Hidden Stories (বাংলা)
সর্বশেষ

উত্তরবঙ্গের বুথে এবার বিশেষ নজরদারি! ভোট অবাধ করতে কমিশনের মাস্টারপ্ল্যান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬
 উত্তরবঙ্গের বুথে এবার বিশেষ নজরদারি! ভোট অবাধ করতে কমিশনের মাস্টারপ্ল্যান
প্রতীকী ছবি

আসন্ন নির্বাচনে নিরাপত্তার প্রশ্নে এক চুলও জমি ছাড়তে রাজি নয় নির্বাচন কমিশন। এআই (AI) থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা— অত্যাধুনিক সব প্রযুক্তির পাশাপাশি এবার কমিশনের বিশেষ নজরদারিতে থাকছে উত্তরবঙ্গ। তবে এবারের ভোটে এক অভিনব কৌশল নিয়েছে কমিশন। 


উত্তরবঙ্গের এমন অনেক স্কুল রয়েছে যেখানে নির্দিষ্ট কোনো সীমানা প্রাচীর নেই, আবার অনেক স্কুল ঘেরা রয়েছে ঘন জঙ্গল বা ঝোপঝাড়ে। এই ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে বহিরাগতরা যাতে বুথে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য এবার সেই সব স্কুল বা বুথ চত্বরকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


কমিশন সূত্রে খবর, এই অস্থায়ী সীমানা বা বেড়ার ভেতরেই মোতায়েন থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবার ভোটার কার্ড ছাড়া কাউকেই বুথ চত্বরে ঘেঁষতে দেওয়া হবে না। এই সব বুথকে ইতিমধ্যেই 'স্পর্শকাতর' হিসেবে চিহ্নিত করেছেন পর্যবেক্ষকরা। তবে কমিশনের এই কড়া ব্যবস্থার মাঝেও জনমনে দানা বাঁধছে আশঙ্কা। রাজনৈতিক মহলের একাংশ মনে করিয়ে দিচ্ছে শীতলকুচির সেই মর্মান্তিক ঘটনার কথা। 


তাঁদের মতে, সেবার স্কুলের পাঁচিল থাকা সত্ত্বেও অশান্তি রোখা যায়নি এবং কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন চার গ্রামবাসী। ফলে এবার বাঁশের বেড়া আর কড়া নজরদারিতে আদেও কি নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত হবে, নাকি গতবারের মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে— সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে।

বিষয় : SecurityAlert ElectionCommission voterawareness NORTHBENGALPOLLS BorderSecurity CentralForce

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


উত্তরবঙ্গের বুথে এবার বিশেষ নজরদারি! ভোট অবাধ করতে কমিশনের মাস্টারপ্ল্যান

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image
আসন্ন নির্বাচনে নিরাপত্তার প্রশ্নে এক চুলও জমি ছাড়তে রাজি নয় নির্বাচন কমিশন। এআই (AI) থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা— অত্যাধুনিক সব প্রযুক্তির পাশাপাশি এবার কমিশনের বিশেষ নজরদারিতে থাকছে উত্তরবঙ্গ। তবে এবারের ভোটে এক অভিনব কৌশল নিয়েছে কমিশন। উত্তরবঙ্গের এমন অনেক স্কুল রয়েছে যেখানে নির্দিষ্ট কোনো সীমানা প্রাচীর নেই, আবার অনেক স্কুল ঘেরা রয়েছে ঘন জঙ্গল বা ঝোপঝাড়ে। এই ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে বহিরাগতরা যাতে বুথে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য এবার সেই সব স্কুল বা বুথ চত্বরকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কমিশন সূত্রে খবর, এই অস্থায়ী সীমানা বা বেড়ার ভেতরেই মোতায়েন থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবার ভোটার কার্ড ছাড়া কাউকেই বুথ চত্বরে ঘেঁষতে দেওয়া হবে না। এই সব বুথকে ইতিমধ্যেই 'স্পর্শকাতর' হিসেবে চিহ্নিত করেছেন পর্যবেক্ষকরা। তবে কমিশনের এই কড়া ব্যবস্থার মাঝেও জনমনে দানা বাঁধছে আশঙ্কা। রাজনৈতিক মহলের একাংশ মনে করিয়ে দিচ্ছে শীতলকুচির সেই মর্মান্তিক ঘটনার কথা। তাঁদের মতে, সেবার স্কুলের পাঁচিল থাকা সত্ত্বেও অশান্তি রোখা যায়নি এবং কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন চার গ্রামবাসী। ফলে এবার বাঁশের বেড়া আর কড়া নজরদারিতে আদেও কি নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত হবে, নাকি গতবারের মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে— সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার