Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পুলিশকর্মীর রিভলভার ছিনতাইয়ের চেষ্টা? একবালপুরে পদ্মপ্রার্থী রাকেশের নামে জোড়া এফআইআর!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬
পুলিশকর্মীর রিভলভার ছিনতাইয়ের চেষ্টা? একবালপুরে পদ্মপ্রার্থী রাকেশের নামে জোড়া এফআইআর!
সংগৃহীত

কলকাতা: প্রথম দফার ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে রণক্ষেত্র দক্ষিণ কলকাতার একবালপুর। সোমবার রাতে একবালপুর থানার সামনে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনায় বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ে বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল পুলিশ। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন কর্তব্যরত এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। এই ঘটনায় তিনটি এফআইআর দায়ের হয়েছে। যার মধ্যে দুটিতেই নাম রয়েছে কলকাতা বন্দর বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের।


ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায় হোসেন শাহ রোডে বিজেপির একটি পথসভা কেন্দ্র করে। অভিযোগ, সভা চলাকালীন তৃণমূল কর্মী-সমর্থকেরা ‘গো ব্যাক’ স্লোগান দিলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাকেশ সিং। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অনুগামীদের নিয়ে একবালপুর থানার সামনে ধর্নায় বসেন তিনি। পরিস্থিতি জটিল হয় যখন সেখানে তৃণমূলের ঝান্ডা হাতে একদল বিক্ষোভকারী পৌঁছে যান।


স্লোগান-পাল্টা স্লোগান থেকে শুরু হওয়া বচসা দ্রুত হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। বিজেপির দাবি, এই গোলমালে রাকেশ সিং নিজে আক্রান্ত হয়েছেন এবং রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অন্যদিকে, পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে যে মামলা রুজু করেছে, তাতে পুলিশের কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং সবথেকে চাঞ্চল্যকর - পুলিশের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।


এই ঘটনায় পুলিশ মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ন'জনকে গ্রেফতার করেছে। রাকেশ সিং ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে যেমন মামলা হয়েছে, তেমনই বিজেপির এক আইনজীবীর অভিযোগের ভিত্তিতে পাল্টা এফআইআর দায়ের হয়েছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধেও। মঙ্গলবার সকাল থেকেই থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। 

বিষয় : WestBengalElection KOLKATAPOLICE politicalviolance rakeshsingh

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


পুলিশকর্মীর রিভলভার ছিনতাইয়ের চেষ্টা? একবালপুরে পদ্মপ্রার্থী রাকেশের নামে জোড়া এফআইআর!

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: প্রথম দফার ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে রণক্ষেত্র দক্ষিণ কলকাতার একবালপুর। সোমবার রাতে একবালপুর থানার সামনে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনায় বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ে বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল পুলিশ। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন কর্তব্যরত এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। এই ঘটনায় তিনটি এফআইআর দায়ের হয়েছে। যার মধ্যে দুটিতেই নাম রয়েছে কলকাতা বন্দর বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের।ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায় হোসেন শাহ রোডে বিজেপির একটি পথসভা কেন্দ্র করে। অভিযোগ, সভা চলাকালীন তৃণমূল কর্মী-সমর্থকেরা ‘গো ব্যাক’ স্লোগান দিলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাকেশ সিং। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অনুগামীদের নিয়ে একবালপুর থানার সামনে ধর্নায় বসেন তিনি। পরিস্থিতি জটিল হয় যখন সেখানে তৃণমূলের ঝান্ডা হাতে একদল বিক্ষোভকারী পৌঁছে যান।স্লোগান-পাল্টা স্লোগান থেকে শুরু হওয়া বচসা দ্রুত হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। বিজেপির দাবি, এই গোলমালে রাকেশ সিং নিজে আক্রান্ত হয়েছেন এবং রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অন্যদিকে, পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে যে মামলা রুজু করেছে, তাতে পুলিশের কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং সবথেকে চাঞ্চল্যকর - পুলিশের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।এই ঘটনায় পুলিশ মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ন'জনকে গ্রেফতার করেছে। রাকেশ সিং ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে যেমন মামলা হয়েছে, তেমনই বিজেপির এক আইনজীবীর অভিযোগের ভিত্তিতে পাল্টা এফআইআর দায়ের হয়েছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধেও। মঙ্গলবার সকাল থেকেই থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার