Hidden Stories (বাংলা)
সর্বশেষ

৮ ঘণ্টার ম্যারাথন জেরা! যশের হাত ধরে ইডি দফতর থেকে বেরিয়েই বিস্ফোরক নুসরত!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬
৮ ঘণ্টার ম্যারাথন জেরা! যশের হাত ধরে ইডি দফতর থেকে বেরিয়েই বিস্ফোরক নুসরত!
ছবি: সংগৃহীত

কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রথম দফার ঠিক আগের দিন টলিউড হার্টথ্রব - তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। ফ্ল্যাট প্রতারণা মামলায় দীর্ঘ ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (ED) স্থানীয় দফতর - সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন নুসরত। তবে একা নন, এদিন সারাক্ষণ তাঁর পাশে ছিলেন যশ দাশগুপ্ত।


বুধবার সকালে সাদা সালোয়ার-কামিজ ও চোখে রোদচশমা পরে সিজিও কমপ্লেক্সে প্রবেশের সময় নুসরত সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি। কিন্তু, দীর্ঘ ৮ ঘণ্টা পর যখন তিনি যশের হাত ধরে বেরিয়ে আসেন, তখন সাংবাদিকদের প্রশ্নে নুসরতের গলায় শোনা গেল চ্যালেঞ্জের সুর! ফ্ল্যাট-প্রতারণা মামলায় কেন এত দিন পরে তাঁকে তলব করা হল? এই প্রশ্নের উত্তরে মুচকি হেসে নুসরত বলেন, ‘‘আপনারা খবর নিয়ে নিন।’’


রাজারহাট এলাকায় প্রবীণ নাগরিকদের ফ্ল্যাট দেওয়ার নাম করে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল একটি সংস্থার বিরুদ্ধে। ২০১৪-১৫ সালে প্রায় ৪০০ প্রবীণ নাগরিকের কাছ থেকে ৫ লক্ষ ৬০ হাজার টাকা করে নেওয়া হয়েছিল বলে দাবি। নুসরত ওই সংস্থার ডিরেক্টর ছিলেন বলে অভিযোগ তুলে ইডির কাছে নালিশ করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। যদিও শুরু থেকেই নুসরত এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।


এর আগে ২০২৩ সালেও এই মামলায় নুসরতকে ৬ ঘণ্টা জেরা করেছিল ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, গত কয়েক মাসের তদন্তে এই প্রতারণা সংক্রান্ত কিছু নতুন তথ্য সামনে এসেছে। সেই তথ্য যাচাই করতেই নুসরতকে পুনরায় তলব। শোনা গিয়েছিল, নুসরত দিল্লির দফতরে হাজিরা দেওয়ার আর্জি জানিয়েছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত তাঁকে কলকাতাতেই হাজিরা দিতে হয়।


ভোটের ঠিক ২৪ ঘণ্টা আগে তৃণমূলের প্রাক্তন সাংসদকে নিয়ে ইডির এই তৎপরতা রাজ্য রাজনীতিতে নতুন কোনও বিতর্কের জন্ম দেয় কিনা, এখন সেটাই দেখার।

বিষয় : Kolkata EDRaid nusratjahan TOLLYWOOD ACTRESS FLATSCAM

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


৮ ঘণ্টার ম্যারাথন জেরা! যশের হাত ধরে ইডি দফতর থেকে বেরিয়েই বিস্ফোরক নুসরত!

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রথম দফার ঠিক আগের দিন টলিউড হার্টথ্রব - তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। ফ্ল্যাট প্রতারণা মামলায় দীর্ঘ ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (ED) স্থানীয় দফতর - সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন নুসরত। তবে একা নন, এদিন সারাক্ষণ তাঁর পাশে ছিলেন যশ দাশগুপ্ত।বুধবার সকালে সাদা সালোয়ার-কামিজ ও চোখে রোদচশমা পরে সিজিও কমপ্লেক্সে প্রবেশের সময় নুসরত সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি। কিন্তু, দীর্ঘ ৮ ঘণ্টা পর যখন তিনি যশের হাত ধরে বেরিয়ে আসেন, তখন সাংবাদিকদের প্রশ্নে নুসরতের গলায় শোনা গেল চ্যালেঞ্জের সুর! ফ্ল্যাট-প্রতারণা মামলায় কেন এত দিন পরে তাঁকে তলব করা হল? এই প্রশ্নের উত্তরে মুচকি হেসে নুসরত বলেন, ‘‘আপনারা খবর নিয়ে নিন।’’রাজারহাট এলাকায় প্রবীণ নাগরিকদের ফ্ল্যাট দেওয়ার নাম করে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল একটি সংস্থার বিরুদ্ধে। ২০১৪-১৫ সালে প্রায় ৪০০ প্রবীণ নাগরিকের কাছ থেকে ৫ লক্ষ ৬০ হাজার টাকা করে নেওয়া হয়েছিল বলে দাবি। নুসরত ওই সংস্থার ডিরেক্টর ছিলেন বলে অভিযোগ তুলে ইডির কাছে নালিশ করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। যদিও শুরু থেকেই নুসরত এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।এর আগে ২০২৩ সালেও এই মামলায় নুসরতকে ৬ ঘণ্টা জেরা করেছিল ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, গত কয়েক মাসের তদন্তে এই প্রতারণা সংক্রান্ত কিছু নতুন তথ্য সামনে এসেছে। সেই তথ্য যাচাই করতেই নুসরতকে পুনরায় তলব। শোনা গিয়েছিল, নুসরত দিল্লির দফতরে হাজিরা দেওয়ার আর্জি জানিয়েছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত তাঁকে কলকাতাতেই হাজিরা দিতে হয়।ভোটের ঠিক ২৪ ঘণ্টা আগে তৃণমূলের প্রাক্তন সাংসদকে নিয়ে ইডির এই তৎপরতা রাজ্য রাজনীতিতে নতুন কোনও বিতর্কের জন্ম দেয় কিনা, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার