Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শুভেন্দুর গড়ে বড় রদবদল! ভোটের ৪৮ ঘণ্টা আগে কাঁথি ও হলদিয়ার এসডিপিও-কে সরাল কমিশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬
শুভেন্দুর গড়ে বড় রদবদল! ভোটের ৪৮ ঘণ্টা আগে কাঁথি ও হলদিয়ার এসডিপিও-কে সরাল কমিশন
ছবি: সংগৃহীত

কলকাতা: প্রথম দফা নির্বাচনের ঠিক মুখে আবারও রাজ্য পুলিশে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। এবার কমিশনের নজরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর। জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই মহকুমা কাঁথি এবং হলদিয়ার এসডিপিও-কে (SDPO) অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।


 ভোটের মাত্র তিন দিন আগে এই পদক্ষেপ প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালকে চিঠি দিয়ে স্পষ্ট জানানো হয়েছে যে, বর্তমান আধিকারিকদের সরিয়ে তাঁদের জায়গায় নতুন মুখ নিয়োগ করতে হবে। নির্দেশিকা অনুযায়ী, কাঁথির নতুন এসডিপিও হচ্ছেন রাজ্য পুলিশের এসটিএফ-এ কর্মরত অতনু ঘোষাল। অন্যদিকে, হলদিয়ার এসডিপিও পদে দায়িত্ব দেওয়া হয়েছে ২০২৩ ব্যাচের আইপিএস আধিকারিক অলক কুমারকে।


নির্বাচন কমিশন কেবল বদলির নির্দেশ দিয়েই ক্ষান্ত থাকেনি, রবিবারের মধ্যেই বিকেল ৫টার মধ্যে নবনিযুক্ত আধিকারিকদের দায়িত্ব গ্রহণ করার কড়া সময়সীমাও বেঁধে দিয়েছে। পাশাপাশি কমিশনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, যাদের পদ থেকে অপসারিত করা হলো, তাঁরা এই রাজ্যে নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে আপাতত যুক্ত থাকতে পারবেন না। এর আগে বেলডাঙার এসডিপিও-কেও একই ভাবে সরিয়ে দিয়েছিল কমিশন। কাঁথি ও হলদিয়ার মতো সংবেদনশীল এলাকায় নির্বাচনের ঠিক আগে এই রদবদল অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর লক্ষ্যেই করা হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।


আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল পূর্ব মেদিনীপুরে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঠিক তার আগে শুভেন্দুর খাসতালুকের দুই প্রধান পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়ার ঘটনায় শাসক ও বিরোধী উভয় শিবিরেই শুরু হয়েছে জোর চর্চা। ভোট ঘোষণার দিন থেকেই একের পর এক আমলা ও আইপিএস আধিকারিককে সরিয়ে কমিশন স্পষ্ট বার্তা দিচ্ছে যে, কর্তব্যে সামান্য গাফিলতি বা পক্ষপাতিত্বের অভিযোগ উঠলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই বদলির নির্দেশের প্রতিলিপি ইতিমদধ্যেই রাজ্যের সিইও মনোজ অগ্রবাল এবং ডিজি সিদ্ধনাথ গুপ্ত-সহ সমস্ত সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে আজ বিকেলের মধ্যেই নতুন আধিকারিকেরা ময়দানে নেমে পড়তে পারেন।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : Kolkata WestBengalElection ElectionCommission SuvenduAdhikari POLICETRANSFER contai haldia

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


শুভেন্দুর গড়ে বড় রদবদল! ভোটের ৪৮ ঘণ্টা আগে কাঁথি ও হলদিয়ার এসডিপিও-কে সরাল কমিশন

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: প্রথম দফা নির্বাচনের ঠিক মুখে আবারও রাজ্য পুলিশে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। এবার কমিশনের নজরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর। জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই মহকুমা কাঁথি এবং হলদিয়ার এসডিপিও-কে (SDPO) অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। ভোটের মাত্র তিন দিন আগে এই পদক্ষেপ প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালকে চিঠি দিয়ে স্পষ্ট জানানো হয়েছে যে, বর্তমান আধিকারিকদের সরিয়ে তাঁদের জায়গায় নতুন মুখ নিয়োগ করতে হবে। নির্দেশিকা অনুযায়ী, কাঁথির নতুন এসডিপিও হচ্ছেন রাজ্য পুলিশের এসটিএফ-এ কর্মরত অতনু ঘোষাল। অন্যদিকে, হলদিয়ার এসডিপিও পদে দায়িত্ব দেওয়া হয়েছে ২০২৩ ব্যাচের আইপিএস আধিকারিক অলক কুমারকে।নির্বাচন কমিশন কেবল বদলির নির্দেশ দিয়েই ক্ষান্ত থাকেনি, রবিবারের মধ্যেই বিকেল ৫টার মধ্যে নবনিযুক্ত আধিকারিকদের দায়িত্ব গ্রহণ করার কড়া সময়সীমাও বেঁধে দিয়েছে। পাশাপাশি কমিশনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, যাদের পদ থেকে অপসারিত করা হলো, তাঁরা এই রাজ্যে নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে আপাতত যুক্ত থাকতে পারবেন না। এর আগে বেলডাঙার এসডিপিও-কেও একই ভাবে সরিয়ে দিয়েছিল কমিশন। কাঁথি ও হলদিয়ার মতো সংবেদনশীল এলাকায় নির্বাচনের ঠিক আগে এই রদবদল অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর লক্ষ্যেই করা হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল পূর্ব মেদিনীপুরে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঠিক তার আগে শুভেন্দুর খাসতালুকের দুই প্রধান পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়ার ঘটনায় শাসক ও বিরোধী উভয় শিবিরেই শুরু হয়েছে জোর চর্চা। ভোট ঘোষণার দিন থেকেই একের পর এক আমলা ও আইপিএস আধিকারিককে সরিয়ে কমিশন স্পষ্ট বার্তা দিচ্ছে যে, কর্তব্যে সামান্য গাফিলতি বা পক্ষপাতিত্বের অভিযোগ উঠলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই বদলির নির্দেশের প্রতিলিপি ইতিমদধ্যেই রাজ্যের সিইও মনোজ অগ্রবাল এবং ডিজি সিদ্ধনাথ গুপ্ত-সহ সমস্ত সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে আজ বিকেলের মধ্যেই নতুন আধিকারিকেরা ময়দানে নেমে পড়তে পারেন।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার