Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সাতসকালে শহর কলকাতায় ইডির হানা: ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের বাড়ি ও বেহালায় ম্যারাথন তল্লাশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬
সাতসকালে শহর কলকাতায় ইডির হানা: ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের বাড়ি ও বেহালায় ম্যারাথন তল্লাশি
বালিগঞ্জে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের বাড়িতে ইডি তল্লাশি। ছবি-সংগৃহীত

কলকাতা: ভোটের মুখে ফের তপ্ত তিলোত্তমা। রবিবার সকাল হতেই খাস কলকাতার একাধিক জায়গায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বালিগঞ্জের ফার্ন রোডে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে সাতসকালে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। বর্তমানে ডিসি পদমর্যাদার এই আধিকারিক একসময় কালীঘাট থানার ওসির দায়িত্ব সামলেছেন। জানা যাচ্ছে, বালিগঞ্জের বহুল চর্চিত 'সোনা পাপ্পু' মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান। বালিগঞ্জের গোলমালের ঘটনায় মূল অভিযুক্ত সোনা পাপ্পু এখনও পুলিশের জালে ধরা না পড়লেও, সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়মিত সক্রিয় থাকতে দেখা যাচ্ছে। এর আগে এই মামলায় এক আইপিএস আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি, আর এবার সরাসরি ডিসি-র বাসভবনে হানা দিয়ে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চালাচ্ছেন আধিকারিকেরা।

অন্যদিকে, বালিগঞ্জের পাশাপাশি এদিন কেন্দ্রীয় সংস্থার নজরদারিতে রয়েছে বেহালাও। সেখানে প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত জয় কামদার নামে এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছে ইডি। সিজিও কমপ্লেক্স থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ভোরেই সেখানে পৌঁছান তদন্তকারীরা। স্থানীয় সূত্রে খবর, বার বার ডাকা সত্ত্বেও প্রথমে বাড়ির দরজা খোলা হয়নি, যার ফলে বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করতে হয় আধিকারিকদের। এর আগেও জয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ টাকা উদ্ধার করা হয়েছিল এবং দুবার তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে যান। সোনা পাপ্পুর সঙ্গে এই ব্যবসায়ীর কী যোগসূত্র রয়েছে, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।


রাজ্যে যখন ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, ঠিক সেই সময় কেন্দ্রীয় সংস্থাগুলির এই অতি তৎপরতা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুক্রবারই শহরে বেআইনি নির্মাণ মামলায় একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। তার ওপর প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বা দেবাশিস কুমারের মতো হেভিওয়েটদের বাড়িতে হানা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, ভোটের মুখে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি-সিবিআইকে ব্যবহার করছে। যদিও গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। ৪ মে ভোটের ফলাফল ঘোষণার আগে খাস কলকাতায় ইডির এই হানা প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalPolitics BreakingNews EDRaid KolkataPolice

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


সাতসকালে শহর কলকাতায় ইডির হানা: ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের বাড়ি ও বেহালায় ম্যারাথন তল্লাশি

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: ভোটের মুখে ফের তপ্ত তিলোত্তমা। রবিবার সকাল হতেই খাস কলকাতার একাধিক জায়গায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বালিগঞ্জের ফার্ন রোডে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে সাতসকালে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। বর্তমানে ডিসি পদমর্যাদার এই আধিকারিক একসময় কালীঘাট থানার ওসির দায়িত্ব সামলেছেন। জানা যাচ্ছে, বালিগঞ্জের বহুল চর্চিত 'সোনা পাপ্পু' মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান। বালিগঞ্জের গোলমালের ঘটনায় মূল অভিযুক্ত সোনা পাপ্পু এখনও পুলিশের জালে ধরা না পড়লেও, সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়মিত সক্রিয় থাকতে দেখা যাচ্ছে। এর আগে এই মামলায় এক আইপিএস আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি, আর এবার সরাসরি ডিসি-র বাসভবনে হানা দিয়ে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চালাচ্ছেন আধিকারিকেরা।অন্যদিকে, বালিগঞ্জের পাশাপাশি এদিন কেন্দ্রীয় সংস্থার নজরদারিতে রয়েছে বেহালাও। সেখানে প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত জয় কামদার নামে এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছে ইডি। সিজিও কমপ্লেক্স থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ভোরেই সেখানে পৌঁছান তদন্তকারীরা। স্থানীয় সূত্রে খবর, বার বার ডাকা সত্ত্বেও প্রথমে বাড়ির দরজা খোলা হয়নি, যার ফলে বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করতে হয় আধিকারিকদের। এর আগেও জয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ টাকা উদ্ধার করা হয়েছিল এবং দুবার তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে যান। সোনা পাপ্পুর সঙ্গে এই ব্যবসায়ীর কী যোগসূত্র রয়েছে, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।রাজ্যে যখন ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, ঠিক সেই সময় কেন্দ্রীয় সংস্থাগুলির এই অতি তৎপরতা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুক্রবারই শহরে বেআইনি নির্মাণ মামলায় একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। তার ওপর প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বা দেবাশিস কুমারের মতো হেভিওয়েটদের বাড়িতে হানা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, ভোটের মুখে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি-সিবিআইকে ব্যবহার করছে। যদিও গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। ৪ মে ভোটের ফলাফল ঘোষণার আগে খাস কলকাতায় ইডির এই হানা প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার