Hidden Stories (বাংলা)
সর্বশেষ

৮৫০ আসনে পৌঁছাতে পারে লোকসভা! সংসদের বিশেষ অধিবেশনে কি আসতে চলেছে ঐতিহাসিক বিল?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬
৮৫০ আসনে পৌঁছাতে পারে লোকসভা! সংসদের বিশেষ অধিবেশনে কি আসতে চলেছে ঐতিহাসিক বিল?
ছবি: সংগৃহীত

দেশের সংসদীয় ইতিহাসে এক অভাবনীয় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, লোকসভার বর্তমান আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার লক্ষ্যে সংসদে বিল পেশ করতে চলেছে কেন্দ্র। এই প্রস্তাবিত পরিবর্তনের আওতায় রাজ্যগুলির জন্য ৮১৫টি আসন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৩৫টি আসন বরাদ্দ করার পরিকল্পনা রয়েছে। আগামী বৃহস্পতিবারই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিলটি সংসদে পেশ করা হতে পারে বলে জল্পনা তুঙ্গে। ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সংসদের যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, সেখানেই এই মেগা বিল পাশের পথে হাঁটতে পারে সরকার।

তবে এই বিল পাশ করানো মোদী সরকারের কাছে এক বড় চ্যালেঞ্জ। সংবিধান সংশোধনীর প্রয়োজনে সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন অপরিহার্য। বর্তমানে এনডিএ-র ঝুলিতে ২৯৩টি আসন থাকলেও বিল পাসের ম্যাজিক ফিগারে পৌঁছাতে আরও অন্তত ৬৯ জন সাংসদের সমর্থন প্রয়োজন। বিজেপি শিবির আশা করছে, যেসব দল এর আগে মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন জানিয়েছিল, তারা এই জাতীয় স্বার্থের বিলেও পাশে থাকবে। বিশেষ করে আঞ্চলিক দলগুলি এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের অবস্থান এই মুহূর্তে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে।


অন্যদিকে, বিরোধী শিবিরও তাদের রণকৌশল সাজাতে ব্যস্ত। কংগ্রেস মহিলা সংরক্ষণ নীতিতে নীতিগত সমর্থন দিলেও, ওবিসি কোটা নিয়ে তাদের দাবি বজায় রেখেছে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে বিজেপি ও কংগ্রেস— দুই পক্ষই ইতিমধ্যে তাদের সাংসদদের জন্য হুইপ জারি করেছে। এই বিলকে ঘিরে বিরোধী ঐক্যের সুর বাঁধতে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলির এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে এককভাবে কী ভূমিকা নেয়, তা নিয়েও রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। আগামী কয়েক দিন সংসদের অন্দরে এই ক্ষমতার লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : INDIANPOLITICS centralgovernment LokSabhaExpansion ParliamentSpecialSession ParliamentBill

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


৮৫০ আসনে পৌঁছাতে পারে লোকসভা! সংসদের বিশেষ অধিবেশনে কি আসতে চলেছে ঐতিহাসিক বিল?

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image
দেশের সংসদীয় ইতিহাসে এক অভাবনীয় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, লোকসভার বর্তমান আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার লক্ষ্যে সংসদে বিল পেশ করতে চলেছে কেন্দ্র। এই প্রস্তাবিত পরিবর্তনের আওতায় রাজ্যগুলির জন্য ৮১৫টি আসন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৩৫টি আসন বরাদ্দ করার পরিকল্পনা রয়েছে। আগামী বৃহস্পতিবারই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিলটি সংসদে পেশ করা হতে পারে বলে জল্পনা তুঙ্গে। ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সংসদের যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, সেখানেই এই মেগা বিল পাশের পথে হাঁটতে পারে সরকার।তবে এই বিল পাশ করানো মোদী সরকারের কাছে এক বড় চ্যালেঞ্জ। সংবিধান সংশোধনীর প্রয়োজনে সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন অপরিহার্য। বর্তমানে এনডিএ-র ঝুলিতে ২৯৩টি আসন থাকলেও বিল পাসের ম্যাজিক ফিগারে পৌঁছাতে আরও অন্তত ৬৯ জন সাংসদের সমর্থন প্রয়োজন। বিজেপি শিবির আশা করছে, যেসব দল এর আগে মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন জানিয়েছিল, তারা এই জাতীয় স্বার্থের বিলেও পাশে থাকবে। বিশেষ করে আঞ্চলিক দলগুলি এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের অবস্থান এই মুহূর্তে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে।অন্যদিকে, বিরোধী শিবিরও তাদের রণকৌশল সাজাতে ব্যস্ত। কংগ্রেস মহিলা সংরক্ষণ নীতিতে নীতিগত সমর্থন দিলেও, ওবিসি কোটা নিয়ে তাদের দাবি বজায় রেখেছে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে বিজেপি ও কংগ্রেস— দুই পক্ষই ইতিমধ্যে তাদের সাংসদদের জন্য হুইপ জারি করেছে। এই বিলকে ঘিরে বিরোধী ঐক্যের সুর বাঁধতে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলির এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে এককভাবে কী ভূমিকা নেয়, তা নিয়েও রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। আগামী কয়েক দিন সংসদের অন্দরে এই ক্ষমতার লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার