Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হলদিয়া থেকে শুভেন্দুদের উৎখাতের ডাক মমতার, অধিকারী গড় দখলে ব্যাটন কি অভিষেকের হাতে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬
হলদিয়া থেকে শুভেন্দুদের উৎখাতের ডাক মমতার, অধিকারী গড় দখলে ব্যাটন কি অভিষেকের হাতে?
সংগৃহীত

হলদিয়া: মেদিনীপুরের মাটি থেকে অধিকারী পরিবারকে উপড়ে ফেলার প্রকাশ্য হুঙ্কার দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিল্প শহর হলদিয়ায় এক নির্বাচনী জনসভা থেকে তিনি সাফ জানিয়ে দিলেন, আগামী দিনে মেদিনীপুরের রাজনৈতিক দায়িত্ব সামলাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর বিধানসভা ভোটের মুখে মমতার এই ঘোষণা মেদিনীপুরের রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

একসময় মেদিনীপুর মানেই ছিল অধিকারী পরিবারের একাধিপত্য। শিশির অধিকারী থেকে শুভেন্দু - সকলেই ছিলেন মমতার ছায়াসঙ্গী। কিন্তু, ২০২০ সালে সম্পর্কের সেই সুতো ছিঁড়ে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পরিস্থিতি বদলে যায়। এদিন হলদিয়ার সভা থেকে নাম না করে সেই ‘বিশ্বাসভঙ্গ’ নিয়ে সরব হন মমতা। তিনি বলেন, “লালবাতি, নীলবাতি লাগিয়ে গাড়িতে সবাই ঘুরছে। পুরো পরিবার মিলে এমএলএ, এমপি পদ দখল করে বসে আছ। তোমাদের এত অহঙ্কার!”

অধিকারী পরিবারের পক্ষ থেকে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার পাল্টা জবাবও দিয়েছেন নেত্রী। তিনি প্রশ্ন তোলেন, “ওর ওপর কীসের এত রাগ?” এর পরপরই বড় ঘোষণা করে তিনি বলেন, “আমি বলে যাচ্ছি, আগামী দিনে মেদিনীপুরের দায়িত্ব পাবে অভিষেকই।” রাজনৈতিক মহলের মতে, ব্যাটন যে ধীরে ধীরে ‘সেনাপতি’র হাতেই তুলে দিচ্ছেন, মমতা এদিন তা স্পষ্ট করে দিলেন।

নিজের পরিবারের স্বচ্ছতা বজায় রাখার দাবি জানিয়ে মমতা বলেন, “আমাদের পরিবারে আমি ছাড়া আর কেউ বিধানসভা ভোটে দাঁড়ায়নি।” চ্যালেঞ্জ ছুড়ে তিনি জানিয়ে দেন, বিশ্বাসঘাতকতার জবাব দিতে অধিকারী পরিবারকে রাজনৈতিকভাবে উৎখাত করাই এখন তাঁর প্রধান লক্ষ্য।

প্রথম দফার ভোটের প্রাক্কালে হলদিয়ার মাটি থেকে মমতার এই ‘বিশেষ বার্তা’ কাঁথি থেকে খেজুরি - পূর্ব মেদিনীপুরের ভোটের ফলে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

বিষয় : Mamata Banerjee BJP WestBengalElection TMC Abhisheik Banerjee suvendu adhikari

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


হলদিয়া থেকে শুভেন্দুদের উৎখাতের ডাক মমতার, অধিকারী গড় দখলে ব্যাটন কি অভিষেকের হাতে?

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image
হলদিয়া: মেদিনীপুরের মাটি থেকে অধিকারী পরিবারকে উপড়ে ফেলার প্রকাশ্য হুঙ্কার দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিল্প শহর হলদিয়ায় এক নির্বাচনী জনসভা থেকে তিনি সাফ জানিয়ে দিলেন, আগামী দিনে মেদিনীপুরের রাজনৈতিক দায়িত্ব সামলাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর বিধানসভা ভোটের মুখে মমতার এই ঘোষণা মেদিনীপুরের রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।একসময় মেদিনীপুর মানেই ছিল অধিকারী পরিবারের একাধিপত্য। শিশির অধিকারী থেকে শুভেন্দু - সকলেই ছিলেন মমতার ছায়াসঙ্গী। কিন্তু, ২০২০ সালে সম্পর্কের সেই সুতো ছিঁড়ে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পরিস্থিতি বদলে যায়। এদিন হলদিয়ার সভা থেকে নাম না করে সেই ‘বিশ্বাসভঙ্গ’ নিয়ে সরব হন মমতা। তিনি বলেন, “লালবাতি, নীলবাতি লাগিয়ে গাড়িতে সবাই ঘুরছে। পুরো পরিবার মিলে এমএলএ, এমপি পদ দখল করে বসে আছ। তোমাদের এত অহঙ্কার!”অধিকারী পরিবারের পক্ষ থেকে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার পাল্টা জবাবও দিয়েছেন নেত্রী। তিনি প্রশ্ন তোলেন, “ওর ওপর কীসের এত রাগ?” এর পরপরই বড় ঘোষণা করে তিনি বলেন, “আমি বলে যাচ্ছি, আগামী দিনে মেদিনীপুরের দায়িত্ব পাবে অভিষেকই।” রাজনৈতিক মহলের মতে, ব্যাটন যে ধীরে ধীরে ‘সেনাপতি’র হাতেই তুলে দিচ্ছেন, মমতা এদিন তা স্পষ্ট করে দিলেন।নিজের পরিবারের স্বচ্ছতা বজায় রাখার দাবি জানিয়ে মমতা বলেন, “আমাদের পরিবারে আমি ছাড়া আর কেউ বিধানসভা ভোটে দাঁড়ায়নি।” চ্যালেঞ্জ ছুড়ে তিনি জানিয়ে দেন, বিশ্বাসঘাতকতার জবাব দিতে অধিকারী পরিবারকে রাজনৈতিকভাবে উৎখাত করাই এখন তাঁর প্রধান লক্ষ্য।প্রথম দফার ভোটের প্রাক্কালে হলদিয়ার মাটি থেকে মমতার এই ‘বিশেষ বার্তা’ কাঁথি থেকে খেজুরি - পূর্ব মেদিনীপুরের ভোটের ফলে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার