Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কালীঘাটে হাই-টেক ‘ওয়াররুম’! ভিতরে থেকেই ১৬ জেলার ভোটের পালস মাপছেন মমতা-অভিষেক!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬
কালীঘাটে হাই-টেক ‘ওয়াররুম’! ভিতরে থেকেই ১৬ জেলার ভোটের পালস মাপছেন মমতা-অভিষেক!
প্রতীকী ছবি

কলকাতা: ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে চলছে ভোটগ্রহণ। আর, এই মহাযুদ্ধের প্রতি মুহূর্তের খবরাখবর নিতে সকাল থেকেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৈরি করা হয়েছে বিশেষ ‘ওয়াররুম’। যেখান থেকে রাজ্যের প্রতিটি বুথের পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন তৃণমূলের শীর্ষ দুই।


সকাল থেকেই বেশ কিছু জায়গায় ইভিএম বিকল হওয়ার খবর এসেছে। আর, এই ইভিএম নিয়েই আগেভাগেই সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে জেলা নেতৃত্বকে স্পষ্ট জানানো হয়েছে, ইভিএমে সামান্য ত্রুটি দেখা দিলেই যেন তৎক্ষণাৎ তা বদলে দেওয়ার দাবি জানানো হয়। কারচুপির আশঙ্কা রুখতে প্রতিটি বুথ থেকে আসা তথ্যের চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে কালীঘাটের এই কন্ট্রোল রুম থেকে।


সকাল ৭টা থেকে ভোট শুরু হওয়ার পর থেকেই জেলা সভাপতি ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন মমতা-অভিষেক। কোথাও কোনও বুথ জ্যামের ঘটনা ঘটলে বা ভোটদানের গতি ধীর হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। তৃণমূলনেত্রীর আশঙ্কা ছিল, বিজেপি ইভিএমে ছাপ্পা ভোটের পরিকল্পনা করে রেখেছে। তাই, এবার নজরদারিতে কোনও ফাঁক রাখতে চাইছে না শাসক শিবির।


সারাদিন কালীঘাটে থেকেই ভোট-পরিস্থিতির উপর নজর রাখার পর বিকেলে বিশেষ কর্মসূচিতে যোগ দেবেন তাঁরা। সূত্রের খবর, বিকেলের পর মমতা বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গিতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মেটিয়াবুরুজে দলীয় বৈঠকে যোগ দেবেন। প্রথম দফার ভোট শেষ হওয়ার পর প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতেই তৈরি হবে পরবর্তী দফার রণকৌশল।

বিষয় : Mamata Banerjee WestBengalElection BengalPolitics WestBengalPolls AVISEKBANERJEE WARROOM

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


কালীঘাটে হাই-টেক ‘ওয়াররুম’! ভিতরে থেকেই ১৬ জেলার ভোটের পালস মাপছেন মমতা-অভিষেক!

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে চলছে ভোটগ্রহণ। আর, এই মহাযুদ্ধের প্রতি মুহূর্তের খবরাখবর নিতে সকাল থেকেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৈরি করা হয়েছে বিশেষ ‘ওয়াররুম’। যেখান থেকে রাজ্যের প্রতিটি বুথের পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন তৃণমূলের শীর্ষ দুই।সকাল থেকেই বেশ কিছু জায়গায় ইভিএম বিকল হওয়ার খবর এসেছে। আর, এই ইভিএম নিয়েই আগেভাগেই সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে জেলা নেতৃত্বকে স্পষ্ট জানানো হয়েছে, ইভিএমে সামান্য ত্রুটি দেখা দিলেই যেন তৎক্ষণাৎ তা বদলে দেওয়ার দাবি জানানো হয়। কারচুপির আশঙ্কা রুখতে প্রতিটি বুথ থেকে আসা তথ্যের চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে কালীঘাটের এই কন্ট্রোল রুম থেকে।সকাল ৭টা থেকে ভোট শুরু হওয়ার পর থেকেই জেলা সভাপতি ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন মমতা-অভিষেক। কোথাও কোনও বুথ জ্যামের ঘটনা ঘটলে বা ভোটদানের গতি ধীর হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। তৃণমূলনেত্রীর আশঙ্কা ছিল, বিজেপি ইভিএমে ছাপ্পা ভোটের পরিকল্পনা করে রেখেছে। তাই, এবার নজরদারিতে কোনও ফাঁক রাখতে চাইছে না শাসক শিবির।সারাদিন কালীঘাটে থেকেই ভোট-পরিস্থিতির উপর নজর রাখার পর বিকেলে বিশেষ কর্মসূচিতে যোগ দেবেন তাঁরা। সূত্রের খবর, বিকেলের পর মমতা বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গিতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মেটিয়াবুরুজে দলীয় বৈঠকে যোগ দেবেন। প্রথম দফার ভোট শেষ হওয়ার পর প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতেই তৈরি হবে পরবর্তী দফার রণকৌশল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার