Hidden Stories (বাংলা)
সর্বশেষ

খুলে গেল হরমুজ প্রণালী! ইরানকে ‘ধন্যবাদ’ জানিয়ে বিশ্বকে আশ্বস্ত করলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬
খুলে গেল হরমুজ প্রণালী! ইরানকে ‘ধন্যবাদ’ জানিয়ে বিশ্বকে আশ্বস্ত করলেন ট্রাম্প
ছবি সংগৃহীত

তেহরান: আপাতত কিছুটা হলেও কাটল আশঙ্কার মেঘ। লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পরই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ ‘হরমুজ প্রণালী’ খুলে দিল ইরান। শুক্রবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লেবাননে যতদিন যুদ্ধবিরতি চলবে, ততদিন হরমুজ প্রণালী দিয়ে অবাধে যাতায়াত করতে পারবে সমস্ত বাণিজ্যিক জাহাজ। এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে তেলের বাজারে বড়সড় স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে। এই শান্তি প্রক্রিয়াকে সম্মান জানাতেই ইরান তাদের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী থেকে বিধিনিষেধ সাময়িকভাবে তুলে নিল। ইরানের বিদেশমন্ত্রী এক্স অ্যাকাউন্টে লিখেছেন, “লেবাননে যুদ্ধবিরতি হয়েছে। সেই যুদ্ধবিরতির যে ক’দিন বাকি রয়েছে, সেই দিনগুলিতে হরমুজ দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে।” ইতিমধ্যেই ইরানের বন্দর ও জাহাজ সংগঠন জাহাজ চলাচলের পথের রূপরেখা ঘোষণাও করে দিয়েছে।


ইরানের এই সিদ্ধান্তের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, “ইরান এইমাত্র ঘোষণা করল যে হরমুজ় প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। জাহাজ পারাপারের জন্য তা প্রস্তুত। ধন্যবাদ!”

কেন এই ঘোষণা গুরুত্বপূর্ণ?

জ্বালানি সঙ্কট থেকে মুক্তি: বিশ্বের মোট খনিজ তেলের একটি বিশাল অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। এটি বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ছিল।


বাণিজ্যিক করিডোর: আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলির জন্য এটি সবথেকে সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ রুট।

শান্তির বার্তা: লেবাননে যুদ্ধবিরতির হাত ধরে হরমুজ় খুলে যাওয়া মধ্যপ্রাচ্যে বড়সড় সংঘাত অবসানের ইঙ্গিত হতে পারে।

তবে, এই সুবিধা আপাতত লেবাননে চলা যুদ্ধবিরতির মেয়াদের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাণিজ্য মহল আশা করছে, এই ১০ দিনে বিশ্বজুড়ে তেলের সরবরাহ স্বাভাবিক হবে। ট্রাম্পের মধ্যস্থতা এবং ইরানের এই নমনীয় মনোভাব যদি স্থায়ী হয়, তাহলে বিশ্ব অর্থনীতি এক বড় বিপর্যয় থেকে রক্ষা পাবে। আপাতত রণক্লান্ত পশ্চিম এশিয়ার শান্তির এই সম্ভাব্য বাতাবরণকেই স্বাগত জানাচ্ছে গোটা বিশ্ব।

বিষয় : IRAN DonaldTrump #GlobalEconomy StraitOfHormuz

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


খুলে গেল হরমুজ প্রণালী! ইরানকে ‘ধন্যবাদ’ জানিয়ে বিশ্বকে আশ্বস্ত করলেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image
তেহরান: আপাতত কিছুটা হলেও কাটল আশঙ্কার মেঘ। লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পরই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ ‘হরমুজ প্রণালী’ খুলে দিল ইরান। শুক্রবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লেবাননে যতদিন যুদ্ধবিরতি চলবে, ততদিন হরমুজ প্রণালী দিয়ে অবাধে যাতায়াত করতে পারবে সমস্ত বাণিজ্যিক জাহাজ। এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে তেলের বাজারে বড়সড় স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে।বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে। এই শান্তি প্রক্রিয়াকে সম্মান জানাতেই ইরান তাদের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী থেকে বিধিনিষেধ সাময়িকভাবে তুলে নিল। ইরানের বিদেশমন্ত্রী এক্স অ্যাকাউন্টে লিখেছেন, “লেবাননে যুদ্ধবিরতি হয়েছে। সেই যুদ্ধবিরতির যে ক’দিন বাকি রয়েছে, সেই দিনগুলিতে হরমুজ দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে।” ইতিমধ্যেই ইরানের বন্দর ও জাহাজ সংগঠন জাহাজ চলাচলের পথের রূপরেখা ঘোষণাও করে দিয়েছে।ইরানের এই সিদ্ধান্তের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, “ইরান এইমাত্র ঘোষণা করল যে হরমুজ় প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। জাহাজ পারাপারের জন্য তা প্রস্তুত। ধন্যবাদ!”কেন এই ঘোষণা গুরুত্বপূর্ণ?জ্বালানি সঙ্কট থেকে মুক্তি: বিশ্বের মোট খনিজ তেলের একটি বিশাল অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। এটি বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ছিল।বাণিজ্যিক করিডোর: আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলির জন্য এটি সবথেকে সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ রুট।শান্তির বার্তা: লেবাননে যুদ্ধবিরতির হাত ধরে হরমুজ় খুলে যাওয়া মধ্যপ্রাচ্যে বড়সড় সংঘাত অবসানের ইঙ্গিত হতে পারে।তবে, এই সুবিধা আপাতত লেবাননে চলা যুদ্ধবিরতির মেয়াদের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাণিজ্য মহল আশা করছে, এই ১০ দিনে বিশ্বজুড়ে তেলের সরবরাহ স্বাভাবিক হবে। ট্রাম্পের মধ্যস্থতা এবং ইরানের এই নমনীয় মনোভাব যদি স্থায়ী হয়, তাহলে বিশ্ব অর্থনীতি এক বড় বিপর্যয় থেকে রক্ষা পাবে। আপাতত রণক্লান্ত পশ্চিম এশিয়ার শান্তির এই সম্ভাব্য বাতাবরণকেই স্বাগত জানাচ্ছে গোটা বিশ্ব।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার