Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বাংলার ভোটে এবার ‘গ্লোবাল নজর’! শিলিগুড়িতে কেন বিদেশিদের ভিড়?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬
বাংলার ভোটে এবার ‘গ্লোবাল নজর’! শিলিগুড়িতে কেন বিদেশিদের ভিড়?
ছবি সংগৃহীত

শিলিগুড়ি: বাংলার ভোট মানেই টানটান উত্তেজনা! আর, সেই উত্তেজনার আঁচ এবার পৌঁছে গেল সুদূর ইউরোপ থেকে আফ্রিকায়। ভারতের এই বিধানসভা নির্বাচনের বিশাল কর্মযজ্ঞ এবং পশ্চিমবঙ্গের উৎসবমুখর নির্বাচন প্রক্রিয়া স্বচক্ষে দেখতে শিলিগুড়িতে হাজির হলেন একদল বিদেশি প্রতিনিধি। বৃহস্পতিবার শিলিগুড়ি কলেজের ডিসিআরসি সেন্টারে তাঁদের উপস্থিতি রীতিমতো নজর কেড়েছে সাধারণ মানুষ থেকে প্রশাসনিক মহলের।

বুধবার শিলিগুড়ি পরিদর্শনে আসা আন্তর্জাতিক প্রতিনিধিদলে মোট ১৩ জন সদস্য ছিলেন। তাঁরা এসেছেন নামিবিয়া, জর্জিয়া, নেপাল, ফিলিপিন্স, সুইজারল্যান্ড এবং কেনিয়া - এই ছয়টি দেশ থেকে। এছাড়াও, আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল আইডিয়া’-র প্রতিনিধিরাও এই দলে শামিল ছিলেন।


বিপুল পরিমাণ পুলিশবাহিনী, প্রশাসনিক তৎপরতা এবং হাজার-হাজার সরকারি কর্মীর এই সুশৃঙ্খল কর্মযজ্ঞ দেখে কার্যত অবাক হয়ে যান বিদেশি অতিথিরা। শিলিগুড়ি কলেজে পৌঁছে তাঁরা প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেন এবং ভোট পরিচালনার খুঁটিনাটি বুঝে নেন। যদিও সংবাদমাধ্যমের সামনে তাঁরা কোনও মন্তব্য করতে চাননি। তবে, তাঁদের চোখেমুখে বিস্ময়ের ছাপ ছিল স্পষ্ট!

নির্বাচন কমিশনের ডেপুটি ডিরেক্টর অপূর্ব কুমার সিং সাংবাদিকদের জানান, পশ্চিমবঙ্গ তার গণতান্ত্রিক ঐতিহ্যের জন্য বিশ্বখ্যাত। তিনি বলেন, “এবারের নির্বাচনে ১০০ শতাংশ বুথে কীভাবে ওয়েবকাস্টিং-এর মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, তা দেখার জন্য বিদেশি প্রতিনিধিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।”


এই প্রতিনিধিরা মিডিয়া মনিটরিং সেন্টার এবং ওয়েবকাস্টিং মনিটরিং সেন্টার পরিদর্শন করেন। বৃহস্পতিবার তাঁরা সরাসরি বিভিন্ন পোলিং স্টেশনে গিয়ে ভোটদানের প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। কমিশন সূত্রে খবর, ভারতের নির্বাচনব্যবস্থার এই বিশাল পরিকাঠামো এবং প্রযুক্তির ব্যবহার দেখে বিদেশের প্রতিনিধিরা যথেষ্ট প্রভাবিত হয়েছেন। এই সফর বিশ্ব দরবারে বাংলা তথা ভারতের গণতন্ত্রের স্বচ্ছ ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলেই মনে করা হচ্ছে।

বিষয় : WestBengalElection ElectionCommission internationalovserver siloogurinews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বাংলার ভোটে এবার ‘গ্লোবাল নজর’! শিলিগুড়িতে কেন বিদেশিদের ভিড়?

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image
শিলিগুড়ি: বাংলার ভোট মানেই টানটান উত্তেজনা! আর, সেই উত্তেজনার আঁচ এবার পৌঁছে গেল সুদূর ইউরোপ থেকে আফ্রিকায়। ভারতের এই বিধানসভা নির্বাচনের বিশাল কর্মযজ্ঞ এবং পশ্চিমবঙ্গের উৎসবমুখর নির্বাচন প্রক্রিয়া স্বচক্ষে দেখতে শিলিগুড়িতে হাজির হলেন একদল বিদেশি প্রতিনিধি। বৃহস্পতিবার শিলিগুড়ি কলেজের ডিসিআরসি সেন্টারে তাঁদের উপস্থিতি রীতিমতো নজর কেড়েছে সাধারণ মানুষ থেকে প্রশাসনিক মহলের।বুধবার শিলিগুড়ি পরিদর্শনে আসা আন্তর্জাতিক প্রতিনিধিদলে মোট ১৩ জন সদস্য ছিলেন। তাঁরা এসেছেন নামিবিয়া, জর্জিয়া, নেপাল, ফিলিপিন্স, সুইজারল্যান্ড এবং কেনিয়া - এই ছয়টি দেশ থেকে। এছাড়াও, আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল আইডিয়া’-র প্রতিনিধিরাও এই দলে শামিল ছিলেন।বিপুল পরিমাণ পুলিশবাহিনী, প্রশাসনিক তৎপরতা এবং হাজার-হাজার সরকারি কর্মীর এই সুশৃঙ্খল কর্মযজ্ঞ দেখে কার্যত অবাক হয়ে যান বিদেশি অতিথিরা। শিলিগুড়ি কলেজে পৌঁছে তাঁরা প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেন এবং ভোট পরিচালনার খুঁটিনাটি বুঝে নেন। যদিও সংবাদমাধ্যমের সামনে তাঁরা কোনও মন্তব্য করতে চাননি। তবে, তাঁদের চোখেমুখে বিস্ময়ের ছাপ ছিল স্পষ্ট!নির্বাচন কমিশনের ডেপুটি ডিরেক্টর অপূর্ব কুমার সিং সাংবাদিকদের জানান, পশ্চিমবঙ্গ তার গণতান্ত্রিক ঐতিহ্যের জন্য বিশ্বখ্যাত। তিনি বলেন, “এবারের নির্বাচনে ১০০ শতাংশ বুথে কীভাবে ওয়েবকাস্টিং-এর মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, তা দেখার জন্য বিদেশি প্রতিনিধিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।”এই প্রতিনিধিরা মিডিয়া মনিটরিং সেন্টার এবং ওয়েবকাস্টিং মনিটরিং সেন্টার পরিদর্শন করেন। বৃহস্পতিবার তাঁরা সরাসরি বিভিন্ন পোলিং স্টেশনে গিয়ে ভোটদানের প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। কমিশন সূত্রে খবর, ভারতের নির্বাচনব্যবস্থার এই বিশাল পরিকাঠামো এবং প্রযুক্তির ব্যবহার দেখে বিদেশের প্রতিনিধিরা যথেষ্ট প্রভাবিত হয়েছেন। এই সফর বিশ্ব দরবারে বাংলা তথা ভারতের গণতন্ত্রের স্বচ্ছ ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলেই মনে করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার