Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ডোমকলে বাম ভোটারদের রুখল তৃণমূল! রিপোর্ট চাইল কমিশন, পুলিশের আশ্বাসে বুথমুখী জনতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬
ডোমকলে বাম ভোটারদের রুখল তৃণমূল! রিপোর্ট চাইল কমিশন, পুলিশের আশ্বাসে বুথমুখী জনতা
ছবি: সংগৃহীত

মুর্শিদাবাদের ডোমকলে ভোটগ্রহণ ঘিরে দেখা দিল চরম উত্তেজনা। অভিযোগ উঠেছে, বুথে যাওয়ার পথে বাম সমর্থকদের বাধা দিচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বুধবার রাত থেকেই ডোমকলের বিভিন্ন প্রান্তে বাম ও তৃণমূল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর আসছিল। 


বৃহস্পতিবার সকালে সেই উত্তেজনা চরমে পৌঁছায় রায়পুর এলাকায়। সিপিএম সমর্থকদের অভিযোগ, তাঁদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং এই পরিস্থিতিতে প্রথম দিকে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। যদিও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এই নিষ্ক্রিয়তার অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে।


পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) শুভম বজাজ ও বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হ্যান্ডমাইক নিয়ে এলাকায় প্রচার চালান এবং আতঙ্কিত বাম সমর্থকদের নিরাপত্তা দিয়ে বুথে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। 


নিরাপত্তা বেষ্টনীতে থেকেই শেষ পর্যন্ত ভোট দিতে যান ভোটাররা। এই ডামাডোলের মধ্যেই ২১৭ নম্বর বুথ পরিদর্শনে যান ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর, যাকে ঘিরে স্থানীয় ভোটারদের একাংশ প্রবল বিক্ষোভ দেখান। ভোটদানে বাধা দেওয়ার এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও সদুত্তর মেলেনি, তবে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে নির্বাচন কমিশন ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে।

বিষয় : MurshidabadNews PoliticalUpdate electionviolence domkolpolitics CPIMALLEGATIONS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ডোমকলে বাম ভোটারদের রুখল তৃণমূল! রিপোর্ট চাইল কমিশন, পুলিশের আশ্বাসে বুথমুখী জনতা

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image
মুর্শিদাবাদের ডোমকলে ভোটগ্রহণ ঘিরে দেখা দিল চরম উত্তেজনা। অভিযোগ উঠেছে, বুথে যাওয়ার পথে বাম সমর্থকদের বাধা দিচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বুধবার রাত থেকেই ডোমকলের বিভিন্ন প্রান্তে বাম ও তৃণমূল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর আসছিল। বৃহস্পতিবার সকালে সেই উত্তেজনা চরমে পৌঁছায় রায়পুর এলাকায়। সিপিএম সমর্থকদের অভিযোগ, তাঁদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং এই পরিস্থিতিতে প্রথম দিকে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। যদিও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এই নিষ্ক্রিয়তার অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে।পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) শুভম বজাজ ও বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হ্যান্ডমাইক নিয়ে এলাকায় প্রচার চালান এবং আতঙ্কিত বাম সমর্থকদের নিরাপত্তা দিয়ে বুথে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। নিরাপত্তা বেষ্টনীতে থেকেই শেষ পর্যন্ত ভোট দিতে যান ভোটাররা। এই ডামাডোলের মধ্যেই ২১৭ নম্বর বুথ পরিদর্শনে যান ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর, যাকে ঘিরে স্থানীয় ভোটারদের একাংশ প্রবল বিক্ষোভ দেখান। ভোটদানে বাধা দেওয়ার এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও সদুত্তর মেলেনি, তবে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে নির্বাচন কমিশন ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার