Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ল বাংলা! 'সিল' তিন দেশের সীমান্ত, আকাশপথে ড্রোনের কড়া নজরদারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬
নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ল বাংলা! 'সিল' তিন দেশের সীমান্ত, আকাশপথে ড্রোনের কড়া নজরদারি

শিলিগুড়ি: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ২৩ এপ্রিল বাংলার ১৫২টি আসনে হতে চলেছে হাইভোল্টেজ প্রথম দফার নির্বাচন। আর, এই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ রক্তপাতহীন ও শান্তিপূর্ণ করতে কোমর বেঁধে মাঠে নেমেছে নির্বাচন কমিশন। সোমবার - অর্থাৎ- আজ বিকেল ৫টা থেকেই প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান এবং বাংলাদেশের সীমান্ত পুরোপুরি 'সিল' করে দেওয়া হচ্ছে। কড়া পাহারায় থাকছে ভিন রাজ্যের সীমানাগুলিও।

কমিশনের নির্দেশ অনুযায়ী, সোমবার বিকেল থেকে ২৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত ও আন্তঃরাজ্য সীমানাগুলি দিয়ে সমস্ত সাধারণ যাতায়াত বন্ধ থাকবে। উত্তরবঙ্গের প্রায় ৪৪ কিলোমিটারের ভারত-ভুটান সীমান্তের ফুন্টশোলিং বা সামতসে রুট এখন নিরাপত্তারক্ষীদের দখলে। শুধু আন্তর্জাতিক সীমান্তই নয়, ভোট মেটা পর্যন্ত বিহার, অসম ও ঝাড়খণ্ড সীমানাতেও কড়া নাকাচেকিং শুরু হয়েছে।


স্থলপথে এসএসবি ও আধাসামরিক বাহিনীর টহলদারির পাশাপাশি আকাশপথেও চলছে কড়া নজরদারি। দুষ্কৃতীদের অনুপ্রবেশ ও বেআইনি আগ্নেয়াস্ত্র পাচার রুখতে ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক নাইট ভিশন ড্রোন। দিন হোক বা রাত, সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজর রাখছে এই ড্রোন। প্রশাসন সূত্রে খবর, জঙ্গলে ঘেরা সীমান্ত এলাকায় ড্রোনই এখন কমিশনের প্রধান অস্ত্র।

তবে, সীমান্ত বন্ধ থাকলেও কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যেমন - 

জরুরি চিকিৎসা: নথিপত্র দেখালে অসুস্থ রোগীদের যাতায়াতে বাধা নেই।

পর্যটক ও নাগরিক: ভুটানে আটকে পড়া ভারতীয় পর্যটকদের ফিরতে গেলে উপযুক্ত পরিচয়পত্র বা বৈধ নথি দেখাতে হবে।

পচনশীল পণ্য: নিত্যপ্রয়োজনীয় জিনিসবাহী ট্রাক কড়া তল্লাশির পর যাতায়াত করতে পারবে।


সীমান্তে সতর্কতার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তার দিকেও কড়া নজর কমিশনের। যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে, তাঁদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, এলাকায় অশান্তি করতে পারে এমন কাউকেই বাইরে রাখা যাবে না।

সব মিলিয়ে, প্রথম দফার ৫৪টি স্পর্শকাতর সীমান্ত সংলগ্ন আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোই এখন চ্যালেঞ্জ কমিশনের কাছে।

বিষয় : WestBengalElection ELECTIONSECURITY NORTHBENGALPOLLS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ল বাংলা! 'সিল' তিন দেশের সীমান্ত, আকাশপথে ড্রোনের কড়া নজরদারি

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image
শিলিগুড়ি: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ২৩ এপ্রিল বাংলার ১৫২টি আসনে হতে চলেছে হাইভোল্টেজ প্রথম দফার নির্বাচন। আর, এই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ রক্তপাতহীন ও শান্তিপূর্ণ করতে কোমর বেঁধে মাঠে নেমেছে নির্বাচন কমিশন। সোমবার - অর্থাৎ- আজ বিকেল ৫টা থেকেই প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান এবং বাংলাদেশের সীমান্ত পুরোপুরি 'সিল' করে দেওয়া হচ্ছে। কড়া পাহারায় থাকছে ভিন রাজ্যের সীমানাগুলিও।কমিশনের নির্দেশ অনুযায়ী, সোমবার বিকেল থেকে ২৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত ও আন্তঃরাজ্য সীমানাগুলি দিয়ে সমস্ত সাধারণ যাতায়াত বন্ধ থাকবে। উত্তরবঙ্গের প্রায় ৪৪ কিলোমিটারের ভারত-ভুটান সীমান্তের ফুন্টশোলিং বা সামতসে রুট এখন নিরাপত্তারক্ষীদের দখলে। শুধু আন্তর্জাতিক সীমান্তই নয়, ভোট মেটা পর্যন্ত বিহার, অসম ও ঝাড়খণ্ড সীমানাতেও কড়া নাকাচেকিং শুরু হয়েছে।স্থলপথে এসএসবি ও আধাসামরিক বাহিনীর টহলদারির পাশাপাশি আকাশপথেও চলছে কড়া নজরদারি। দুষ্কৃতীদের অনুপ্রবেশ ও বেআইনি আগ্নেয়াস্ত্র পাচার রুখতে ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক নাইট ভিশন ড্রোন। দিন হোক বা রাত, সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজর রাখছে এই ড্রোন। প্রশাসন সূত্রে খবর, জঙ্গলে ঘেরা সীমান্ত এলাকায় ড্রোনই এখন কমিশনের প্রধান অস্ত্র।তবে, সীমান্ত বন্ধ থাকলেও কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যেমন - জরুরি চিকিৎসা: নথিপত্র দেখালে অসুস্থ রোগীদের যাতায়াতে বাধা নেই।পর্যটক ও নাগরিক: ভুটানে আটকে পড়া ভারতীয় পর্যটকদের ফিরতে গেলে উপযুক্ত পরিচয়পত্র বা বৈধ নথি দেখাতে হবে।পচনশীল পণ্য: নিত্যপ্রয়োজনীয় জিনিসবাহী ট্রাক কড়া তল্লাশির পর যাতায়াত করতে পারবে।সীমান্তে সতর্কতার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তার দিকেও কড়া নজর কমিশনের। যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে, তাঁদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, এলাকায় অশান্তি করতে পারে এমন কাউকেই বাইরে রাখা যাবে না।সব মিলিয়ে, প্রথম দফার ৫৪টি স্পর্শকাতর সীমান্ত সংলগ্ন আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোই এখন চ্যালেঞ্জ কমিশনের কাছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার