Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মোদীর বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা স্ট্যালিনের! আসন পুনর্বিন্যাস নিয়ে তোলপাড় দক্ষিণী রাজ্যে!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬
মোদীর বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা স্ট্যালিনের! আসন পুনর্বিন্যাস নিয়ে তোলপাড় দক্ষিণী রাজ্যে!
প্রতীকী ছবি

চেন্নাই: লোকসভার আসন পুনর্বিন্যাস (Delimitation) ইস্যু কেন্দ্র করে এবার দিল্লির বিরুদ্ধে সরাসরি সংঘাতের পথে তামিলনাড়ু। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ‘বুলডোজার নীতি’র বিরুদ্ধে রীতিমতো ‘যুদ্ধ’ ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। দক্ষিণ ভারতের রাজ্যগুলির রাজনৈতিক ক্ষমতা খর্ব করার এই চেষ্টার বিরুদ্ধে আগামী ১৬ এপ্রিল ‘কালা দিবস’ পালনের ডাক দিয়েছেন তিনি।


অভিযোগ উঠেছে, লোকসভার আসন পুনর্বিন্যাসের মাধ্যমে দক্ষিণ ভারতের রাজ্যগুলির লোকসভা আসন কমিয়ে উত্তর ভারতের গোবলয়ের রাজ্যগুলিতে আসন সংখ্যা বাড়িয়ে দিতে চাইছে বিজেপি। ১৬ থেকে ১৮ এপ্রিল সংসদে একটি বিশেষ অধিবেশন ডাকতে চলেছে কেন্দ্র। যেখানে এই সংক্রান্ত সংশোধনী বিল পাস করানোর পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। স্ট্যালিনের দাবি, রাজ্যগুলির সঙ্গে কোনও আলোচনা না করেই সংবিধান সংশোধন করতে চাইছে সরকার। যা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বড় আঘাত।


কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে ১৬ এপ্রিল তামিলনাড়ুর প্রতিটি বাড়িতে এবং সরকারি অফিসে কালো পতাকা ওড়ানোর আহ্বান জানিয়েছেন ডিএমকে প্রধান। তিনি সাফ জানিয়েছেন, "রাজ্যগুলির অধিকার খর্ব করা আমরা বরদাস্ত করব না। দক্ষিণ ভারতের তো বটেই, অন্য কোনও রাজ্যের স্বার্থও যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা দেশজুড়ে ব্যাপক আন্দোলনে নামব।"


কংগ্রেস ও ডিএমকে-সহ একাধিক বিরোধী দলের আশঙ্কা, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হলে পশ্চিমবঙ্গ বা দক্ষিণ ভারতের রাজ্যগুলির তুলনায় উত্তরপ্রদেশ বা বিহারের মতো রাজ্যগুলিতে আসন সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে। ফলে দিল্লির ক্ষমতায় কার আধিপত্য থাকবে, তা কেবল গোবলয়ের রাজ্যগুলিই ঠিক করবে। দক্ষিণ ভারত ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি জাতীয় রাজনীতিতে প্রান্তিক হয়ে পড়বে।

বিষয় : Narendra Modi protest STALINDECLARESWAR DELIMINATION ISSUE BLACKFLAG

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মোদীর বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা স্ট্যালিনের! আসন পুনর্বিন্যাস নিয়ে তোলপাড় দক্ষিণী রাজ্যে!

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image
চেন্নাই: লোকসভার আসন পুনর্বিন্যাস (Delimitation) ইস্যু কেন্দ্র করে এবার দিল্লির বিরুদ্ধে সরাসরি সংঘাতের পথে তামিলনাড়ু। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ‘বুলডোজার নীতি’র বিরুদ্ধে রীতিমতো ‘যুদ্ধ’ ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। দক্ষিণ ভারতের রাজ্যগুলির রাজনৈতিক ক্ষমতা খর্ব করার এই চেষ্টার বিরুদ্ধে আগামী ১৬ এপ্রিল ‘কালা দিবস’ পালনের ডাক দিয়েছেন তিনি।অভিযোগ উঠেছে, লোকসভার আসন পুনর্বিন্যাসের মাধ্যমে দক্ষিণ ভারতের রাজ্যগুলির লোকসভা আসন কমিয়ে উত্তর ভারতের গোবলয়ের রাজ্যগুলিতে আসন সংখ্যা বাড়িয়ে দিতে চাইছে বিজেপি। ১৬ থেকে ১৮ এপ্রিল সংসদে একটি বিশেষ অধিবেশন ডাকতে চলেছে কেন্দ্র। যেখানে এই সংক্রান্ত সংশোধনী বিল পাস করানোর পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। স্ট্যালিনের দাবি, রাজ্যগুলির সঙ্গে কোনও আলোচনা না করেই সংবিধান সংশোধন করতে চাইছে সরকার। যা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বড় আঘাত।কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে ১৬ এপ্রিল তামিলনাড়ুর প্রতিটি বাড়িতে এবং সরকারি অফিসে কালো পতাকা ওড়ানোর আহ্বান জানিয়েছেন ডিএমকে প্রধান। তিনি সাফ জানিয়েছেন, "রাজ্যগুলির অধিকার খর্ব করা আমরা বরদাস্ত করব না। দক্ষিণ ভারতের তো বটেই, অন্য কোনও রাজ্যের স্বার্থও যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা দেশজুড়ে ব্যাপক আন্দোলনে নামব।"কংগ্রেস ও ডিএমকে-সহ একাধিক বিরোধী দলের আশঙ্কা, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হলে পশ্চিমবঙ্গ বা দক্ষিণ ভারতের রাজ্যগুলির তুলনায় উত্তরপ্রদেশ বা বিহারের মতো রাজ্যগুলিতে আসন সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে। ফলে দিল্লির ক্ষমতায় কার আধিপত্য থাকবে, তা কেবল গোবলয়ের রাজ্যগুলিই ঠিক করবে। দক্ষিণ ভারত ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি জাতীয় রাজনীতিতে প্রান্তিক হয়ে পড়বে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার