Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাজনীতিতে ‘স্পোর্টসম্যান স্পিরিট’! ‘যাকে খুশি ভোট দিন’, সৌজন্যের নজির গড়লেন তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬
রাজনীতিতে ‘স্পোর্টসম্যান স্পিরিট’! ‘যাকে খুশি ভোট দিন’, সৌজন্যের নজির গড়লেন তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন
ছবি: সংগৃহীত

ভোটের উত্তপ্ত ময়দানে যখন অভিযোগ আর পাল্টাপাল্টি হুঁশিয়ারির সুর চড়ছে, ঠিক তখনই এক বিরল সৌজন্যের ছবি ধরা পড়ল রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে। তিনি এশীয় গেমসে সোনাজয়ী অ্যাথলিট, আর এবার রাজনীতির ট্র্যাকেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী— স্বপ্না বর্মন।


 বৃহস্পতিবার সকালে মা ও দুই দাদাকে সঙ্গে নিয়ে ভোট দিতে বুথে পৌঁছেছিলেন তিনি। কিন্তু বুথের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের উদ্দেশে তিনি যা বললেন, তা শুনে কার্যত চমকে গেছেন অনেকেই। স্বপ্না স্পষ্ট ভাষায় জানালেন, “আপনারা যাকে খুশি তাকেই ভোট দিন।” একজন প্রার্থী হয়েও নিজের প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি না করে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে এভাবে সম্মান জানানো সচরাচর রাজনীতির আঙিনায় দেখা যায় না।


খেলার মাঠের শৃঙ্খলা আর প্রতিপক্ষকে সম্মান জানানোর মানসিকতা যে তিনি রাজনীতির ময়দানেও বজায় রেখেছেন, তা স্বপ্নার এই কথাতেই স্পষ্ট। ভোটদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েও অত্যন্ত বিনয়ী ভঙ্গিতে তিনি জানান, গণতন্ত্রে মানুষের রায়ই শেষ কথা। 


রাজনীতির চিরাচরিত আক্রমণাত্মক মেজাজের বদলে স্বপ্নার এই ‘স্পোর্টসম্যান স্পিরিট’ এবং সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির বার্তা এখন রাজগঞ্জের সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্লেষকদের মতে, জয়ের লক্ষ্য থাকলেও সৌজন্যের লড়াইয়ে আজ শুরুতেই অনেকটা পথ এগিয়ে গেলেন এই তারকা অ্যাথলিট।

বিষয় : DEMOCRACY swapnabarman TMCCANDIDATE RAJGANJELECTION SPORTSMANSPIRIT HEATHYPOLITICS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


রাজনীতিতে ‘স্পোর্টসম্যান স্পিরিট’! ‘যাকে খুশি ভোট দিন’, সৌজন্যের নজির গড়লেন তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image
ভোটের উত্তপ্ত ময়দানে যখন অভিযোগ আর পাল্টাপাল্টি হুঁশিয়ারির সুর চড়ছে, ঠিক তখনই এক বিরল সৌজন্যের ছবি ধরা পড়ল রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে। তিনি এশীয় গেমসে সোনাজয়ী অ্যাথলিট, আর এবার রাজনীতির ট্র্যাকেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী— স্বপ্না বর্মন। বৃহস্পতিবার সকালে মা ও দুই দাদাকে সঙ্গে নিয়ে ভোট দিতে বুথে পৌঁছেছিলেন তিনি। কিন্তু বুথের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের উদ্দেশে তিনি যা বললেন, তা শুনে কার্যত চমকে গেছেন অনেকেই। স্বপ্না স্পষ্ট ভাষায় জানালেন, “আপনারা যাকে খুশি তাকেই ভোট দিন।” একজন প্রার্থী হয়েও নিজের প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি না করে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে এভাবে সম্মান জানানো সচরাচর রাজনীতির আঙিনায় দেখা যায় না।খেলার মাঠের শৃঙ্খলা আর প্রতিপক্ষকে সম্মান জানানোর মানসিকতা যে তিনি রাজনীতির ময়দানেও বজায় রেখেছেন, তা স্বপ্নার এই কথাতেই স্পষ্ট। ভোটদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েও অত্যন্ত বিনয়ী ভঙ্গিতে তিনি জানান, গণতন্ত্রে মানুষের রায়ই শেষ কথা। রাজনীতির চিরাচরিত আক্রমণাত্মক মেজাজের বদলে স্বপ্নার এই ‘স্পোর্টসম্যান স্পিরিট’ এবং সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির বার্তা এখন রাজগঞ্জের সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্লেষকদের মতে, জয়ের লক্ষ্য থাকলেও সৌজন্যের লড়াইয়ে আজ শুরুতেই অনেকটা পথ এগিয়ে গেলেন এই তারকা অ্যাথলিট।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার