Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তির তালিকা প্রকাশ কমিশনের: মিলল কি সব উত্তর?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬
ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তির তালিকা প্রকাশ কমিশনের: মিলল কি সব উত্তর?
ছবি: সংগৃহীত

ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের বুথভিত্তিক তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে সংবিধানের ১৪২ ধারা অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই তালিকা সামনে আনা হয়েছে। এর ফলে ট্রাইব্যুনালে যাঁদের নাম যোগ্য বলে বিবেচিত হয়েছে, তাঁরাই প্রথম দফার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কমিশনের ওয়েবসাইট থেকে বিধানসভা ও বুথ নম্বর দিয়ে এই তালিকা ডাউনলোড করা যাচ্ছে। পাশাপাশি বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া ভোটাররা নিজেদের এপিক নম্বর দিয়েও নাম উঠেছে কি না তা যাচাই করে নিতে পারছেন। তবে এই তালিকায় মোট কতজনের নাম যুক্ত হয়েছে বা কতজন বাদ গিয়েছেন, সেই পরিসংখ্যান এখনও স্পষ্ট নয়। কমিশন সূত্রের খবর, আজ বুধবার সন্ধ্যা নাগাদ পূর্ণাঙ্গ তালিকার বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।


আগামিকাল বৃহস্পতিবার প্রথম দফার ১৫২টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নতুন তালিকাভুক্ত ভোটারদের নিয়েই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম দফার এই তালিকার পর আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ১৪২টি আসনে নির্বাচন হতে চলেছে। তার আগে নিয়ম মেনে ২৭ এপ্রিল পুনরায় ‘যোগ্য’ ভোটারদের তালিকা প্রকাশ করবে কমিশন। নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত ট্রাইব্যুনালে নিষ্পত্তির মাধ্যমে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির এই সুযোগ ভোটারদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা দিচ্ছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : ElectionCommission SupremeCourtVerdict TribunalSettlement

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তির তালিকা প্রকাশ কমিশনের: মিলল কি সব উত্তর?

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image
ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের বুথভিত্তিক তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে সংবিধানের ১৪২ ধারা অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই তালিকা সামনে আনা হয়েছে। এর ফলে ট্রাইব্যুনালে যাঁদের নাম যোগ্য বলে বিবেচিত হয়েছে, তাঁরাই প্রথম দফার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কমিশনের ওয়েবসাইট থেকে বিধানসভা ও বুথ নম্বর দিয়ে এই তালিকা ডাউনলোড করা যাচ্ছে। পাশাপাশি বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া ভোটাররা নিজেদের এপিক নম্বর দিয়েও নাম উঠেছে কি না তা যাচাই করে নিতে পারছেন। তবে এই তালিকায় মোট কতজনের নাম যুক্ত হয়েছে বা কতজন বাদ গিয়েছেন, সেই পরিসংখ্যান এখনও স্পষ্ট নয়। কমিশন সূত্রের খবর, আজ বুধবার সন্ধ্যা নাগাদ পূর্ণাঙ্গ তালিকার বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।আগামিকাল বৃহস্পতিবার প্রথম দফার ১৫২টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নতুন তালিকাভুক্ত ভোটারদের নিয়েই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম দফার এই তালিকার পর আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ১৪২টি আসনে নির্বাচন হতে চলেছে। তার আগে নিয়ম মেনে ২৭ এপ্রিল পুনরায় ‘যোগ্য’ ভোটারদের তালিকা প্রকাশ করবে কমিশন। নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত ট্রাইব্যুনালে নিষ্পত্তির মাধ্যমে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির এই সুযোগ ভোটারদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা দিচ্ছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার