আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি আসনের সঙ্গে হাইভোল্টেজ নন্দীগ্রামেও নির্বাচন। ঠিক তার মুখে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি তথা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা প্রলয় পালের একটি অশালীন ভিডিও এবং চ্যাট সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে জেলাজুড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ফোনে এক মহিলার সঙ্গে কথা বলার পাশাপাশি চ্যাট বক্সে আপত্তিকর ছবি ও বার্তা পাঠানো হচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবে ভোটের ঠিক আগে এমন ঘটনায় রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। বিষয়টি সামনে আসতেই নন্দীগ্রামের বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল কংগ্রেস কড়া আক্রমণ শানিয়েছে। রাজ্য তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন স্পষ্ট জানিয়েছেন যে, বিজেপি বরাবরই মহিলা-বিদ্বেষী এবং এই ঘটনা তারই আরও এক প্রমাণ। অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রলয় পালের ঘনিষ্ঠতার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, মানুষ ব্যালট বক্সেই এই ন্যক্কারজনক আচরণের যোগ্য জবাব দেবে। অন্যদিকে, যাবতীয় অভিযোগ অস্বীকার করে প্রলয় পাল দাবি করেছেন, এটি সম্পূর্ণই তৃণমূলের চক্রান্ত এবং ভোটের মুখে তাঁকে বদনাম করার জন্য অপপ্রচার চালানো হচ্ছে। সব মিলিয়ে প্রথম দফার ভোটের ঠিক আগে বিজেপি নেতার এই ভাইরাল ভিডিও ঘিরে নন্দীগ্রামে এখন রাজনৈতিক ‘প্রলয়’ চলছে।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন