Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সোনা পাপ্পুকাণ্ডে নয়া মোড়: ইডির নজরে পুলিশকর্তা শান্তনু ও তাঁর দুই পুত্র, তলব সিজিও কমপ্লেক্সে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬
সোনা পাপ্পুকাণ্ডে নয়া মোড়: ইডির নজরে পুলিশকর্তা শান্তনু ও তাঁর দুই পুত্র, তলব সিজিও কমপ্লেক্সে
প্রতীকী ছবি

কসবার পলাতক ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর সঙ্গে যোগসূত্র খুঁজতে এবার সরাসরি পুলিশ প্রশাসনের অন্দরে তদন্তের জাল ছড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) শান্তনু সিংহ বিশ্বাসের ফার্ন রোডের বাড়িতে রবিবার তল্লাশি চালানোর পর এবার তাঁকে এবং তাঁর দুই পুত্রকেও সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে।


 ইডি সূত্রে খবর, ধৃত প্রোমোটার জয় কামদারের সঙ্গে কালীঘাট থানার প্রাক্তন এই ওসির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে ইঙ্গিত মিলেছে। শান্তনুর দুই পুত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং তাঁদের সঙ্গেও জয়ের পরিচয় রয়েছে। এই ত্রয়ীর সঙ্গে ধৃত প্রোমোটারের কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, সেটাই এখন কেন্দ্রীয় তদন্তকারীদের মূল জিজ্ঞাস্য।


এদিকে, রবিবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর জয় কামদারকে গ্রেফতার করা হলেও অসুস্থতার কারণে তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সোনা পাপ্পুর সঙ্গে জয়ের মোটা অঙ্কের আর্থিক লেনদেনের প্রমাণ ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসেছে বলে দাবি করা হচ্ছে। বালিগঞ্জের একটি গোলমালের ঘটনায় মূল অভিযুক্ত সোনা পাপ্পু এখনও পুলিশের নাগালের বাইরে থাকলেও, সেই মামলাতেই প্রভাবশালী যোগ ক্রমেই স্পষ্ট হচ্ছে। এর আগে এক আইপিএস অফিসারকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।


 রবিবারের তল্লাশি চলাকালীন শান্তনু সিংহ বিশ্বাস বাড়িতে ছিলেন না বলে ইডি দাবি করলেও, তাঁর পুত্র সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে তাঁর বাবাকে জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকেরা। ডিসি এবং তাঁর দুই পুত্রের বয়ান থেকে সোনা পাপ্পু ও জয়ের ‘মধুচক্রের’ আরও গভীর কোনও তথ্য সামনে আসে কি না, সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল।

বিষয় : KOLKATAPOLICE EDRaid KOLKATACRIME JOYKAMDAR cgocomplex

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


সোনা পাপ্পুকাণ্ডে নয়া মোড়: ইডির নজরে পুলিশকর্তা শান্তনু ও তাঁর দুই পুত্র, তলব সিজিও কমপ্লেক্সে

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image
কসবার পলাতক ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর সঙ্গে যোগসূত্র খুঁজতে এবার সরাসরি পুলিশ প্রশাসনের অন্দরে তদন্তের জাল ছড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) শান্তনু সিংহ বিশ্বাসের ফার্ন রোডের বাড়িতে রবিবার তল্লাশি চালানোর পর এবার তাঁকে এবং তাঁর দুই পুত্রকেও সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। ইডি সূত্রে খবর, ধৃত প্রোমোটার জয় কামদারের সঙ্গে কালীঘাট থানার প্রাক্তন এই ওসির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে ইঙ্গিত মিলেছে। শান্তনুর দুই পুত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং তাঁদের সঙ্গেও জয়ের পরিচয় রয়েছে। এই ত্রয়ীর সঙ্গে ধৃত প্রোমোটারের কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, সেটাই এখন কেন্দ্রীয় তদন্তকারীদের মূল জিজ্ঞাস্য।এদিকে, রবিবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর জয় কামদারকে গ্রেফতার করা হলেও অসুস্থতার কারণে তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সোনা পাপ্পুর সঙ্গে জয়ের মোটা অঙ্কের আর্থিক লেনদেনের প্রমাণ ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসেছে বলে দাবি করা হচ্ছে। বালিগঞ্জের একটি গোলমালের ঘটনায় মূল অভিযুক্ত সোনা পাপ্পু এখনও পুলিশের নাগালের বাইরে থাকলেও, সেই মামলাতেই প্রভাবশালী যোগ ক্রমেই স্পষ্ট হচ্ছে। এর আগে এক আইপিএস অফিসারকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। রবিবারের তল্লাশি চলাকালীন শান্তনু সিংহ বিশ্বাস বাড়িতে ছিলেন না বলে ইডি দাবি করলেও, তাঁর পুত্র সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে তাঁর বাবাকে জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকেরা। ডিসি এবং তাঁর দুই পুত্রের বয়ান থেকে সোনা পাপ্পু ও জয়ের ‘মধুচক্রের’ আরও গভীর কোনও তথ্য সামনে আসে কি না, সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার