Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আজ বিকেল ৫টার মধ্যেই ছাড়তে হবে দিঘা-মন্দারমণি! পর্যটকদের জন্য কমিশনের কড়া ‘ডেডলাইন’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬
আজ বিকেল ৫টার মধ্যেই ছাড়তে হবে দিঘা-মন্দারমণি! পর্যটকদের জন্য কমিশনের কড়া ‘ডেডলাইন’
ছবি: সংগৃহীত

২০২৬ বিধানসভা নির্বাচনের মুখে পূর্ব মেদিনীপুর জেলাকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার বিকেল ৫টার পর থেকে দিঘা, মন্দারমণি, তাজপুর এবং শঙ্করপুর-সহ জেলার কোনও পর্যটনস্থলের হোটেল বা লজে বহিরাগত কেউ থাকতে পারবেন না। সোমবার রাতেই জেলা হোটেল মালিকদের কাছে কমিশনের পক্ষ থেকে এই মর্মে কড়া নির্দেশিকা পৌঁছেছে। মূলত অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবং ভোটের সময় বহিরাগতদের প্রবেশ রুখতেই এই কড়া অবস্থান নেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, আজ বিকেলের মধ্যেই যে সমস্ত পর্যটক বর্তমানে ওই এলাকাগুলিতে রয়েছেন এবং যাঁরা পূর্ব মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা নন, তাঁদের হোটেল ছেড়ে চলে যেতে হবে।


আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোট শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আজ বিকেল ৫টার পর থেকে কোনও হোটেল বা লজ জেলার বাইরের কোনও ব্যক্তিকে ঘর ভাড়া দিতে পারবে না। শুধুমাত্র স্থানীয় ভোটার বা বিশেষ প্রশাসনিক অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই এই সময়ে থাকার সুযোগ পাবেন। এই নির্দেশের ফলে পর্যটন ব্যবসায় সাময়িক ধাক্কা লাগার আশঙ্কা থাকলেও, নিরাপত্তায় বিন্দুমাত্র আপস করতে নারাজ প্রশাসন। আজ সকাল থেকেই দিঘা ও মন্দারমণির সমুদ্র সৈকত এবং হোটেলগুলিতে পর্যটকদের বাড়ি ফেরার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


আজ বিকেল ৫টার মধ্যেই ছাড়তে হবে দিঘা-মন্দারমণি! পর্যটকদের জন্য কমিশনের কড়া ‘ডেডলাইন’

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image
২০২৬ বিধানসভা নির্বাচনের মুখে পূর্ব মেদিনীপুর জেলাকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার বিকেল ৫টার পর থেকে দিঘা, মন্দারমণি, তাজপুর এবং শঙ্করপুর-সহ জেলার কোনও পর্যটনস্থলের হোটেল বা লজে বহিরাগত কেউ থাকতে পারবেন না। সোমবার রাতেই জেলা হোটেল মালিকদের কাছে কমিশনের পক্ষ থেকে এই মর্মে কড়া নির্দেশিকা পৌঁছেছে। মূলত অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবং ভোটের সময় বহিরাগতদের প্রবেশ রুখতেই এই কড়া অবস্থান নেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, আজ বিকেলের মধ্যেই যে সমস্ত পর্যটক বর্তমানে ওই এলাকাগুলিতে রয়েছেন এবং যাঁরা পূর্ব মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা নন, তাঁদের হোটেল ছেড়ে চলে যেতে হবে।আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোট শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আজ বিকেল ৫টার পর থেকে কোনও হোটেল বা লজ জেলার বাইরের কোনও ব্যক্তিকে ঘর ভাড়া দিতে পারবে না। শুধুমাত্র স্থানীয় ভোটার বা বিশেষ প্রশাসনিক অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই এই সময়ে থাকার সুযোগ পাবেন। এই নির্দেশের ফলে পর্যটন ব্যবসায় সাময়িক ধাক্কা লাগার আশঙ্কা থাকলেও, নিরাপত্তায় বিন্দুমাত্র আপস করতে নারাজ প্রশাসন। আজ সকাল থেকেই দিঘা ও মন্দারমণির সমুদ্র সৈকত এবং হোটেলগুলিতে পর্যটকদের বাড়ি ফেরার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার