Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘বামেদের লাল পতাকা এখন বিরিয়ানির হাঁড়িতে’, সায়ন্তিকার বিতর্কিত মন্তব্যে উত্তাল বরানগর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬
‘বামেদের লাল পতাকা এখন বিরিয়ানির হাঁড়িতে’, সায়ন্তিকার বিতর্কিত মন্তব্যে উত্তাল বরানগর
ছবি সংগৃহীত

বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে বামেদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে সায়ন্তিকা বলেন, “সিপিএমের লাল পতাকা এখন কেবল বিরিয়ানির হাঁড়ি ঢাকতেই কাজে লাগে।” 


তাঁর দাবি, বামেদের মেরুদণ্ড নেই বলেই তারা আজ শূন্য থেকে মহাশূন্যে গিয়ে পৌঁছেছে। বামেদের ভোট যে বিজেপির দিকে যাচ্ছে, সেই ইঙ্গিত করে তিনি আরও বলেন যে বামেরা বিজেপির জোটসঙ্গী হয়ে কাজ করলে ভবিষ্যতে লাল পতাকার আর কোনও জায়গা থাকবে না, হয়তো আরও চারটে বিরিয়ানির দোকান বাড়লে সেখানেই সেই পতাকা দেখা যাবে।


সায়ন্তিকার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার বন্যা বয়ে গিয়েছে। অনেকেই তাঁর এই বক্তব্যকে শ্রমজীবী মানুষের প্রতীক লাল পতাকার প্রতি চরম অপমান বলে মনে করছেন। নেটিজেনদের একাংশ একে ‘অপরিণত মানসিকতার পরিচয়’ বলে কটাক্ষ করেছেন। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বাম শিবিরও; তাদের দাবি, এমন কুরুচিকর মন্তব্য সায়ন্তিকার রাজনৈতিক দেউলিয়াপনারই প্রমাণ। ভোটের আগে যখন জনসংযোগই মূল লক্ষ্য হওয়া উচিত, তখন বরানগরের প্রার্থীর এই ‘বিরিয়ানি মন্তব্য’ রাজনৈতিক মহলে তাঁকে নতুন করে অস্বস্তিতে ফেলে দিল।

বিষয় : WestBengalElection CPM politicalcontroversy SAYANTIKABANERJEE BENGALPOLLS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘বামেদের লাল পতাকা এখন বিরিয়ানির হাঁড়িতে’, সায়ন্তিকার বিতর্কিত মন্তব্যে উত্তাল বরানগর

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image
বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে বামেদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে সায়ন্তিকা বলেন, “সিপিএমের লাল পতাকা এখন কেবল বিরিয়ানির হাঁড়ি ঢাকতেই কাজে লাগে।” তাঁর দাবি, বামেদের মেরুদণ্ড নেই বলেই তারা আজ শূন্য থেকে মহাশূন্যে গিয়ে পৌঁছেছে। বামেদের ভোট যে বিজেপির দিকে যাচ্ছে, সেই ইঙ্গিত করে তিনি আরও বলেন যে বামেরা বিজেপির জোটসঙ্গী হয়ে কাজ করলে ভবিষ্যতে লাল পতাকার আর কোনও জায়গা থাকবে না, হয়তো আরও চারটে বিরিয়ানির দোকান বাড়লে সেখানেই সেই পতাকা দেখা যাবে।সায়ন্তিকার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার বন্যা বয়ে গিয়েছে। অনেকেই তাঁর এই বক্তব্যকে শ্রমজীবী মানুষের প্রতীক লাল পতাকার প্রতি চরম অপমান বলে মনে করছেন। নেটিজেনদের একাংশ একে ‘অপরিণত মানসিকতার পরিচয়’ বলে কটাক্ষ করেছেন। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বাম শিবিরও; তাদের দাবি, এমন কুরুচিকর মন্তব্য সায়ন্তিকার রাজনৈতিক দেউলিয়াপনারই প্রমাণ। ভোটের আগে যখন জনসংযোগই মূল লক্ষ্য হওয়া উচিত, তখন বরানগরের প্রার্থীর এই ‘বিরিয়ানি মন্তব্য’ রাজনৈতিক মহলে তাঁকে নতুন করে অস্বস্তিতে ফেলে দিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার