Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নোংরা আর ভুয়ো কন্টেন্টের ছড়াছড়ি! ইলন মাস্ককে তলব করল ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬
নোংরা আর ভুয়ো কন্টেন্টের ছড়াছড়ি! ইলন মাস্ককে তলব করল ফ্রান্স
AI GENERATED PICTURE

প্যারিস: বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ইলন মাস্কের বিরুদ্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ করল ফ্রান্স। তাঁর মালিকানাধীন মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এ লাগামহীন যৌনতা, শিশুদের আপত্তিকর ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা 'ডিপফেক' ভিডিয়োর ছড়াছড়ি রুখতে ব্যর্থ হওয়ার অভিযোগে মাস্ককে তলব করল ফ্রান্সের তদন্তকারী সংস্থা। এই ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে বিশ্বজুড়ে।


২০২৫ সালের শুরু থেকেই ফ্রান্সের গোয়েন্দাদের নজরে ছিল ইলন মাস্কের এই সংস্থা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছিল, এক্স-এর অ্যালগরিদম ব্যবহার করে ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব খাটানো হতে পারে। কিন্তু, তদন্ত এগোতেই সামনে আসে আরও ভয়াবহ তথ্য। দেখা যায়, এক্স-এর এআই চ্যাটবট ‘গ্রোক’ (Grok) ব্যবহার করে মহিলা ও শিশুদের কুরুচিকর ছবি ও ভিডিয়ো তৈরি করা হচ্ছে।


শুধু ফ্রান্স নয়, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নও (EU) এক্স-এর বিরুদ্ধে তদন্তে নেমেছে। তাদের অভিযোগ, এক্স-এর মাধ্যমে কয়েক কোটি মানুষের কাছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এমনকী, এই বিষয়ে বারবার সতর্ক করা সত্ত্বেও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কোনও পদক্ষেপ করেনি মাস্কের সংস্থা। ফ্রান্সে এক্স-এর দফতরে ইতিমধেই তল্লাশি চালিয়েছে স্থানীয় নিরাপত্তাবাহিনী।


ইতিমধ্যেই এক্স-এর সিইও লিন্ডা জাকারিনোকে জেরা করেছেন ফরাসি গোয়েন্দারা। এবার সরাসরি ইলন মাস্ককে জেরা করতে চায় ফ্রান্সের তদন্তকারী সংস্থা। যদিও, এক্স-এর পক্ষ থেকে সমস্ত অভিযোগ খারিজ করা হয়েছে। তবুও, মাস্ক শেষ পর্যন্ত এই সমনে সাড়া দিয়ে ফ্রান্সে হাজিরা দেন কিনা, সেটাই এখন দেখার। 

বিষয় : socialmedianews ELONMUSK XCROP FRANCENEWS TECHLAW DEEPFAKE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


নোংরা আর ভুয়ো কন্টেন্টের ছড়াছড়ি! ইলন মাস্ককে তলব করল ফ্রান্স

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image
প্যারিস: বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ইলন মাস্কের বিরুদ্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ করল ফ্রান্স। তাঁর মালিকানাধীন মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এ লাগামহীন যৌনতা, শিশুদের আপত্তিকর ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা 'ডিপফেক' ভিডিয়োর ছড়াছড়ি রুখতে ব্যর্থ হওয়ার অভিযোগে মাস্ককে তলব করল ফ্রান্সের তদন্তকারী সংস্থা। এই ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে বিশ্বজুড়ে।২০২৫ সালের শুরু থেকেই ফ্রান্সের গোয়েন্দাদের নজরে ছিল ইলন মাস্কের এই সংস্থা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছিল, এক্স-এর অ্যালগরিদম ব্যবহার করে ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব খাটানো হতে পারে। কিন্তু, তদন্ত এগোতেই সামনে আসে আরও ভয়াবহ তথ্য। দেখা যায়, এক্স-এর এআই চ্যাটবট ‘গ্রোক’ (Grok) ব্যবহার করে মহিলা ও শিশুদের কুরুচিকর ছবি ও ভিডিয়ো তৈরি করা হচ্ছে।শুধু ফ্রান্স নয়, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নও (EU) এক্স-এর বিরুদ্ধে তদন্তে নেমেছে। তাদের অভিযোগ, এক্স-এর মাধ্যমে কয়েক কোটি মানুষের কাছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এমনকী, এই বিষয়ে বারবার সতর্ক করা সত্ত্বেও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কোনও পদক্ষেপ করেনি মাস্কের সংস্থা। ফ্রান্সে এক্স-এর দফতরে ইতিমধেই তল্লাশি চালিয়েছে স্থানীয় নিরাপত্তাবাহিনী।ইতিমধ্যেই এক্স-এর সিইও লিন্ডা জাকারিনোকে জেরা করেছেন ফরাসি গোয়েন্দারা। এবার সরাসরি ইলন মাস্ককে জেরা করতে চায় ফ্রান্সের তদন্তকারী সংস্থা। যদিও, এক্স-এর পক্ষ থেকে সমস্ত অভিযোগ খারিজ করা হয়েছে। তবুও, মাস্ক শেষ পর্যন্ত এই সমনে সাড়া দিয়ে ফ্রান্সে হাজিরা দেন কিনা, সেটাই এখন দেখার। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার