে হল হুমায়ুনকে।রাজ্যের ১৮২টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে শোরগোল ফেলে দিয়েছিলেন হুমায়ুন কবীর। ১৫০টিরও বেশি আসনে লড়ছে তাঁর দল। কিন্তু, হেলিকপ্টারে চড়ে রাজ্যজুড়ে প্রচার শুরু করলেও, তাতে যে জনসমর্থন মিলছে না, মাড়গ্রাম হাই মাদ্রাসা মাঠের ছবিই তা কার্যত স্পষ্ট করে দিল। সূত্রের দাবি, মাড়গ্রামে লোক না হওয়ায় হুমায়ুন সভাস্থলে যাওয়ারই ঝুঁকি নেননি। পরবর্তীতে রামপুরহাটের একটি বেসরকারি লজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ক্ষোভ উগরে দেন তিনি।বীরভূমের মাটিতে ব্যাপক জনসমর্থন থাকার দাবি করলেও, কেন এদিন মাঠ ফাঁকা রইল? এই প্রশ্নের উত্তরে হুমায়ুনের দাবি, এর পিছনে রয়েছে তৃণমূলের ‘ভয়ের রাজনীতি’। তাঁর অভিযোগ, সমর্থকদের বাস ৪-৫ কিলোমিটার দূরে আটকে দেওয়া হয়েছে। মানুষকে সভাস্থলে আসতে বাধা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কপ্টার নামার জন্য হেলিপ্যাড তৈরির অনুমতিও প্রশাসন দিচ্ছে না বলে সরব হয়েছেন তিনি। হুমায়ুনের হুঁশিয়ারি, “আগামী ৪ তারিখের পর এই তৃণমূল সরকার আর থাকবে না।”রাজনৈতিক মহলের একাংশের মতে, সম্প্রতি তাঁর বহু-চর্চিত ভাইরাল ভিডিয়ো ফাঁস এবং একাধিক বেফাঁস ও বিতর্কিত মন্তব্যের জন্যই মানুষ তাঁর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ফলত, কপ্টার দেখতে ভিড় হলেও সভার মাঠে লোক না হওয়াটা ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। বীরভূমের মতো গুরুত্বপূর্ণ জেলায় যদি হুমায়ুন জনসমর্থন টানতে ব্যর্থ হন, তাহলে বিধানসভা নির্বাচনে তাঁর দলের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।এখন দেখার, বীরভূমের এই ‘ব্যর্থ’ সভার রেশ কাটিয়ে আগামী দিনগুলিতে হুমায়ুন কবীর কতটা ঘুরে দাঁড়াতে পারেন!হিডেন স্টোরিজ নিউজ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার